Wednesday, November 25, 2026
Advertisement
  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য
    • জাতীয়
    • বিনোদন
    • আন্তর্জাতিক শেয়ারবাজার
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
No Result
View All Result
  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য
    • জাতীয়
    • বিনোদন
    • আন্তর্জাতিক শেয়ারবাজার
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
No Result
View All Result
No Result
View All Result

পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করলে ইরানের ওপর নরক নেমে আসবে: ট্রাম্প

June 17, 2026
0 0
Share on FacebookShare on Twitter
  • Facebook
  • WhatsApp
  • Twitter
  • Pinterest
  • LinkedIn

শেয়ারবাজার বিডি রিপোর্ট: পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করলে ইরানের ওপর নরক নেমে আসবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জি-৭ শীর্ষ সম্মেলনে অংশ নিয়ে তিনি এ হুঁশিয়ারি দেন। এ সময় লেবাননে ইসরায়েলি সামরিক অভিযানেরও সমালোচনা করেন ট্রাম্প।

মঙ্গলবার গণমাধ্যমের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সম্মেলনের ফাঁকে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের আগে ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে চুক্তির অন্যতম শর্ত হলো পারমাণবিক অস্ত্র অর্জন না করা। তারা এটি তৈরির চেষ্টা করলে তাদের উড়িয়ে দেওয়া হবে।

তিনি বলেন, এই চুক্তি পারমাণবিক অস্ত্র তৈরির পথে দেয়াল স্বরূপ। আমার কাছে একমাত্র গুরুত্বপূর্ণ বিষয়টি হলো ইরান যাতে কখনোই পারমাণবিক অস্ত্র হাতে না পায়। চুক্তিতে তাদের এ বিষয়টি স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, বর্তমানে ইরানে ‘যথাযথ নেতৃত্ব’ রয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় অসংখ্য ইরানি কর্মকর্তা নিহত হওয়ার পর ‘অযৌক্তিক নেতৃবৃন্দ’ বিদায় নিয়েছে।

গণমাধ্যম বলছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আগামী শুক্রবার জেনেভায় একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। এরপর চূড়ান্ত চুক্তির জন্য উভয় পক্ষ ৬০ দিন সময় পাবে। ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আলোচনার দ্বিতীয় ধাপটি ‘আরও সহজ হবে’।

ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের আগে বৈরুতে ইসরায়েলের হামলার ঘটনায় ক্ষোভ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, আমি তাদের ব্যাপারটা জানিয়ে দিয়েছি। আমি ওটা মোটেও পছন্দ করিনি।

লেবাননে ইসরায়েলের সামরিক অভিযানের সমালোচনা করে ডোনাল্ড ট্রাম্প বলেন, তারা হিজবুল্লাহর বিরুদ্ধে অনেক দীর্ঘ সময় ধরে লড়াই করছে। এতে অত্যধিক মানুষ মারা যাচ্ছে।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, কাউকে খোঁজার জন্য আপনাদের প্রতিবার একটি করে অ্যাপার্টমেন্ট ভবন গুঁড়িয়ে দেওয়ার প্রয়োজন নেই। কারণ ওই ভবনগুলোতে অনেক মানুষ থাকে। তারা সবাই হিজবুল্লাহর সঙ্গে জড়িত হয়।

ডোনাল্ড ট্রাম্প বলেন, আমি হিজবুল্লাহকে সামলানোর বিষয়টি সিরিয়ার হাতে ছেড়ে দিতে ইসরায়েলকে পরামর্শ দিয়েছি। কারণ সত্য বলতে আমার মনে হয় তারা এটি আরও ভালোভাবে করতে পারবে।

ইসরায়েল লেবাননে হামলা চালালেও চুক্তি টিকে থাকবে কিনা এমন প্রশ্নের জবাবে ডোনাল্ড ট্রাম্প বলেন, টিকে থাকবে। কারণ আমি সেটিকে একটি ছোটোখাটো যুদ্ধ মনে করি। ইরান হলো বড় বিষয়, তবে আমাদের জন্য সেখানে একটা ছোট কাঁটার মতো বিষয় রয়েছে। এটি বারবার মাথাচাড়া দিয়ে উঠছে। আর সেটি হলো হিজবুল্লাহ।

এর আগে শান্তি চুক্তি ঘোষণার পর ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌ-অবরোধ অবিলম্বে তুলে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। চুক্তি সই হওয়ার পর হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করেন, জাহাজ চলাচল শুরু হয়েছে, তেলবাহী অনেক জাহাজ হরমুজ প্রণালি দিয়ে বেরিয়ে আসছে।

