Warning: getimagesize(https://sharebazarbd.com/wp-content/uploads/2023/02/DSECSE14.jpg): Failed to open stream: HTTP request failed! HTTP/1.1 404 Not Found in /home12/sharebazar25/public_html/wp-content/plugins/easy-social-share-buttons3/lib/modules/social-share-optimization/class-opengraph.php on line 612
Sunday, October 25, 2026
Advertisement
  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য
    • জাতীয়
    • বিনোদন
    • আন্তর্জাতিক শেয়ারবাজার
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
No Result
View All Result
  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য
    • জাতীয়
    • বিনোদন
    • আন্তর্জাতিক শেয়ারবাজার
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
No Result
View All Result
No Result
View All Result

অপ্রদর্শিত আয় পুঁজিবাজারে বিনিয়োগসহ চার প্রস্তাব

February 14, 2023
0 0
Share on FacebookShare on Twitter
  • Facebook
  • WhatsApp
  • Twitter
  • Pinterest
  • LinkedIn

শেয়ারবাজারবিডি রিপোর্ট: আসন্ন ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে পুঁজিবাজারে তালিকাভুক্ত ও অ-তালিকাভুক্ত কোম্পানির করহারের পার্থক্য কমানো, মার্চেন্ট ব্যাংকগুলোর করপোরেট করহার কমানো, লভ্যাংশের ওপর কর প্রত্যাহার, তালিকাভুক্ত ও অ-তালিকাভুক্ত কম্পানির ভ্যাটহার কমানো এবং অপ্রদর্শিত আয় শুধুমাত্র পুঁজিবাজারে বিনিয়োগের সুযোগ রাখার প্রস্তাব করেছে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ)।

১২ ফেব্রুয়ারি রবিবার আগারগাঁওয়ে প্রাক-বাজেট আলোচনাসভায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের কাছে এসব প্রস্তাব উপস্থাপন করেছে সংগঠনটি। এ সময় বিএমবিএর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় বিএমবিএ জানিয়েছে, ২০১১ সাল থেকে পুঁজিবাজার বিভিন্ন প্রতিকূলতার মধ্য দিয়ে যাচ্ছে। বাংলাদেশের অন্যান্য আর্থিক সূচক ভালো থাকার পরও পুঁজিবাজারে তা সঠিকভাবে দৃশ্যমান নয়। পুঁজিবাজারকে পেছনে রেখে উন্নতির অভীষ্ট লক্ষ্যে পৌঁছানো যাবে না। পুঁজিবাজারের উন্নয়নে ফিসক্যাল ও রাজস্ব পলিসি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। পুঁজিবাজারের মাধ্যমে কর্মসংস্থান ও রাজস্ব বৃদ্ধি হয়। তাই পুঁজিবাজারের গতিশীলতা বাড়াতে পদক্ষেপ নেওয়া জরুরি। বিএমবিএ জানিয়েছে, বর্তমানে পুঁজিবাজারে তালিকাভুক্ত কম্পানির করহার এবং অ-তালিকাভুক্ত কোম্পানির করহারের পার্থক্য মাত্র ৭.৫০ শতাংশ। তবে ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠান, টেলিকম, টোব্যাকো ইত্যাদি খাত ব্যতীত। অর্থাৎ তালিকাভুক্ত কম্পানির জন্য কর রেয়াত ৭.৫ শতাংশ আছে। ফলে এ সুবিধা উদ্যোক্তাদের শেয়ারবাজারে তালিকাভুক্তির জন্য উৎসাহিত করে না। তাই তালিকাভুক্ত কম্পানির করহারের পার্থক্য ১৫ শতাংশ করার জন্য সুপারিশ করছি। বর্তমানে মার্চেন্ট ব্যাংকের করহার ৩৭.৫০ শতাংশ, ব্রোকারের করহার ২৭.৫০ শতাংশ এবং সম্পদ ব্যবস্থাপক কম্পানির করহার ১৫ শতাংশ। তাই মার্চেন্ট ব্যাংকগুলোর করপোরেট করহার ২৫ শতাংশ করার সুপারিশ করেছি। পুঁজিবাজারের গতিশীলতা আনয়নে লভ্যাংশের ওপর কর প্রত্যাহারের সুপারিশ করেছে সংগঠনটি। তালিকাভুক্ত ও অ-তালিকাভুক্ত কম্পানির ভ্যাটহার একই অর্থাৎ ১৫ শতাংশ। তাই তালিকাভুক্ত কম্পানির ভ্যাটহার হ্রাস করে ১০ শতাংশ করার জন্য সুপারিশ করা হয়েছে।

