Saturday, November 28, 2026
Advertisement
  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য
    • জাতীয়
    • বিনোদন
    • আন্তর্জাতিক শেয়ারবাজার
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
No Result
View All Result
  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য
    • জাতীয়
    • বিনোদন
    • আন্তর্জাতিক শেয়ারবাজার
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
No Result
View All Result
No Result
View All Result

কেন মনীষার সঙ্গে শুটিং করতে রাজি হননি ববি?

June 3, 2026
0 0
Share on FacebookShare on Twitter
  • Facebook
  • WhatsApp
  • Twitter
  • Pinterest
  • LinkedIn

শেয়ারবাজার বিডি রিপোর্ট: বলিউডে একসময় ববি দেওল ও মণীষা কৈরালার জুটি দর্শকদের মধ্যে বেশ জনপ্রিয় ছিল। নব্বই দশকে তারা একাধিক সিনেমায় জুটি হয়ে কাজ করেছেন। তবে সম্প্রতি এক পুরোনো ঘটনার কথা সামনে এসেছে, যা শুনে অনেকেই অবাক হয়েছেন।

একসময় মণীষার সঙ্গে একটি দৃশ্যের শুটিং করতে আপত্তি জানিয়েছিলেন ববি। কিন্তু কেন?

বলিউড অভিনেতা ববি দেওল তার ক্যারিয়ারের শুরুর দিকের অনেক মজার ও আকর্ষণীয় গল্প শেয়ার করে নিয়েছেন। আসলে ক্যারিয়ারের শুরুতে ইন্ডাস্ট্রিতে তার এমন একটি ভাবমূর্তি তৈরি হয়েছিল যে, তিনি সহ-অভিনেত্রীদের বিরক্ত করেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ বিষয়ে জানতে চাওয়া হলে ববি হাসতে হাসতে এসব গুঞ্জনের নেপথ্যের কারণ প্রকাশ করেন।

প্রথম সিনেমার শুটিংয়ের সময় টুইঙ্কেল খান্নার সঙ্গে ক্রমাগত ঝগড়া করতেন কিনা— এমন প্রশ্নের উত্তরে ববি হেসে বলেন, ‘আমরা দুজনেই তখন খুব তরুণ এবং অনভিজ্ঞ ছিলাম। দুঃখিত, কিন্তু আমার ছোটবেলা থেকেই পেটের সমস্যা আছে। আমি সেটে সবসময় এটা নিয়ে কথা বলতাম। যেমন আজ ওয়াশরুমে গিয়েছিলাম কিনা বা সব কিছু কেমন চলছে।

আমার এই অভ্যাসে টুইঙ্কেল খুব বিরক্ত হতো। ব্যাপারটা চরমে পৌঁছায় যখন সে সিনেমার জন্য তার সাক্ষাৎকারে আমার সমস্যার কথা উল্লেখ করে। আমি সঙ্গে সঙ্গে ওকে ফোন করে বলি— তুমি সাক্ষাৎকারে এমন কথা কী করে বলতে পারো?’ তবে এটা ছিল শুধুই ছেলেমানুষি।’

এছাড়া ‘বিচ্ছু’ সিনেমার সময় তিনি নাকি রানি মুখার্জির উচ্চতা নিয়ে ঠাট্টা করে তাকে ‘দেড় ফুটিয়া’ বলে ডাকতেন। ববি বলেন, ‘রানি আমার খুব ভালো বন্ধু, আর আমাদের বন্ধুত্বটা এ সিনেমার সেটেই শুরু হয়েছিল। আসলে একটা গানের শুটিংয়ের সময় আমরা একটা নৌকায় ছিলাম। খুব জোরে হাওয়া বইছিল, তাই রানি বলল যে, সে অন্যদিকে মুখ করে দাঁড়াবে, যাতে তার চুল মুখে না পড়ে।’

‘কিন্তু এমনটা করতে গিয়ে ওর চুল আমার মুখের ওপর এসে পড়ল। আমি ওকে একপাশে সরে দাঁড়াতে বললাম, যাতে আমাদের দুজনের চুল একই দিকে ওড়ে। আমরা কেউই হার মানতে রাজি ছিলাম না, আর আমাদের মধ্যে ঝগড়া লেগে গেল। কিন্তু আশ্চর্যের বিষয়— ওই একটা ঝগড়ার পরেই আমাদের মধ্যে এতটাই সখ্যতা গড়ে উঠল যে, আমরা ঘনিষ্ঠ বন্ধু হয়ে গেলাম। এরপর থেকে ও প্রতিদিন বাড়ি থেকে আমার জন্য মজাদার খাবার নিয়ে আসত।’

১৯৯৭ সালের সুপারহিট সিনেমা ‘গুপ্ত: দ্য হিডেন ট্রুথ’ থেকেও একটি মজার ঘটনা শেয়ার করেন ববি দেওল। গুঞ্জন ছিল— অভিনেত্রী মনীষা কৈরালার মুখের দুর্গন্ধের কারণে তিনি তার সঙ্গে একটি অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে রাজি হননি।

