Saturday, November 28, 2026
Advertisement
  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য
    • জাতীয়
    • বিনোদন
    • আন্তর্জাতিক শেয়ারবাজার
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
No Result
View All Result
  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য
    • জাতীয়
    • বিনোদন
    • আন্তর্জাতিক শেয়ারবাজার
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
No Result
View All Result
No Result
View All Result

একলাফে ২৩ ধাপ এগোলেন নাহিদ রানা

June 10, 2026
0 0
Share on FacebookShare on Twitter
  • Facebook
  • WhatsApp
  • Twitter
  • Pinterest
  • LinkedIn

শেয়ারবাজার বিডি রিপোর্ট: পাকিস্তানের পর নিউজিল্যান্ড। আর গতকাল? মিরপুরের ২২ গজে যেন এক রুদ্রমূর্তি! অস্ট্রেলিয়ার বিপক্ষে গতি আর বাউন্সের যে পসরা সাজালেন নাহিদ রানা, তাতে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের নাভিশ্বাস ওঠার দশা। ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের এই যে ঐতিহাসিক জয়, তার অন্যতম রূপকার তিনি। এমন আগুনঝরা পারফরম্যান্সের পুরস্কারও হাতেনাতে পেলেন আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে। একলাফে ২৩ ধাপ পেরিয়ে ক্রিকেট–বিশ্বের নজর কেড়েছেন এই তরুণ।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডেতে কাল অস্ট্রেলিয়ার বিপক্ষে রীতিমতো টর্নেডো বইয়ে দিয়েছেন নাহিদ। ১০ ওভার বল করে মাত্র ৪১ রান খরচায় পকেটে পুরেছেন ৪ উইকেট।

অস্ট্রেলিয়া–জয়ের এই মহাকাব্যের পর আজ আইসিসি র‍্যাঙ্কিংয়ের যে নতুন তালিকা প্রকাশ পেয়েছে, সেখানে দেখা যাচ্ছে বড়সড় এক ওলট–পালট। বোলিং র‍্যাঙ্কিংয়ে এত দিন ৪৭ নম্বরে থাকা নাহিদ এখন ৫৩৫ রেটিং পয়েন্ট নিয়ে চলে এসেছেন ২৪ নম্বরে

বাংলাদেশের বোলারদের মধ্যে অবশ্য ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে এখনো সবার ওপরে আছেন মেহেদী হাসান মিরাজ। ৬১৮ রেটিং পয়েন্ট নিয়ে ৮ নম্বরে থাকা বাংলাদেশ অধিনায়ক অবশ্য তাঁর আগের অবস্থানটাই ধরে রেখেছেন। অন্যদিকে এই সংস্করণে দেশি ব্যাটসম্যানদের মধ্যে সবার ওপরে আছেন তাওহিদ হৃদয়। তবে তাঁর জন্য নতুন র‍্যাঙ্কিংয়ের খবরটা একটু মনখারাপের। এক ধাপ পিছিয়ে ২৬ থেকে এখন ২৭ নম্বরে নেমে গেছেন এই মিডল অর্ডার ব্যাটসম্যান।

নাহিদ-মিরাজদের এই ব্যক্তিগত লড়াইয়ের আড়ালে দলের ভাগ্যও জড়িয়ে আছে আইসিসির এই হিসাব-নিকাশে। আগামী বছর সরাসরি ওয়ানডে বিশ্বকাপে খেলতে হলে বাংলাদেশকে থাকতে হবে র‍্যাঙ্কিংয়ের সেরা নয়ে। সুখবর হলো, ৮৬ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশ এখন ৯ নম্বরেই আছে। নতুন র‍্যাঙ্কিংয়ে লাল-সবুজের দলের এই অবস্থানে কোনো নড়চড় হয়নি।

শেয়ারবাজার বিডি

  • Facebook
  • WhatsApp
  • Twitter
  • Pinterest
  • LinkedIn
Tags: একলাফে ২৩ ধাপ এগোলেন নাহিদ রানা

Related Posts

খেলাধুলা

আইপিএল নিলামের তালিকায় নেই মোস্তাফিজ-সাকিব, নিবন্ধন ১২ বাংলাদেশির

খেলাধুলা

ইনিংস ও ২১৯ রানে হারল বাংলাদেশ

খেলাধুলা

অবশেষে পেনাল্টি থেকে গোল করলেন রোনালদো

খেলাধুলা

কোপা আমেরিকার আয়োজক আবারও যুক্তরাষ্ট্র! দক্ষিণ আমেরিকার টুর্নামেন্ট উত্তরেই কেন?

