Sunday, November 22, 2026
Advertisement
  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য
    • জাতীয়
    • বিনোদন
    • আন্তর্জাতিক শেয়ারবাজার
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
No Result
View All Result
  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য
    • জাতীয়
    • বিনোদন
    • আন্তর্জাতিক শেয়ারবাজার
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
No Result
View All Result
No Result
View All Result

সমালোচিত ডাচ্ বাংলা ব্যাংক: অর্থ আত্মসাৎসহ নানা অনিয়মে খেলাপি ঋণ ছাড়ালো সাড়ে ৫ হাজার কোটি টাকা, কি আছে আমানতকারীদের ভাগ্যে? (পর্ব-২)

February 22, 2026
0 0
Share on FacebookShare on Twitter
  • Facebook
  • WhatsApp
  • Twitter
  • Pinterest
  • LinkedIn

নিজস্ব প্রতিবেদক: গ্রাহকদের অর্থ আত্নসাৎ, কর্মকর্তাদের এজেন্ট ব্যাংকিংয়ের নামে প্রতারণার জন্য মামলাসহ নানা অনিয়মের কারণে দিন দিন আমানতকারীদের জন্য বিপদজনক হয়ে উঠছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ডাচ-বাংলা ব্যাংক পিএলসি। ব্যাংক খাতের কোম্পানিটির খেলাপি ঋণ বর্তমানে মারাত্মক আকার ধারণ করেছে। যেখানে দেশের ব্যাংকগুলো খেলাপি ঋণ থেকে বেরিয়ে আসার সর্বাত্বক চেষ্টা করছে, সেখানে ডাচ-বাংলা ব্যাংক যেন স্রোতের বিপরীতে হাঁটছে। অর্থাৎ ব্যাংকটির খেলাপি ঋণ বেড়েই চলছে। এমন পরিস্থিতিতে বিপাকে পড়েছেন ব্যাংকটির আমানতকারীরা। ব্যাংকটিতে নতুন করে আমানত রাখতে অনেকেই নিরাপদবোধ করছেন না।

জানা গেছে, ডাচ বাংলা ব্যাংকের শুধু যে ঋণ খেলাপিই বেড়েছে তাই নয়, বিতর্কিত বিভিন্ন প্রতিষ্ঠানে বিনিয়োগ করে ইতিমধ্যে আমানতকারী ও বিনিয়োগকারীদের অর্থ তছরুপ করেছে। এমন পরিস্থিতিতে কোম্পানিটির ম্যানেজমেন্টের বিনিয়োগের দক্ষতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে খাত সংশ্লিষ্টদের মনে।

(ডাচ্-বাংলা ব্যাংকের অনিয়ম নিয়ে সাত পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ প্রকাশ করা হলো দ্বিতীয় পর্ব। খুব শিগগিরই প্রকাশ করা হবে পরবর্তী পর্ব।)

কোম্পানি সূত্রে জানা গেছে, সদ্য বিদায়ী বছরের প্রথম নয় মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর, ২০২৫) ডাচ-বাংলা ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ এসে দাঁড়িয়েছে ৫ হাজার ৫৮২ কোটি ৪০ লাখ ৪৭ হাজার ৮৫৫ টাকা, যা মোট লোনের প্রায় ১৩ শতাংশ।

যেকোনো ব্যাংকের ঋণ খেলাপি পাঁচ শতাংশের উপরে গেলেই সেই প্রতিষ্ঠানে আমানতকারীদের অর্থ ঝুঁকির মধ্যে পড়ে যায়। এক বছরের আর্থিক প্রতিবেদন প্রকাশের আগেই ডাচ-বাংলা ব্যাংকের ঋণ খেলাপি প্রায় ১৩ শতাংশ হওয়ায় কোম্পনিটির ব্যবসায়িক পলিসি ও দক্ষতা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। এভাবে ঋণ খেলাপি বাড়তে থাকলে খুব শিগগিরই ব্যাংকটি তার ব্যবসায়িক সক্ষমতা হারিয়ে ফেলবে বলে ধারণা করছেন খাত সংশ্লিষ্টরা।

