Thursday, November 26, 2026
Advertisement
  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য
    • জাতীয়
    • বিনোদন
    • আন্তর্জাতিক শেয়ারবাজার
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
No Result
View All Result
  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য
    • জাতীয়
    • বিনোদন
    • আন্তর্জাতিক শেয়ারবাজার
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
No Result
View All Result
No Result
View All Result

পবিত্র হজ শেষে দেশে ফিরেছেন ২৫ হাজার ৩৭৭ হাজি

June 4, 2026
0 0
Share on FacebookShare on Twitter
  • Facebook
  • WhatsApp
  • Twitter
  • Pinterest
  • LinkedIn

শেয়ারবাজার বিডি রিপোর্ট: পবিত্র হজ পালন শেষে বাংলাদেশি হাজিদের দেশে ফেরার কার্যক্রম পুরোদমে চলমান রয়েছে। ইতোমধ্যে ২৫ হাজার ৩৭৭ জন হাজি দেশে ফিরেছেন, যা মোট হজযাত্রীর প্রায় ৩২ শতাংশ।

ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের সর্বশেষ তথ্য অনুযায়ী, বুধবার (সৌদি সময়) পর্যন্ত দেশে ফিরেছেন ২৫ হাজার ৩৭৭ জন হাজি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় হজ পালনকারী ২ হাজার ৫০০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালনকারী ২২ হাজার ৮৭৭ জন রয়েছেন।

ফিরতি ফ্লাইটে সবচেয়ে বেশি হাজি পরিবহন করেছে সৌদি এয়ারলাইন্স। এ পর্যন্ত সংস্থাটি ৯ হাজার ৭৩০ জন হাজিকে দেশে ফিরিয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ফিরিয়েছে ৭ হাজার ৮৯৬ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ৭ হাজার ৭০০ জন হাজিকে পরিবহন করেছে। এছাড়া অন্যান্য এয়ারলাইন্সের মাধ্যমে সৌদি আরব ত্যাগ করেছেন আরও ৫১ জন হাজি।

এ পর্যন্ত মোট ৬২টি ফিরতি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করেছে ১৯টি, সৌদি এয়ারলাইন্স ২৪টি এবং ফ্লাইনাস ১৯টি ফ্লাইট।

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ বলেন, আল্লাহর অশেষ রহমতে এবারের হজ কার্যক্রম শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে। ইতোমধ্যে ২৫ হাজারের বেশি হাজি নিরাপদে দেশে ফিরেছেন। বাকিদের প্রত্যাবর্তন নিয়ে কাজ চলছে। সৌদি আরবে অবস্থানরত হাজিদের চিকিৎসা ও অন্যান্য সেবা নিশ্চিত করতে আমাদের টিম নিরলসভাবে কাজ করছে। যারা হজ পালন করতে এসে ইন্তেকাল করেছেন, আমি তাদের রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

এদিকে, হজ মৌসুমে বাংলাদেশি হাজিদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ব্যাপক কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ হজ মেডিকেল টিম। সর্বশেষ তথ্য অনুযায়ী, সৌদি আরবের চিকিৎসা কেন্দ্রগুলো থেকে মোট ৫৫ হাজার ২৮৬টি স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র (প্রেসক্রিপশন) প্রদান করা হয়েছে।

এছাড়া হজযাত্রীদের বিভিন্ন প্রযুক্তিগত ও তথ্যগত সহায়তা প্রদানে আইটি হেল্পডেস্ক থেকে মোট ২৫ হাজার ১০০টি সেবা প্রদান করা হয়েছে।

স্বাস্থ্যসেবা সংক্রান্ত তথ্যে জানা যায়, সৌদি আরবের বিভিন্ন স্থানীয় হাসপাতালে এ পর্যন্ত মোট ২৫১ জন বাংলাদেশি হাজি চিকিৎসাসেবা গ্রহণ করেছেন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৭ জন হাজি। এর মধ্যে মক্কার আন-নুর হাসপাতালে ৫ জন, কিং আব্দুল আজিজ হাসপাতাল (জাহের)-এ ৪ জন, কিং ফয়সাল হাসপাতালে ২ জন এবং আজিজিয়ার আবির গ্রুপ (সৌদি ন্যাশনাল হাসপাতাল)-এ ৬ জন ভর্তি রয়েছেন।