শেয়ারবাজার বিডি

  • Facebook
  • WhatsApp
  • Twitter
  • Pinterest
  • LinkedIn
Tags: পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করলে ইরানের ওপর নরক নেমে আসবে: ট্রাম্প

Related Posts

আন্তজার্তিক

ক্তরাষ্ট্রকে সংঘাতের মানচিত্র বদলে দেওয়ার হুঁশিয়ারি গালিবাফের

আন্তজার্তিক

এআইয়ের লাগাম টানতে বৈশ্বিক উদ্যোগ চান জাতিসংঘ মহাসচিব

আন্তজার্তিক

বিশ্ববাজারে তিন সপ্তাহ ধরে কমছে ব্রেন্ট ও ডব্লিউটিআই তেলের দাম

আন্তজার্তিক

পুতিনের পর চীনে পৌঁছেছেন ট্রাম্প

আন্তজার্তিক

জেনসেন হুয়াংকে আর সিইও পদে ফেরাবে না এনভিডিয়া

আন্তজার্তিক

বৈঠকে বসেছেন ট্রাম্পসহ কোয়াডের নেতারা

Load More
  • Trending
  • Comments
  • Latest

উত্তরা ব্যাংকের এমডির বিরুদ্ধে গুরুতর দুর্নীতির অভিযোগ: শাস্তির দাবি কর্মকর্তা-কর্মচারীদের

যমুনা ব্যাংক: অনিয়মের সাথে পাল্লা দিয়ে বাড়ছে খেলাপি ঋণ,  কি আছে আমানতকারীদের ভাগ্যে (পর্ব-১)

আজকের স্বর্ণের দাম: ৭ জুন ২০২৬

রিং শাইনের সম্পদ নিলামে তুলছে বেপজা

সক্রিয় হচ্ছে অ্যাপেক্স ওয়েভিং

বাংলাদেশকে তুলে ধরা হবে বিজনেস সামিটে : এফবিসিসিআই সভাপতি

খেজুরের দামেও উত্তাপ

অপ্রদর্শিত আয় পুঁজিবাজারে বিনিয়োগসহ চার প্রস্তাব

ক্তরাষ্ট্রকে সংঘাতের মানচিত্র বদলে দেওয়ার হুঁশিয়ারি গালিবাফের

বাংলাদেশি পণ্যে জিএসপি সুবিধা অব্যাহত রাখতে চায় কানাডা

৬ ফান্ডে থাকছে না এলআর গ্লোবাল

লংকাবাংলা ফাইন্যান্সের তিন প্রান্তিক প্রকাশ

Recent News

ক্তরাষ্ট্রকে সংঘাতের মানচিত্র বদলে দেওয়ার হুঁশিয়ারি গালিবাফের

বাংলাদেশি পণ্যে জিএসপি সুবিধা অব্যাহত রাখতে চায় কানাডা

৬ ফান্ডে থাকছে না এলআর গ্লোবাল

লংকাবাংলা ফাইন্যান্সের তিন প্রান্তিক প্রকাশ

SharebazarBD

যোগাযোগ:
ফোন: +৮৮০ ১৭১৭-৭৭৯৭২২

সব সংবাদ

  • Uncategorized
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • অর্থনীতি
  • আইপিও
  • আজকের সংবাদ
  • আন্তজার্তিক
  • আন্তর্জাতিক শেয়ারবাজার
  • এসএমই মার্কেট
  • কোম্পানি সংবাদ
  • খেলাধুলা
  • জাতীয়
  • প্রধান সংবাদ
  • প্রাইস সেনসেটিভ ইনফরমেশন (PSI)
  • বাজার বিশ্লেষণ
  • বিনোদন
  • ব্রেকিং
  • রাজনীতি
  • সম্পাদকীয়
  • সর্বশেষ
  • সাক্ষাৎকার
  • স্বাস্থ্য বার্তা

আজকের সংবাদ

ক্তরাষ্ট্রকে সংঘাতের মানচিত্র বদলে দেওয়ার হুঁশিয়ারি গালিবাফের

বাংলাদেশি পণ্যে জিএসপি সুবিধা অব্যাহত রাখতে চায় কানাডা

  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য

© 2026 SharebazarBD - News Portal of Bangladesh based on Economy by SharebazarBD.

No Result
View All Result
  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য
    • জাতীয়
    • বিনোদন
    • আন্তর্জাতিক শেয়ারবাজার
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • খেলাধুলা

© 2026 SharebazarBD - News Portal of Bangladesh based on Economy by SharebazarBD.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?