Thursday, November 26, 2026
Advertisement
  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য
    • জাতীয়
    • বিনোদন
    • আন্তর্জাতিক শেয়ারবাজার
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
No Result
View All Result
  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য
    • জাতীয়
    • বিনোদন
    • আন্তর্জাতিক শেয়ারবাজার
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
No Result
View All Result
No Result
View All Result

নির্বাচনের আগে লিটনদের জন্য নতুন টুর্নামেন্ট

January 31, 2026
0 0
Share on FacebookShare on Twitter
  • Facebook
  • WhatsApp
  • Twitter
  • Pinterest
  • LinkedIn

শেয়ারবাজার বিডি রিপোর্ট: ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা হচ্ছে না বাংলাদেশের। ছবি: ফাইল ছবি বিকেলে ম্লান আলোয় গতকাল একাকী মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের মাঝ উইকেটের পাশে পায়চারি করতে দেখা গেল বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে। দ্রুতই ‘নিঃসঙ্গ বিসিবি সভাপতি’ ক্যাপশনে অসংখ্য ফটো কার্ড ছড়িয়ে পড়ল সামাজিক মাধ্যমে।

ফাঁকা এ সময়ে চাইলে অনায়াসে অস্ট্রেলিয়ায় পরিবারের কাছে কিছুদিন সময় কাটাতে যেতে পারতেন বিসিবি সভাপতি। অবশ্য কদিন আগে তাঁকে তো অস্ট্রেলিয়ায় পাঠিয়েই দেওয়া হয়েছিল কিছু সংবাদমাধ্যমে! এ কারণে গত পরশু রাতে কুশলাদি জিজ্ঞেস করতেই বুলবুল বললেন, ‘আমি এখন মেলবোর্নে!’ বলেই স্বভাবসুলভ রসিকতায় ভরা অট্টহাসি। হাসিটা ধরে রেখে নিজেই বললেন, ‘একটা সময় খবরের কাগজে এক স্লিপ নামে যে কলাম থাকত, সেখানে আমার এই মেলবোর্নে থাকার বিষয়টি লিখতে পারতেন।’

বুলবুল বেশ ব্যস্তসমস্ত সময় কাটাচ্ছেন বিসিবিতে। বোর্ডের মানবসম্পদ বিভাগ কদিন আগে গুরুত্বপূর্ণ পদে লোকজন বাছাই করেছে, সেটি তদারকি করেছেন। লেভেল-২ ও লেভেল-৩ পর্যায়ের কোচিং ম্যানুয়াল তৈরি করছেন। এখন বুলবুলের সবচেয়ে বড় কাজ, বিশ্বকাপের বাইরে চলে যাওয়া বাংলাদেশ দলের ক্রিকেটারদের দ্রুত মাঠে ফেরানো, খেলায় ফেরানো। ক্রীড়া উপদেষ্টা যেদিন আনুষ্ঠানিকভাবে সরকারের সিদ্ধান্ত জানিয়েছিলেন ভারতে খেলতে না যাওয়ার বিষয়ে, ওই সংবাদ সম্মেলন শেষে জানা গিয়েছিল, বিসিবি চেষ্টা করছে হঠাৎ তৈরি হওয়া ফাঁকা সময়ে মিরপুরে একটা জমকালো টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের। যে টুর্নামেন্টে অংশ নেবেন জাতীয় দলের ক্রিকেটাররা।

গত কয়েক দিন বিসিবি সভাপতি এ বিষয়টি নিয়েই ক্রিকেট পরিচালনা বিভাগসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে আলাপ-আলোচনা করেছেন। ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচনের আগে নতুন টুর্নামেন্ট আয়োজনের চেষ্টা করছে বিসিবি। ‘অদম্য বাংলাদেশ’ বা এ রকম কোনো নাম দিতে চায় বিসিবি। টুর্নামেন্টের সবচেয়ে বড় চ্যালেঞ্জ, নির্বাচনী সময়ে সরকারের পক্ষ থেকে সমর্থন পাওয়া। দুই দিন আগে ক্রীড়া মন্ত্রণালয় থেকে এই টুর্নামেন্ট আয়োজনে সব সহযোগিতার আশ্বাস পেয়েছেন বিসিবি সভাপতি। তিনি আশাবাদী, টুর্নামেন্টটি দ্রুতই মাঠে নামাতে পারবেন। শুধু খেলার মধ্যে রাখাই নয়, খেলোয়াড়দের সন্তোষজনক পারিশ্রমিক দেওয়ারও পরিকল্পনা রয়েছে বিসিবির।

