Saturday, November 28, 2026
Advertisement
  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য
    • জাতীয়
    • বিনোদন
    • আন্তর্জাতিক শেয়ারবাজার
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
No Result
View All Result
  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য
    • জাতীয়
    • বিনোদন
    • আন্তর্জাতিক শেয়ারবাজার
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
No Result
View All Result
No Result
View All Result

ইসলামী ব্যাংক ইস্যুতে গভর্নরের সঙ্গে বৈঠকের দাবি নাকচ করল বাংলাদেশ ব্যাংক

June 18, 2026
0 0
Share on FacebookShare on Twitter
  • Facebook
  • WhatsApp
  • Twitter
  • Pinterest
  • LinkedIn

শেয়ারবাজার বিডি রিপোর্ট: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিয়ে গ্রাহকদের দাবিদাওয়া উপস্থাপনের বিষয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম দাবি করেছে, তাদের নেতারা বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. মোস্তাকুর রহমান-এর সঙ্গে বৈঠক করেছেন এবং ব্যাংকটি সম্পর্কিত সাত দফা দাবির বিষয়ে গভর্নর ইতিবাচক মত দিয়েছেন। তবে বাংলাদেশ ব্যাংক আনুষ্ঠানিকভাবে এই দাবি নাকচ করেছে।

বুধবার (১৭ জুন) সন্ধ্যায় বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র শাহরিয়ার সিদ্দিকী এক বার্তায় জানান, ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের সঙ্গে গভর্নরের কোনও সভা, বৈঠক বা সাক্ষাৎ হয়নি।

তিনি বলেন, “আজ বুধবার সকাল ১১টায় গ্রাহক ফোরামের তিন সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. কবির আহমদ-এর সঙ্গে সাক্ষাৎ করে তাদের বক্তব্য উপস্থাপন করেন। গভর্নরের সঙ্গে তাদের কোনও বৈঠক হয়নি।”

এর আগে একই দিন ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের পক্ষ থেকে সংবাদমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, সংগঠনের নেতারা বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. মোস্তাকুর রহমান-এর সঙ্গে বৈঠক করেছেন।

সংগঠনের আহ্বায়ক নুর উন নবী বলেন, “ইসলামী ব্যাংক নিয়ে উত্থাপিত সাত দফা দাবির সঙ্গে গভর্নর একমত পোষণ করেছেন।” তার ভাষ্য অনুযায়ী, “মঙ্গলবার ভুক্তভোগী গ্রাহক ও শেয়ারহোল্ডারদের পক্ষে গভর্নরের কাছে স্মারকলিপি দেওয়ার পর বিষয়টিকে ইতিবাচকভাবে বিবেচনা করে গভর্নর তাদের সঙ্গে বৈঠক করেন।”

নুর উন নবী আরও দাবি করেন, বৈঠকে ইসলামী ব্যাংকের অতীত ঐতিহ্য পুনঃপ্রতিষ্ঠা, সুশাসন নিশ্চিত করা, গ্রাহকদের স্বার্থ রক্ষা এবং ব্যাংকটির বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের বিষয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি সাত দফা দাবির বিষয়ে গভর্নর ইতিবাচক মনোভাব ব্যক্ত করেছেন বলেও তিনি উল্লেখ করেন।

তবে দিন শেষে বাংলাদেশ ব্যাংকের আনুষ্ঠানিক বক্তব্যে স্পষ্ট করা হয়েছে যে, গ্রাহক ফোরামের প্রতিনিধি দল গভর্নরের সঙ্গে নয়, ডেপুটি গভর্নর ড. মো. কবির আহমদ-এর সঙ্গে সাক্ষাৎ করেছে। ফলে গভর্নরের সঙ্গে বৈঠক এবং সাত দফা দাবির বিষয়ে তার সম্মতির যে দাবি গ্রাহক ফোরামের পক্ষ থেকে করা হয়েছে, তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের এই ব্যাখ্যার পর ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের দাবির বিষয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের বক্তব্য প্রকাশের পর সংগঠনটির পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