এদিকে বিতর্কিত ব্যবসায়ী সালমান এফ রহমানের বেক্সিমকো গ্রুপের কোম্পানি বেক্সিমকো গ্রিন সুকুক আল ইসতিসনাতে ১০০ কোটি টাকা বিনিয়োগ করেছে ডাচ-বাংলা ব্যাংক। বর্তমানে সেই বিনিয়োগের বাজার মূল্য এসে দাঁড়িয়েছে ৬০ কোটি ৫০ লাখ টাকা। এক্ষেত্রে ব্যাংকের লোকসান হয়েছে ৩৯ কোটি ৫০ লাখ টাকা বা ৩৯ দশমিক ৫০ শতাংশ।

খাত সংশ্লিষ্টরা অভিযোগ করে বলেন, বেক্সিমকো গ্রুপের কর্ণধার সমালোচিত ব্যবসায়ি সালমান এফ রহমান, যিনি বিদেশে অর্থ পাচারসহ নানা রকম বিতর্কিত কর্মকান্ডের সাথে ওতপ্রোতভাবে জড়িত। ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের পতনের পর বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। এমন একজন বিতর্কিত ব্যক্তির কোম্পানিতে বিশাল অঙ্কের এই অর্থ বিনিয়োগ করা মোটেও উচিত হয়নি ডাচ- বাংলা ব্যাংকের। ব্যক্তিগত স্বার্থসিদ্ধির জন্য কোম্পানির ম্যানেজমেন্ট এধরনের বিতর্কিত প্রতিষ্ঠানে বিনিয়োগ করে থাকতে পারে বলে অভিযোগ করেছেন তারা।

কোম্পানি সূত্রে আরও জানা গেছে, সদ্য বিদায়ী বছরের প্রথম নয় মাসে ডাচ-বাংলা ব্যাংক পুঁজিবাজারের বিভিন্ন প্রতিষ্ঠানের শেয়ারে বিনিয়োগের পরিমাণ ছিল ৬০৬ কোটি ৫৩ লাখ ৬৩ হাজার ২৯৬ টাকা, একই সময়ে যার বাজার মূল্য এসে দাঁড়িয়েছে ৫২৭ কোটি ৮৮ লাখ ২৩৭ টাকা। এক্ষেত্রে ব্যাংকের আনরিয়েলাইজড লোকসান হয়েছে ৭৮ কোটি ৬৫ লাখ ৬৩ হাজার ৫৯ টাকা বা ১৩ শতাংশ।

এসব ব্যাপারে জানতে ডাচ-বাংলা ব্যাংকের প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) শহিদ উল্লাহকে ফোন করা হলে তিনি ব্যাংকের জনসংযোগ কর্মকর্তা সগির আহমেদের সাথে যোগাযোগ করতে বলেন। পরবর্তীতে সগির আহমেদের সাথে যোগাযোগ করা হলে তিনি কোনো প্রশ্নের উত্তর দেবেন না বলে জানিয়ে দেন।

উল্লেখ্য, ডাচ-বাংলা ব্যাংকের পরিশোধিত মূলধন ৯৬৬ কোটি ৭০ লাখ ১০ হাজার টাকা, যেখানে পুঁজিবাজারের বিভিন্ন শ্রেণীর বিনিয়োগকারীদের (উদ্যোক্তা/পরিচালক ব্যতিত) মালিকানা রয়েছে ১৬ দশমিক ৪৪ শতাংশ।

শেয়ারবাজার বিডি ডটকম/এম

  • Facebook
  • WhatsApp
  • Twitter
  • Pinterest
  • LinkedIn
Tags: কি আছে আমানতকারীদের ভাগ্যে? (পর্ব-২)সমালোচিত ডাচ্ বাংলা ব্যাংক: অর্থ আত্মসাৎসহ নানা অনিয়মে খেলাপি ঋণ ছাড়ালো সাড়ে ৫ হাজার কোটি টাকা

Related Posts

কোম্পানি সংবাদ

এশিয়াটিক ল্যাবরেটরিজের প্রথম প্রান্তিক প্রকাশ

আজকের সংবাদ

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো গুজব ও বিভ্রান্তিকর তথ্যের বিষয়ে বিএসইসির সতর্কবার্তা