অন্যদিকে, চলতি হজ মৌসুমে সৌদি আরবে এ পর্যন্ত মোট ৪৫ জন বাংলাদেশি হজযাত্রীর ইন্তেকাল হয়েছে। তাদের মধ্যে ২৯ জন পুরুষ এবং ১৬ জন নারী। মৃতদের মধ্যে মক্কায় ৩৪ জন এবং মদিনায় ১১ জন মৃত্যুবরণ করেন। জেদ্দা, মিনা, আরাফা ও মুজদালিফায় কোনো বাংলাদেশি হাজির মৃত্যুর ঘটনা ঘটেনি।

ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, দেশে ফেরা হাজিদের যাত্রা নির্বিঘ্ন করতে এবং সৌদি আরবে অবস্থানরত অবশিষ্ট হাজিদের সার্বিক সেবায় সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে।

শেয়ারবাজার বিডি

  • Facebook
  • WhatsApp
  • Twitter
  • Pinterest
  • LinkedIn
Tags: পবিত্র হজ শেষে দেশে ফিরেছেন ২৫ হাজার ৩৭৭ হাজি

Related Posts

জাতীয়

প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

জাতীয়

একনেকে ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

জাতীয়

ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন

জাতীয়

পোশাকশ্রমিকের নিম্নতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ

জাতীয়

তিন বাহিনীর যৌথ মহড়ায় বিশ্বকে সক্ষমতার বার্তা দেবে: প্রধানমন্ত্রী

জাতীয়

স্বর্ণদ্বীপের পথে প্রধানমন্ত্রী

Load More
  • Trending
  • Comments
  • Latest

উত্তরা ব্যাংকের এমডির বিরুদ্ধে গুরুতর দুর্নীতির অভিযোগ: শাস্তির দাবি কর্মকর্তা-কর্মচারীদের

যমুনা ব্যাংক: অনিয়মের সাথে পাল্লা দিয়ে বাড়ছে খেলাপি ঋণ,  কি আছে আমানতকারীদের ভাগ্যে (পর্ব-১)

আজকের স্বর্ণের দাম: ৭ জুন ২০২৬

রিং শাইনের সম্পদ নিলামে তুলছে বেপজা

সক্রিয় হচ্ছে অ্যাপেক্স ওয়েভিং

বাংলাদেশকে তুলে ধরা হবে বিজনেস সামিটে : এফবিসিসিআই সভাপতি

খেজুরের দামেও উত্তাপ

অপ্রদর্শিত আয় পুঁজিবাজারে বিনিয়োগসহ চার প্রস্তাব

আইপিএল নিলামের তালিকায় নেই মোস্তাফিজ-সাকিব, নিবন্ধন ১২ বাংলাদেশির

ইনিংস ও ২১৯ রানে হারল বাংলাদেশ

প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

ওয়েব কোটসের ডিভিডেন্ড ঘোষণা

Recent News

আইপিএল নিলামের তালিকায় নেই মোস্তাফিজ-সাকিব, নিবন্ধন ১২ বাংলাদেশির

ইনিংস ও ২১৯ রানে হারল বাংলাদেশ

প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

ওয়েব কোটসের ডিভিডেন্ড ঘোষণা

SharebazarBD

যোগাযোগ:
ফোন: +৮৮০ ১৭১৭-৭৭৯৭২২

সব সংবাদ

  • Uncategorized
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • অর্থনীতি
  • আইপিও
  • আজকের সংবাদ
  • আন্তজার্তিক
  • আন্তর্জাতিক শেয়ারবাজার
  • এসএমই মার্কেট
  • কোম্পানি সংবাদ
  • খেলাধুলা
  • জাতীয়
  • প্রধান সংবাদ
  • প্রাইস সেনসেটিভ ইনফরমেশন (PSI)
  • বাজার বিশ্লেষণ
  • বিনোদন
  • ব্রেকিং
  • রাজনীতি
  • সম্পাদকীয়
  • সর্বশেষ
  • সাক্ষাৎকার
  • স্বাস্থ্য বার্তা

আজকের সংবাদ

আইপিএল নিলামের তালিকায় নেই মোস্তাফিজ-সাকিব, নিবন্ধন ১২ বাংলাদেশির

ইনিংস ও ২১৯ রানে হারল বাংলাদেশ

  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য

© 2026 SharebazarBD - News Portal of Bangladesh based on Economy by SharebazarBD.

No Result
View All Result
  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য
    • জাতীয়
    • বিনোদন
    • আন্তর্জাতিক শেয়ারবাজার
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • খেলাধুলা

© 2026 SharebazarBD - News Portal of Bangladesh based on Economy by SharebazarBD.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?