Monday, November 23, 2026
Advertisement
  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য
    • জাতীয়
    • বিনোদন
    • আন্তর্জাতিক শেয়ারবাজার
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
No Result
View All Result
  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য
    • জাতীয়
    • বিনোদন
    • আন্তর্জাতিক শেয়ারবাজার
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
No Result
View All Result
No Result
View All Result

ইউনাইটেড এয়ারের ৫০০ কোটি টাকা দেনা মওকুফে অসম্মতি

April 3, 2023
0 0
Share on FacebookShare on Twitter
  • Facebook
  • WhatsApp
  • Twitter
  • Pinterest
  • LinkedIn

শেয়ারবাজার বিডি ডেস্ক: বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) পাওনা সারচার্জসহ প্রায় ৫শ কোটি টাকা মওকুফ চায় পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড এয়ারওয়েজ। তবে কোম্পানিটির আবেদনের প্রেক্ষিতে অর্থ মন্ত্রণালয় বকেয়া মওকুফে অসম্মতি জানিয়েছে।

গত ২৭ ফেব্রুয়ারি অর্থ বিভাগের উপসচিব চৌধুরী আশরাফুল করিম স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানিয়ে দেয়া হয়।

২০০৭ সালে ইউনাইটেড এয়ারওয়েজ দেশের অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনার মাধ্যমে প্রথম বাণিজ্যিক কার্যক্রম শুরু করে। দেশ-বিদেশ মিলিয়ে মোট ৩৬টি রুটে কোম্পানিটির ফ্লাইট কার্যক্রম চালু ছিল।

একপর্যায়ে ক্ষতির মুখে পড়ে প্রতিষ্ঠানটি। ধীরে ধীরে ফ্লাইট কার্যক্রম সীমিত হতে থাকে। এরপর ২০১০ সালে বাংলাদেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়।

কোম্পানিটির পরিচালকদের অভ্যন্তরীণ সমস্যার কারণে ২০১৪ সালে প্রথমবারের মতো ইউনাইটেড এয়ায়ের কার্যক্রম বন্ধ হয়ে যায়। এরপর চালু হলেও ২০১৬ সালে এর কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে যায়।

ইউনাইটেড এয়ারের মূল মালিক তাসারুল আহমেদ চৌধুরী। তিনি লন্ডনে পলাতক। অভিযোগ রয়েছে, তার দুর্নীতির কারণেই প্রতিষ্ঠানটি দেউলিয়া হয়েছে।

শেয়ারবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড এয়ারের বিনিয়োগকারী ছিলেন ১ লাখ ৬০ হাজার, যাদের বিনিয়োগের পরিমাণ প্রায় ৮শ কোটি টাকা।

বিনিয়োগকারীদের স্বার্থরক্ষায় গত বছরের ফেব্রুয়ারিতে ইউনাইটেড এয়ারওয়েজের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

ইউনাইটেড এয়ারের ১০টি উড়োজাহাজ রয়েছে। এর মধ্যে আটটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় রয়েছে। বাকি দুটির একটি ভারতে, অন্যটি পাকিস্তানে।
পুরনো এসব উড়োজাহাজের কারণে বিমানবন্দর এলাকার নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে বলে অভিযোগ করে আসছে বেবিচক। এসব উড়োজাহাজ নিলামে বিক্রির উদ্যোগ নিয়েছে বেবিচক।

প্রক্রিয়া ঠিক করতে এরেই মধ্যে গঠন করা হয়েছে উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি। তারাই ঠিক করবে কোন পদ্ধতিতে নিলাম আহ্বান করা যায়।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, বিমানবন্দর এলাকায় থাকা ইউনাইটেড এয়ারের আটটি উড়োজাহাজ ব্যবহারের উপযোগী নয়। এগুলো বিক্রি ছাড়া বিকল্প উপায় নেই। তাই এ কোম্পানি চালু হওয়ার পর আবার যাতে শেয়ারহোল্ডাররা ক্ষতিগ্রস্ত না হন, সে বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করা হচ্ছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান বলেন, কোনো পাওনা মওকুফ করার ক্ষমতা বেবিচকের নাই। এটা অর্থ মন্ত্রণালয়ের বিষয়। রানওয়েতে দীর্ঘদিন যাবৎ পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা বিমানগুলো উদ্যোগ নিয়েছি নিলামে বিক্রি করার।

তিনি আরও বলেন, সিভিল এভিয়েশন যে টাকা পায়, সেটা ইউনাইটেড এয়ারসহ সব এয়ারওয়েজকে পরিশোধ করতে হবে। না করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

২০২১ সালে ইউনাইটেড এয়ারকে বাংলাদেশের মূল বাজার থেকে ওভার দ্য কাউন্টার (ওটিসি) মার্কেটে পাঠিয়ে দেয়া হয়। এতে তাদের শেয়ার দর নামতে নামতে ২ টাকার নিচে চলে আসে।

