Thursday, November 26, 2026
Advertisement
  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য
    • জাতীয়
    • বিনোদন
    • আন্তর্জাতিক শেয়ারবাজার
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
No Result
View All Result
  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য
    • জাতীয়
    • বিনোদন
    • আন্তর্জাতিক শেয়ারবাজার
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
No Result
View All Result
No Result
View All Result

এসবিএসি ব্যাংকের বার্ষিক ব্যবসা উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

January 24, 2026
0 0
Share on FacebookShare on Twitter
  • Facebook
  • WhatsApp
  • Twitter
  • Pinterest
  • LinkedIn

শেয়ারবাজার বিডি রিপোর্ট: এসবিএসি ব্যাংক পিএলসির বার্ষিক ব্যবসা উন্নয়ন সম্মেলন ২০২৬-এ প্রধান অতিথি ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ মোখলেসুর রহমান। শুক্র ও শনিবার (২৩-২৪ জানুয়ারি, ২০২৬) গাজীপুরের সারাহ রিসোর্টে সম্মেলনে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এস.এম. মঈনুল কবীর। সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের
পরিচালক মোহাম্মদ আইয়ুব, একেএম দেলওয়ার হুসেন এফসিএমএ ও মেজর জেনারেল (অব.) শাহেদুল হক,
স্বতন্ত্র পরিচালক প্রফেসর মোঃ মাকসুদুর রহমান সরকার এফসিএমএ এবং জিয়াউর রহমান জিয়া এফসিএ। বিজনেস সেশন পরিচালনা করেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ রবিউল ইসলাম ও উপব্যবস্থাপনা পরিচালক মোঃ আলতাফ হোসেন ভুঁইয়া। সম্মেলনে ব্যাংকের শীর্ষ নির্বাহী, বিভাগীয় প্রধান, শাখা ব্যবস্থাপক এবং উপশাখার ইনচার্জবৃন্দ অংশগ্রহণ করেন। সম্মেলনে জানানো হয়, এসবিএসি ব্যাংকের ২০২৫ সাল শেষে আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ১০ হাজার ৮০০ কোটি টাকা এবং ঋণ দাঁড়িয়েছে নয় হাজার ৪৪৫ কোটি টাকা। বর্তমানে ব্যাংকের পরিশোধিত মূলধন দাঁড়িয়েছে ৮২৪ কোটি টাকা। সম্মেলনে ব্যাংকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ মোখলেসুর রহমান বলেন, ব্যাংকিং খাত গতকয়েক বছরে চলমান বৈশি^ক ও অভ্যন্তরীণ নানামুখী চ্যালেঞ্জের মুখে পড়েছে। এসবিএসি ব্যাংক সেসব সীমাবদ্ধতা মোকাবেলা তার আর্থিক সূচক স্থিতিশীল রাখতে সক্ষম হয়েছে। আমাদের ব্যাংকে কোনো তারল্য সমস্যা হয়নি, এ জন্য গ্রাহক তার চাহিদামতো অর্থ উত্তোলন করতে পেরেছে। এসবিএসি ব্যাংকের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ অত্যন্ত দক্ষতা ও নিষ্ঠার সাথে তাদের কার্যক্রম পরিচালনা করায় আর্থিক সূচকে টেকসই অগ্রগতি অর্জন করেছে। যার ফলশ্রুতিতে চতুর্থ প্রজন্মের ব্যাংক হয়েও আমরা আর্থিকসূচকগুলোতে ভালো একটা ভিত গড়তে সক্ষম হয়েছি। তিনি জানান, পর্ষদের পক্ষ থেকেও আমরা সবধরণের নীতি ও কৌশলগত পরিকল্পনা প্রণয়নে সহায়তা দিয়ে আসছি। আমরা মুনাফা অর্জনকে বড় করে না দেখে সুশাসন প্রতিষ্ঠা ও ব্যাংকিং নিয়মাচার পরিপালনের সংস্কৃতি গড়ে তোলার চেষ্টা করছি। পাশাপাশি ব্যাংকের আমানত সুরক্ষা নিশ্চিতে আমরা বদ্ধপরিকর। তিনি আরও বলেন, ব্যাংকারদের গতানুগতিক ধ্যানধারনা থেকে বেরিয়ে এসে উদ্যোক্তা তৈরির মনোভাব নিয়ে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে হবে। যাতে সমাজে ব্যাপকভাবে কর্মসংস্থান সৃষ্টি হয়। আমরা কৃষি, এসএমই, নারীউদ্যোক্তাদের ঋণ প্রদানে অগ্রাধিকার দিতে দিতে চাই। পাশাপাশি রেমিট্যান্স আহরণ ও বৈদেশিক বাণিজ্যেও সমান গুরুত্বারোপ করতে হবে। আমরা গ্রাহকের সন্তুষ্টিকে সর্বাধিক প্রাধান্য দিয়ে কাজ করে থাকি। মোখলেসুর রহমান বলেন, আমি বিশ্বাস করি, আমানতকারীরাই ব্যাংকের প্রকৃত মালিক, আমরা শুধুমাত্র তাদের স্বার্থ রক্ষায় আমানতদারিতার সঙ্গে কর্তব্য পালন করছি। সম্মেলনে শরিয়াহ যথাযথ পালনে এসবিএসি ইসলামী ব্যাংকিং সেবার পরিসর বৃদ্ধির প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।