পুঁজিবাজারে তালিকাভুক্ত কম্পানি প্রদত্ত লভ্যাংশের ওপর থেকে উৎস কর প্রত্যাহার চেয়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সিএসই। একই সঙ্গে করমুক্ত লভ্যাংশ আয়ের সীমা ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে এক লাখ টাকায় উন্নীত করার প্রস্তাব করেছে তারা। গতকাল প্রাক-বাজেট মতবিনিময়সভায় স্টক এক্সচেঞ্জটি এই প্রস্তাব করেছে। বৈঠকে সিএসইর পক্ষ থেকে ১১ দফা প্রস্তাবনা জমা দেওয়া হয়েছে।

এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেন, চীন ও ভারত আজ রাশিয়া থেকে সস্তায় তেল কেনে। তারা এই দর-কষাকষির সক্ষমতা অর্জন করেছে। কেউ তাদের হুমকি দিতে পারে না, ভয় দেখাতে পারে না। আত্মনির্ভরশীল ও সক্ষম জাতি হওয়ায় তারা এটা করতে পারে।

ভারতের উদাহরণ তুলে ধরে এনবিআর চেয়ারম্যান বলেন, ‘১৯৯৬ সালে ভারতের রাষ্ট্রদূতের অ্যাম্বাসাডর গাড়ি ছাড়া আর কিছু চোখে পড়েনি। তখন মন্ত্রী হোক কিংবা আমলারাও সেই অ্যাম্বাসাডর গাড়ি চালাত। এর বাইরে কিছু দেখা যেত না। সেটা ছিল তখনকার কথা। এখন ভারত কোথায়? তারা এটা শুরু করেছিল সেই নেহরুর সময় থেকেই। আজকে আমাদের উন্নয়নের জন্য মানসিকতায় পরিবর্তন আনতে হবে। আমাকে রাজস্ব আহরণের জায়গাটাও তৈরি করতে হবে। প্রচণ্ড দ্রুতগতিতে আমরা এগিয়ে যেতে চাইলে আত্মনির্ভরশীল হতে হবে।’

বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধি ইমাম শাহিন বলেন, ‘বীমা আইনে জীবন বীমা পলিসির প্রিমিয়ামের কোনো ভ্যাট প্রদান করতে হয় না। আবার এককভাবে স্বাস্থ্য বীমা করলে ১৫ শতাংশ ভ্যাট দিতে হয়। এতে প্রিমিয়ামের মাত্রা বেড়ে যায়? স্বাস্থ্য বীমার প্রতি আগ্রহ বাড়াতে, এর ওপর ট্যাক্স রহিত করার প্রস্তাব করছি।’ এ ছাড়া জীবন বীমা পলিসি হোল্ডারদের মুনাফার ওপর ৫ শতাংশ ট্যাক্স প্রত্যাহারের প্রস্তাব করেছে সংগঠনটি।