খেলাধুলা

প্রতিপক্ষের মাথায় বল ছুড়ে হলুদ কার্ড দেখলেন মেসি

খেলাধুলা

আনচেলত্তি যুগের ছন্দে ফিরেছে রিয়াল মাদ্রিদ

Load More
  • Trending
  • Comments
  • Latest

উত্তরা ব্যাংকের এমডির বিরুদ্ধে গুরুতর দুর্নীতির অভিযোগ: শাস্তির দাবি কর্মকর্তা-কর্মচারীদের

যমুনা ব্যাংক: অনিয়মের সাথে পাল্লা দিয়ে বাড়ছে খেলাপি ঋণ,  কি আছে আমানতকারীদের ভাগ্যে (পর্ব-১)

আজকের স্বর্ণের দাম: ৭ জুন ২০২৬

রিং শাইনের সম্পদ নিলামে তুলছে বেপজা

সক্রিয় হচ্ছে অ্যাপেক্স ওয়েভিং

বাংলাদেশকে তুলে ধরা হবে বিজনেস সামিটে : এফবিসিসিআই সভাপতি

খেজুরের দামেও উত্তাপ

অপ্রদর্শিত আয় পুঁজিবাজারে বিনিয়োগসহ চার প্রস্তাব

আইপিও বিধিমালায় একাধিক পরিবর্তন আনছে বিএসইসি

আমদানি-রপ্তানির মূল্য যাচাইয়ে নতুন নির্দেশনা কেন্দ্রীয় ব্যাংকের

বোর্ড সভার তারিখ জানিয়েছে ইনটেক

ফের বাড়ল ভোজ্যতেলের দাম

Recent News

আইপিও বিধিমালায় একাধিক পরিবর্তন আনছে বিএসইসি

আমদানি-রপ্তানির মূল্য যাচাইয়ে নতুন নির্দেশনা কেন্দ্রীয় ব্যাংকের

বোর্ড সভার তারিখ জানিয়েছে ইনটেক

ফের বাড়ল ভোজ্যতেলের দাম

SharebazarBD

যোগাযোগ:
ফোন: +৮৮০ ১৭১৭-৭৭৯৭২২

সব সংবাদ

  • Uncategorized
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • অর্থনীতি
  • আইপিও
  • আজকের সংবাদ
  • আন্তজার্তিক
  • আন্তর্জাতিক শেয়ারবাজার
  • এসএমই মার্কেট
  • কোম্পানি সংবাদ
  • খেলাধুলা
  • জাতীয়
  • প্রধান সংবাদ
  • প্রাইস সেনসেটিভ ইনফরমেশন (PSI)
  • বাজার বিশ্লেষণ
  • বিনোদন
  • ব্রেকিং
  • রাজনীতি
  • সম্পাদকীয়
  • সর্বশেষ
  • সাক্ষাৎকার
  • স্বাস্থ্য বার্তা

আজকের সংবাদ

আইপিও বিধিমালায় একাধিক পরিবর্তন আনছে বিএসইসি

আমদানি-রপ্তানির মূল্য যাচাইয়ে নতুন নির্দেশনা কেন্দ্রীয় ব্যাংকের

  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য

© 2026 SharebazarBD - News Portal of Bangladesh based on Economy by SharebazarBD.

No Result
View All Result
  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য
    • জাতীয়
    • বিনোদন
    • আন্তর্জাতিক শেয়ারবাজার
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • খেলাধুলা

© 2026 SharebazarBD - News Portal of Bangladesh based on Economy by SharebazarBD.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?