ওটিসি মার্কেটে শেয়ার লেনদেন জটিল ও সময়সাপেক্ষ বলে লেনদেনও হচ্ছে না। এতে ৭২ কোটি শেয়ারের মালিকদের টাকা কার্যত শূন্য হয়ে গেছে।

এর মধ্যে ২০২১ সালের ২৮ ফেব্রুয়ারি ইউনাইটেড এয়ারের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে নতুন পরিচালনা পর্ষদ গঠন করে দেয় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ২০১০ সালে তালিকাভুক্ত প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের প্রধান তাসবিরুল আলম চৌধুরীকে বাদ দিয়ে চেয়ারম্যানের দায়িত্ব দেয়া হয় কাজী ওয়াহিদুল আলমকে।

২০১৬ সালের পর কোম্পানিটি বিনিয়োগকারীদের কোনো ডিভিডেন্ড দিচ্ছে না।

  • Facebook
  • WhatsApp
  • Twitter
  • Pinterest
  • LinkedIn
Tags: ইউনাইটেড এয়ারের ৫০০ কোটি টাকা দেনা মওকুফে অসম্মতি

Related Posts

কোম্পানি সংবাদ

বিনিয়োগকারীদের হতাশ করল ফরচুন সুজ

কোম্পানি সংবাদ

গ্যাস সংকটে এখনো বন্ধ আরএকে সিরামিকসের উৎপাদন লাইন-৩

কোম্পানি সংবাদ

আজ স্পট মার্কেটে যাচ্ছে ৮ কোম্পানি

কোম্পানি সংবাদ

আজ পাঁচ কোম্পানির শেয়ার লেনদেন বন্ধ

কোম্পানি সংবাদ

বোর্ড সভার তারিখ জানিয়েছে প্যারামাউন্ট টেক্সটাইল

কোম্পানি সংবাদ

এজিএম এর তারিখ জানিয়েছে এম.এল. ডাইং

Load More
  • Trending
  • Comments
  • Latest

উত্তরা ব্যাংকের এমডির বিরুদ্ধে গুরুতর দুর্নীতির অভিযোগ: শাস্তির দাবি কর্মকর্তা-কর্মচারীদের

যমুনা ব্যাংক: অনিয়মের সাথে পাল্লা দিয়ে বাড়ছে খেলাপি ঋণ,  কি আছে আমানতকারীদের ভাগ্যে (পর্ব-১)

আজকের স্বর্ণের দাম: ৭ জুন ২০২৬

রিং শাইনের সম্পদ নিলামে তুলছে বেপজা

সক্রিয় হচ্ছে অ্যাপেক্স ওয়েভিং

বাংলাদেশকে তুলে ধরা হবে বিজনেস সামিটে : এফবিসিসিআই সভাপতি

খেজুরের দামেও উত্তাপ

অপ্রদর্শিত আয় পুঁজিবাজারে বিনিয়োগসহ চার প্রস্তাব

বিনিয়োগকারীদের হতাশ করল ফরচুন সুজ

গ্যাস সংকটে এখনো বন্ধ আরএকে সিরামিকসের উৎপাদন লাইন-৩

আজ স্পট মার্কেটে যাচ্ছে ৮ কোম্পানি

আজ পাঁচ কোম্পানির শেয়ার লেনদেন বন্ধ

Recent News

বিনিয়োগকারীদের হতাশ করল ফরচুন সুজ

গ্যাস সংকটে এখনো বন্ধ আরএকে সিরামিকসের উৎপাদন লাইন-৩

আজ স্পট মার্কেটে যাচ্ছে ৮ কোম্পানি

আজ পাঁচ কোম্পানির শেয়ার লেনদেন বন্ধ

SharebazarBD

যোগাযোগ:
ফোন: +৮৮০ ১৭১৭-৭৭৯৭২২

সব সংবাদ

  • Uncategorized
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • অর্থনীতি
  • আইপিও
  • আজকের সংবাদ
  • আন্তজার্তিক
  • আন্তর্জাতিক শেয়ারবাজার
  • এসএমই মার্কেট
  • কোম্পানি সংবাদ
  • খেলাধুলা
  • জাতীয়
  • প্রধান সংবাদ
  • প্রাইস সেনসেটিভ ইনফরমেশন (PSI)
  • বাজার বিশ্লেষণ
  • বিনোদন
  • ব্রেকিং
  • রাজনীতি
  • সম্পাদকীয়
  • সর্বশেষ
  • সাক্ষাৎকার
  • স্বাস্থ্য বার্তা

আজকের সংবাদ

বিনিয়োগকারীদের হতাশ করল ফরচুন সুজ

গ্যাস সংকটে এখনো বন্ধ আরএকে সিরামিকসের উৎপাদন লাইন-৩

  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য

© 2026 SharebazarBD - News Portal of Bangladesh based on Economy by SharebazarBD.

No Result
View All Result
  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য
    • জাতীয়
    • বিনোদন
    • আন্তর্জাতিক শেয়ারবাজার
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • খেলাধুলা

© 2026 SharebazarBD - News Portal of Bangladesh based on Economy by SharebazarBD.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?