এর মধ্যে বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্স ফিরে গেছেন তাঁর পরিবারের কাছে। আবার যখন জাতীয় দলের কার্যক্রম শুরু হবে, তখন ঢাকায় ফিরবেন। বাংলাদেশ দলের পরিকল্পনা নিয়ে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম দুদিন আগে আজকের পত্রিকাকে বলেছিলেন, ‘আমরা আলাপ-আলোচনা করছি। হাতে কী কী অপশন আছে, তা নিয়ে আমরা চিন্তাভাবনা করছি। যেটা দলের জন্য সবচেয়ে ভালো হবে এবং জাতীয় দল ছাড়াও আমাদের অন্য যে দলগুলো আছে, সব মিলিয়ে কী করা যায়, তা নিয়ে ভাবছি।’

  • Facebook
  • WhatsApp
  • Twitter
  • Pinterest
  • LinkedIn
Tags: নির্বাচনের আগে লিটনদের জন্য নতুন টুর্নামেন্ট

Related Posts

খেলাধুলা

আইপিএল নিলামের তালিকায় নেই মোস্তাফিজ-সাকিব, নিবন্ধন ১২ বাংলাদেশির

খেলাধুলা

ইনিংস ও ২১৯ রানে হারল বাংলাদেশ

খেলাধুলা

অবশেষে পেনাল্টি থেকে গোল করলেন রোনালদো

খেলাধুলা

কোপা আমেরিকার আয়োজক আবারও যুক্তরাষ্ট্র! দক্ষিণ আমেরিকার টুর্নামেন্ট উত্তরেই কেন?

খেলাধুলা

প্রতিপক্ষের মাথায় বল ছুড়ে হলুদ কার্ড দেখলেন মেসি

খেলাধুলা

আনচেলত্তি যুগের ছন্দে ফিরেছে রিয়াল মাদ্রিদ

Load More
  • Trending
  • Comments
  • Latest

উত্তরা ব্যাংকের এমডির বিরুদ্ধে গুরুতর দুর্নীতির অভিযোগ: শাস্তির দাবি কর্মকর্তা-কর্মচারীদের

যমুনা ব্যাংক: অনিয়মের সাথে পাল্লা দিয়ে বাড়ছে খেলাপি ঋণ,  কি আছে আমানতকারীদের ভাগ্যে (পর্ব-১)

আজকের স্বর্ণের দাম: ৭ জুন ২০২৬

রিং শাইনের সম্পদ নিলামে তুলছে বেপজা

সক্রিয় হচ্ছে অ্যাপেক্স ওয়েভিং

বাংলাদেশকে তুলে ধরা হবে বিজনেস সামিটে : এফবিসিসিআই সভাপতি

খেজুরের দামেও উত্তাপ

অপ্রদর্শিত আয় পুঁজিবাজারে বিনিয়োগসহ চার প্রস্তাব

আইপিএল নিলামের তালিকায় নেই মোস্তাফিজ-সাকিব, নিবন্ধন ১২ বাংলাদেশির

ইনিংস ও ২১৯ রানে হারল বাংলাদেশ

প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

ওয়েব কোটসের ডিভিডেন্ড ঘোষণা

Recent News

আইপিএল নিলামের তালিকায় নেই মোস্তাফিজ-সাকিব, নিবন্ধন ১২ বাংলাদেশির

ইনিংস ও ২১৯ রানে হারল বাংলাদেশ

প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

ওয়েব কোটসের ডিভিডেন্ড ঘোষণা

SharebazarBD

যোগাযোগ:
ফোন: +৮৮০ ১৭১৭-৭৭৯৭২২

সব সংবাদ

  • Uncategorized
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • অর্থনীতি
  • আইপিও
  • আজকের সংবাদ
  • আন্তজার্তিক
  • আন্তর্জাতিক শেয়ারবাজার
  • এসএমই মার্কেট
  • কোম্পানি সংবাদ
  • খেলাধুলা
  • জাতীয়
  • প্রধান সংবাদ
  • প্রাইস সেনসেটিভ ইনফরমেশন (PSI)
  • বাজার বিশ্লেষণ
  • বিনোদন
  • ব্রেকিং
  • রাজনীতি
  • সম্পাদকীয়
  • সর্বশেষ
  • সাক্ষাৎকার
  • স্বাস্থ্য বার্তা

আজকের সংবাদ

আইপিএল নিলামের তালিকায় নেই মোস্তাফিজ-সাকিব, নিবন্ধন ১২ বাংলাদেশির

ইনিংস ও ২১৯ রানে হারল বাংলাদেশ

  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য

© 2026 SharebazarBD - News Portal of Bangladesh based on Economy by SharebazarBD.

No Result
View All Result
  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য
    • জাতীয়
    • বিনোদন
    • আন্তর্জাতিক শেয়ারবাজার
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • খেলাধুলা

© 2026 SharebazarBD - News Portal of Bangladesh based on Economy by SharebazarBD.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?