সে প্রসঙ্গে ববি বলেন, ‘হ্যাঁ, আমার মনে আছে। শুটিংয়ের সময় খুব ঠান্ডা ছিল। আর একজন ভাজাছোলা বিক্রি করছিল, যা মনীষা খুব আনন্দের সঙ্গে খাচ্ছিল। ঠিক তারপরেই একটি দৃশ্য ছিল, যেখানে ওকে আমার ঠোঁটে কামড় দিতে হতো। ওর মুখ থেকে পেঁয়াজের এত তীব্র গন্ধ আসছিল যে, আমি কোনো অভিব্যক্তিই প্রকাশ করতে পারিনি।’

হাসতে হাসতে অভিনেতা আরও বলেন, এরপর আমাদের কলেজের ভেতরে একটা দৃশ্যের শুটিং করতে হয়েছিল, যেখানে এক নতুন ছেলে আমাকে মারতে যাচ্ছিল। আমি নতুন অভিনেতাটিকে তার অভিনয়ে বাস্তবতা আনার জন্য প্রচুর পেঁয়াজ খেতে বলেছিলাম। আমি ওকে অনেক পেঁয়াজ খাইয়ে মনীষার সামনে শুটিং করতে পাঠিয়ে দিলাম, কিন্তু মনীষার মুখের ভাব একটুও বদলায়নি।

শেয়ারবাজার বিডি

  • Facebook
  • WhatsApp
  • Twitter
  • Pinterest
  • LinkedIn
Tags: কেন মনীষার সঙ্গে শুটিং করতে রাজি হননি ববি?

Related Posts

অর্থনীতি

আমদানি-রপ্তানির মূল্য যাচাইয়ে নতুন নির্দেশনা কেন্দ্রীয় ব্যাংকের

অর্থনীতি

ফের বাড়ল ভোজ্যতেলের দাম

অর্থনীতি

ডলারসহ বৈদেশিক মুদ্রা বিক্রিতে সর্বোচ্চ দর নির্ধারণ

অর্থনীতি

নির্দিষ্ট ফল আমদানিতে বড় শুল্কছাড় দিল এনবিআর

অর্থনীতি

পোশাকশ্রমিকদের নতুন মজুরি নিয়ে আজ চূড়ান্ত আলোচনা

অর্থনীতি

দেশের বাজারে আবার কমল সোনার দাম, আজ থেকেই কার্যকর

Load More
  • Trending
  • Comments
  • Latest

উত্তরা ব্যাংকের এমডির বিরুদ্ধে গুরুতর দুর্নীতির অভিযোগ: শাস্তির দাবি কর্মকর্তা-কর্মচারীদের

যমুনা ব্যাংক: অনিয়মের সাথে পাল্লা দিয়ে বাড়ছে খেলাপি ঋণ,  কি আছে আমানতকারীদের ভাগ্যে (পর্ব-১)

আজকের স্বর্ণের দাম: ৭ জুন ২০২৬

রিং শাইনের সম্পদ নিলামে তুলছে বেপজা

সক্রিয় হচ্ছে অ্যাপেক্স ওয়েভিং

বাংলাদেশকে তুলে ধরা হবে বিজনেস সামিটে : এফবিসিসিআই সভাপতি

খেজুরের দামেও উত্তাপ

অপ্রদর্শিত আয় পুঁজিবাজারে বিনিয়োগসহ চার প্রস্তাব

আইপিও বিধিমালায় একাধিক পরিবর্তন আনছে বিএসইসি

আমদানি-রপ্তানির মূল্য যাচাইয়ে নতুন নির্দেশনা কেন্দ্রীয় ব্যাংকের

বোর্ড সভার তারিখ জানিয়েছে ইনটেক

ফের বাড়ল ভোজ্যতেলের দাম

Recent News

আইপিও বিধিমালায় একাধিক পরিবর্তন আনছে বিএসইসি

আমদানি-রপ্তানির মূল্য যাচাইয়ে নতুন নির্দেশনা কেন্দ্রীয় ব্যাংকের

বোর্ড সভার তারিখ জানিয়েছে ইনটেক

ফের বাড়ল ভোজ্যতেলের দাম

SharebazarBD

যোগাযোগ:
ফোন: +৮৮০ ১৭১৭-৭৭৯৭২২

সব সংবাদ

  • Uncategorized
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • অর্থনীতি
  • আইপিও
  • আজকের সংবাদ
  • আন্তজার্তিক
  • আন্তর্জাতিক শেয়ারবাজার
  • এসএমই মার্কেট
  • কোম্পানি সংবাদ
  • খেলাধুলা
  • জাতীয়
  • প্রধান সংবাদ
  • প্রাইস সেনসেটিভ ইনফরমেশন (PSI)
  • বাজার বিশ্লেষণ
  • বিনোদন
  • ব্রেকিং
  • রাজনীতি
  • সম্পাদকীয়
  • সর্বশেষ
  • সাক্ষাৎকার
  • স্বাস্থ্য বার্তা

আজকের সংবাদ

আইপিও বিধিমালায় একাধিক পরিবর্তন আনছে বিএসইসি

আমদানি-রপ্তানির মূল্য যাচাইয়ে নতুন নির্দেশনা কেন্দ্রীয় ব্যাংকের

  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য

© 2026 SharebazarBD - News Portal of Bangladesh based on Economy by SharebazarBD.

No Result
View All Result
  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য
    • জাতীয়
    • বিনোদন
    • আন্তর্জাতিক শেয়ারবাজার
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • খেলাধুলা

© 2026 SharebazarBD - News Portal of Bangladesh based on Economy by SharebazarBD.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?