শেয়ারবাজার বিডি

  • Facebook
  • WhatsApp
  • Twitter
  • Pinterest
  • LinkedIn
Tags: ইসলামী ব্যাংক ইস্যুতে গভর্নরের সঙ্গে বৈঠকের দাবি নাকচ করল বাংলাদেশ ব্যাংক

Related Posts

অর্থনীতি

আমদানি-রপ্তানির মূল্য যাচাইয়ে নতুন নির্দেশনা কেন্দ্রীয় ব্যাংকের

অর্থনীতি

ফের বাড়ল ভোজ্যতেলের দাম

অর্থনীতি

ডলারসহ বৈদেশিক মুদ্রা বিক্রিতে সর্বোচ্চ দর নির্ধারণ

অর্থনীতি

নির্দিষ্ট ফল আমদানিতে বড় শুল্কছাড় দিল এনবিআর

অর্থনীতি

পোশাকশ্রমিকদের নতুন মজুরি নিয়ে আজ চূড়ান্ত আলোচনা

অর্থনীতি

দেশের বাজারে আবার কমল সোনার দাম, আজ থেকেই কার্যকর

Load More
  • Trending
  • Comments
  • Latest

উত্তরা ব্যাংকের এমডির বিরুদ্ধে গুরুতর দুর্নীতির অভিযোগ: শাস্তির দাবি কর্মকর্তা-কর্মচারীদের

যমুনা ব্যাংক: অনিয়মের সাথে পাল্লা দিয়ে বাড়ছে খেলাপি ঋণ,  কি আছে আমানতকারীদের ভাগ্যে (পর্ব-১)

আজকের স্বর্ণের দাম: ৭ জুন ২০২৬

রিং শাইনের সম্পদ নিলামে তুলছে বেপজা

সক্রিয় হচ্ছে অ্যাপেক্স ওয়েভিং

বাংলাদেশকে তুলে ধরা হবে বিজনেস সামিটে : এফবিসিসিআই সভাপতি

খেজুরের দামেও উত্তাপ

অপ্রদর্শিত আয় পুঁজিবাজারে বিনিয়োগসহ চার প্রস্তাব

চলতি সপ্তাহে ৫ কোম্পানির এজিএম

ডিএসইতে সূচক ও লেনদেন বেড়েছে, কমেছে বাজার মূলধন

ডিএসইতে পিই রেশিও কমেছে দশমিক ১১ শতাংশ

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে যারা

Recent News

চলতি সপ্তাহে ৫ কোম্পানির এজিএম

ডিএসইতে সূচক ও লেনদেন বেড়েছে, কমেছে বাজার মূলধন

ডিএসইতে পিই রেশিও কমেছে দশমিক ১১ শতাংশ

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে যারা

SharebazarBD

যোগাযোগ:
ফোন: +৮৮০ ১৭১৭-৭৭৯৭২২

সব সংবাদ

  • Uncategorized
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • অর্থনীতি
  • আইপিও
  • আজকের সংবাদ
  • আন্তজার্তিক
  • আন্তর্জাতিক শেয়ারবাজার
  • এসএমই মার্কেট
  • কোম্পানি সংবাদ
  • খেলাধুলা
  • জাতীয়
  • প্রধান সংবাদ
  • প্রাইস সেনসেটিভ ইনফরমেশন (PSI)
  • বাজার বিশ্লেষণ
  • বিনোদন
  • ব্রেকিং
  • রাজনীতি
  • সম্পাদকীয়
  • সর্বশেষ
  • সাক্ষাৎকার
  • স্বাস্থ্য বার্তা

আজকের সংবাদ

চলতি সপ্তাহে ৫ কোম্পানির এজিএম

ডিএসইতে সূচক ও লেনদেন বেড়েছে, কমেছে বাজার মূলধন

  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য

© 2026 SharebazarBD - News Portal of Bangladesh based on Economy by SharebazarBD.

No Result
View All Result
  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য
    • জাতীয়
    • বিনোদন
    • আন্তর্জাতিক শেয়ারবাজার
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • খেলাধুলা

© 2026 SharebazarBD - News Portal of Bangladesh based on Economy by SharebazarBD.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?