আজকের সংবাদ

টি+১ ট্রেডিং চালুর সিদ্ধান্তের জন্য বিএসইসিকে ডিবিএ’র ধন্যবাদ

কোম্পানি সংবাদ

লংকাবাংলা ফাইন্যান্সের ডিভিডেন্ড ঘোষণা

কোম্পানি সংবাদ

লিগ্যাসি ফুটওয়্যারের প্রথম প্রান্তিক প্রকাশ

আজকের সংবাদ

শেয়ার লেনদেনের নিষ্পত্তির সময় কমছে

Load More
  • Trending
  • Comments
  • Latest

উত্তরা ব্যাংকের এমডির বিরুদ্ধে গুরুতর দুর্নীতির অভিযোগ: শাস্তির দাবি কর্মকর্তা-কর্মচারীদের

যমুনা ব্যাংক: অনিয়মের সাথে পাল্লা দিয়ে বাড়ছে খেলাপি ঋণ,  কি আছে আমানতকারীদের ভাগ্যে (পর্ব-১)

আজকের স্বর্ণের দাম: ৭ জুন ২০২৬

রিং শাইনের সম্পদ নিলামে তুলছে বেপজা

সক্রিয় হচ্ছে অ্যাপেক্স ওয়েভিং

বাংলাদেশকে তুলে ধরা হবে বিজনেস সামিটে : এফবিসিসিআই সভাপতি

খেজুরের দামেও উত্তাপ

অপ্রদর্শিত আয় পুঁজিবাজারে বিনিয়োগসহ চার প্রস্তাব

এজিএম এর তারিখ জানিয়েছে এম.এল. ডাইং

পোশাক কারখানায় প্রবেশে শ্রমিকদের পরিচয়পত্র যাচাই বাধ্যতামূলক

১৬ বছরের কম বয়সীদের সামাজিক মাধ্যম ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের

যেকোনো ব্র্যান্ডের পুরনো এসি বদলে ৩০% পর্যন্ত ছাড়ে ওয়ালটনের ইনভার্টার এসি ক্রয়ের সুযোগ

Recent News

এজিএম এর তারিখ জানিয়েছে এম.এল. ডাইং

পোশাক কারখানায় প্রবেশে শ্রমিকদের পরিচয়পত্র যাচাই বাধ্যতামূলক

১৬ বছরের কম বয়সীদের সামাজিক মাধ্যম ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের

যেকোনো ব্র্যান্ডের পুরনো এসি বদলে ৩০% পর্যন্ত ছাড়ে ওয়ালটনের ইনভার্টার এসি ক্রয়ের সুযোগ

SharebazarBD

যোগাযোগ:
ফোন: +৮৮০ ১৭১৭-৭৭৯৭২২

সব সংবাদ

  • Uncategorized
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • অর্থনীতি
  • আইপিও
  • আজকের সংবাদ
  • আন্তজার্তিক
  • আন্তর্জাতিক শেয়ারবাজার
  • এসএমই মার্কেট
  • কোম্পানি সংবাদ
  • খেলাধুলা
  • জাতীয়
  • প্রধান সংবাদ
  • প্রাইস সেনসেটিভ ইনফরমেশন (PSI)
  • বাজার বিশ্লেষণ
  • বিনোদন
  • ব্রেকিং
  • রাজনীতি
  • সম্পাদকীয়
  • সর্বশেষ
  • সাক্ষাৎকার
  • স্বাস্থ্য বার্তা

আজকের সংবাদ

এজিএম এর তারিখ জানিয়েছে এম.এল. ডাইং

পোশাক কারখানায় প্রবেশে শ্রমিকদের পরিচয়পত্র যাচাই বাধ্যতামূলক

  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য

© 2026 SharebazarBD - News Portal of Bangladesh based on Economy by SharebazarBD.

No Result
View All Result
  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য
    • জাতীয়
    • বিনোদন
    • আন্তর্জাতিক শেয়ারবাজার
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • খেলাধুলা

© 2026 SharebazarBD - News Portal of Bangladesh based on Economy by SharebazarBD.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?