পাবলিক রিলেশন্স ডিভিশন ব্যবস্থাপনা পরিচালক এস.এম. মঈনুল কবীর বলেন, নতুন বছরে এসবিএসি ব্যাংকের আর্থিক স্থিতিশীলতার শক্তভিত গড়ে দীর্ঘমেয়াদে টেকসই প্রবৃদ্ধি অর্জনকে সর্বাধিক প্রাধান্য দেওয়া
হবে। আমরা রিটেইল ব্যাংকিং ও কার্ড বিজনেসকে মূল ফোকাস রেখে প্রত্যেক সূচকে উন্নতির জন্য অ্যাসেট কোয়ালিটি বৃদ্ধি করা হবে। তিনি ডিজিটাল ব্যাংকিং সেবায় গ্রাহকবান্ধব সর্বোচ্চ আধুনিকায়নের উদ্যোগ এবং তরুণ প্রজন্মকে ব্যাংকিং সেবায় অন্তর্ভুক্ত করার কৌশলের ঘোষণা দেন। তিনি জানান, এসবিএসসি ব্যাংক দ্রুততম সময়ের মধ্যে সারাদেশে ৯০টি শাখা ও ৩২টি উপশাখা এবং এজেন্ট ব্যাংকিংয়ের ৩৭টি আউটলেটের মাধ্যমে ব্যাংকিং সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সক্ষম হয়েছে।

  • Facebook
  • WhatsApp
  • Twitter
  • Pinterest
  • LinkedIn
Tags: এসবিএসি ব্যাংকের বার্ষিক ঝুঁকি সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত

Related Posts

কোম্পানি সংবাদ

ওয়েব কোটসের ডিভিডেন্ড ঘোষণা

কোম্পানি সংবাদ

ন্যাশনাল পলিমারের এজিএম তারিখ ঘোষণা

কোম্পানি সংবাদ

শাশা ডেনিমের এজিএম তারিখ ঘোষণা

কোম্পানি সংবাদ

প্যারামাউন্ট টেক্সটাইলের ক্রেডিট রেটিং প্রকাশ

কোম্পানি সংবাদ

বোনাস অনুমোদনের জন্য বিএসইসিতে এশিয়াটিক ল্যাবরেটরিজের আবেদন

কোম্পানি সংবাদ

ওয়ালটনের সাধারণ শেয়ার ইস্যুতে বিএসইসির সম্মতি

Load More
  • Trending
  • Comments
  • Latest

উত্তরা ব্যাংকের এমডির বিরুদ্ধে গুরুতর দুর্নীতির অভিযোগ: শাস্তির দাবি কর্মকর্তা-কর্মচারীদের

যমুনা ব্যাংক: অনিয়মের সাথে পাল্লা দিয়ে বাড়ছে খেলাপি ঋণ,  কি আছে আমানতকারীদের ভাগ্যে (পর্ব-১)

আজকের স্বর্ণের দাম: ৭ জুন ২০২৬

রিং শাইনের সম্পদ নিলামে তুলছে বেপজা

সক্রিয় হচ্ছে অ্যাপেক্স ওয়েভিং

বাংলাদেশকে তুলে ধরা হবে বিজনেস সামিটে : এফবিসিসিআই সভাপতি

খেজুরের দামেও উত্তাপ

অপ্রদর্শিত আয় পুঁজিবাজারে বিনিয়োগসহ চার প্রস্তাব

আইপিএল নিলামের তালিকায় নেই মোস্তাফিজ-সাকিব, নিবন্ধন ১২ বাংলাদেশির

ইনিংস ও ২১৯ রানে হারল বাংলাদেশ

প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

ওয়েব কোটসের ডিভিডেন্ড ঘোষণা

Recent News

আইপিএল নিলামের তালিকায় নেই মোস্তাফিজ-সাকিব, নিবন্ধন ১২ বাংলাদেশির

ইনিংস ও ২১৯ রানে হারল বাংলাদেশ

প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

ওয়েব কোটসের ডিভিডেন্ড ঘোষণা

SharebazarBD

যোগাযোগ:
ফোন: +৮৮০ ১৭১৭-৭৭৯৭২২

সব সংবাদ

  • Uncategorized
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • অর্থনীতি
  • আইপিও
  • আজকের সংবাদ
  • আন্তজার্তিক
  • আন্তর্জাতিক শেয়ারবাজার
  • এসএমই মার্কেট
  • কোম্পানি সংবাদ
  • খেলাধুলা
  • জাতীয়
  • প্রধান সংবাদ
  • প্রাইস সেনসেটিভ ইনফরমেশন (PSI)
  • বাজার বিশ্লেষণ
  • বিনোদন
  • ব্রেকিং
  • রাজনীতি
  • সম্পাদকীয়
  • সর্বশেষ
  • সাক্ষাৎকার
  • স্বাস্থ্য বার্তা

আজকের সংবাদ

আইপিএল নিলামের তালিকায় নেই মোস্তাফিজ-সাকিব, নিবন্ধন ১২ বাংলাদেশির

ইনিংস ও ২১৯ রানে হারল বাংলাদেশ

  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য

© 2026 SharebazarBD - News Portal of Bangladesh based on Economy by SharebazarBD.

No Result
View All Result
  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য
    • জাতীয়
    • বিনোদন
    • আন্তর্জাতিক শেয়ারবাজার
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • খেলাধুলা

© 2026 SharebazarBD - News Portal of Bangladesh based on Economy by SharebazarBD.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?