শেয়ারবাজারবিডি রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এস. আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেডের শেয়ারের দর অস্বাভাবিক বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, কোম্পানিটির শেয়ার দর অস্বাভাবিক বৃদ্ধির কারণে ডিএসই’র পাঠানো নোটিশের জবাবে এ তথ্য জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ।
কোম্পানিটির গত ১৬ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার দর ছিল ১০ টাকা ৭০ পয়সা। ২৭ ফেব্রুয়ারি কোম্পানিটির শেয়ার দর ২৩ টাকা ৬০ পয়সা উন্নীত হয়েছে।
এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কর্তৃপক্ষ।
শেয়ারবাজারবিডি ডটকম/এম আর.


