  • Facebook
  • WhatsApp
  • Twitter
  • Pinterest
  • LinkedIn

Related Posts

আজকের সংবাদ

ব্রোকারেজ হাউজ গুলোর অনিয়ম রোধে নতুন পদক্ষেপ নিচ্ছে বিএসইসি

কোম্পানি সংবাদ

বোর্ড সভার তারিখ জানিয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক

কোম্পানি সংবাদ

বোর্ড সভার তারিখ জানিয়েছে এবি ব্যাংক

কোম্পানি সংবাদ

বোর্ড সভার তারিখ জানিয়েছে পূবালী ব্যাংক

কোম্পানি সংবাদ

বোর্ড সভার তারিখ জানিয়েছে রূপালী লাইফ

কোম্পানি সংবাদ

বোর্ড সভার তারিখ জানিয়েছে পপুলার লাইফ ইন্স্যুরেন্স

Load More
  • Trending
  • Comments
  • Latest

উত্তরা ব্যাংকের এমডির বিরুদ্ধে গুরুতর দুর্নীতির অভিযোগ: শাস্তির দাবি কর্মকর্তা-কর্মচারীদের

যমুনা ব্যাংক: অনিয়মের সাথে পাল্লা দিয়ে বাড়ছে খেলাপি ঋণ,  কি আছে আমানতকারীদের ভাগ্যে (পর্ব-১)

আজকের স্বর্ণের দাম: ৭ জুন ২০২৬

রিং শাইনের সম্পদ নিলামে তুলছে বেপজা

সক্রিয় হচ্ছে অ্যাপেক্স ওয়েভিং

বাংলাদেশকে তুলে ধরা হবে বিজনেস সামিটে : এফবিসিসিআই সভাপতি

খেজুরের দামেও উত্তাপ

অপ্রদর্শিত আয় পুঁজিবাজারে বিনিয়োগসহ চার প্রস্তাব

একসঙ্গে থাকার চেষ্টা করেও পারিনি, বিবাহবিচ্ছেদ নিয়ে ইমরানের স্ত্রী

নতুন বেতন কাঠামোয় পেনশন ব্যয় ছাড়াতে পারে ৫০ হাজার কোটি টাকা

প্রথম দিনেই ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য ফ্রি পেলেন খুলনার গৃহিণী শতরূপা

‘বল প্রয়োগ করলে ফ্যাসিবাদী, না করলে পুলিশকে দুর্বল ভাবে মানুষ’

Recent News

একসঙ্গে থাকার চেষ্টা করেও পারিনি, বিবাহবিচ্ছেদ নিয়ে ইমরানের স্ত্রী

নতুন বেতন কাঠামোয় পেনশন ব্যয় ছাড়াতে পারে ৫০ হাজার কোটি টাকা

প্রথম দিনেই ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য ফ্রি পেলেন খুলনার গৃহিণী শতরূপা

‘বল প্রয়োগ করলে ফ্যাসিবাদী, না করলে পুলিশকে দুর্বল ভাবে মানুষ’

SharebazarBD

যোগাযোগ:
ফোন: +৮৮০ ১৭১৭-৭৭৯৭২২

সব সংবাদ

  • Uncategorized
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • অর্থনীতি
  • আইপিও
  • আজকের সংবাদ
  • আন্তজার্তিক
  • আন্তর্জাতিক শেয়ারবাজার
  • এসএমই মার্কেট
  • কোম্পানি সংবাদ
  • খেলাধুলা
  • জাতীয়
  • প্রধান সংবাদ
  • প্রাইস সেনসেটিভ ইনফরমেশন (PSI)
  • বাজার বিশ্লেষণ
  • বিনোদন
  • ব্রেকিং
  • রাজনীতি
  • সম্পাদকীয়
  • সর্বশেষ
  • সাক্ষাৎকার
  • স্বাস্থ্য বার্তা

আজকের সংবাদ

একসঙ্গে থাকার চেষ্টা করেও পারিনি, বিবাহবিচ্ছেদ নিয়ে ইমরানের স্ত্রী

নতুন বেতন কাঠামোয় পেনশন ব্যয় ছাড়াতে পারে ৫০ হাজার কোটি টাকা

  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য

© 2026 SharebazarBD - News Portal of Bangladesh based on Economy by SharebazarBD.

No Result
View All Result
  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য
    • জাতীয়
    • বিনোদন
    • আন্তর্জাতিক শেয়ারবাজার
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • খেলাধুলা

© 2026 SharebazarBD - News Portal of Bangladesh based on Economy by SharebazarBD.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?