শেয়ারবাজার বিডি রিপোর্ট: আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার, ৫ ডিসেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক উত্থানের মধ্যে দিয়ে লেনদেনে শেষ হয়েছে। এদিন কমেছে শেয়ারের দরও। এদিন টপটেন লুজার বা দর পতনের শীর্ষে রয়েছে জি কিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ারের দর কমেছে ১৩ টাকা ২০ পয়সা বা ৭.৫১ শতাংশ। সর্বশেষ লেনদেন দর হয়েছে ১৬২ টাকা ৬০ পয়সা। এদিকে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স লিমিটেডের ৬.৮১ শতাংশ কমে লুজার তালিকার দ্বিতীয় এবং খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিমিটেডের ৪.৬৫ শতাংশ দর কমে এ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
দিনটিতে এই তালিকায় আরো রয়েছে- শ্যামপুর সুগার মিলস, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ, দা ঢাকা ডাইং, দেশ গার্মেন্টস, মুন্নু এগ্রো, ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানি এবং ইয়াকিন পলিমার লিমিটেড।
শেয়ারবাজার বিডি ডটকম/মে



















