Saturday, September 26, 2026
Advertisement
  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য
    • জাতীয়
    • বিনোদন
    • আন্তর্জাতিক শেয়ারবাজার
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
No Result
View All Result
  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য
    • জাতীয়
    • বিনোদন
    • আন্তর্জাতিক শেয়ারবাজার
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
No Result
View All Result
No Result
View All Result

চলতি বছরই তুরস্ক ও চীন সফরে যাবেন ট্রাম্প

June 20, 2026
0 0
Share on FacebookShare on Twitter
  • Facebook
  • WhatsApp
  • Twitter
  • Pinterest
  • LinkedIn

শেয়ারবাজার বিডি রিপোর্ট: চলতি বছরেই তুরস্ক ও চীন সফরে যাবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মেরিল্যান্ডের জয়েন্ট বেস অ্যান্ড্রুজে কাতারের উপহার দেওয়া বিমান উন্মোচন অনুষ্ঠানে এ কথা জানান ট্রাম্প নিজেই।

তিনি বলেন, ‘আমরা অনেক সফর করছি। আমরা তুরস্কে যাব। বছরের কোনো এক সময় আবার চীনেও যাব।’

তিনি আরও জানান, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আগামী সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র সফর করবেন। এরপর একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে ট্রাম্প চীন সফরে যাবেন।

ট্রাম্প বলেন, ‘প্রেসিডেন্ট শি সেপ্টেম্বরে এখানে আসছেন। আর পরে আমরা চীনে একটি বড় সম্মেলনে অংশ নিতে সেখানে যাব।’

বিশ্লেষকদের মতে, এই সফরগুলো যুক্তরাষ্ট্র, চীন ও তুরস্কের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক জোরদারের প্রচেষ্টার অংশ হতে পারে।

চীনকে ধন্যবাদ জানান ট্রাম্প

এ সময় ইরান ইস্যুতে সরাসরি জড়িত না হওয়ায় চীনকে ধন্যবাদ জানিয়েছেন ট্রাম্প।

এক বক্তব্যে তিনি বলেন, ‘চীনের ইরান ইস্যুর পক্ষ হওয়া উচিত নয়, আর তারা তা হয়নি বলেই আমি তাদের ধন্যবাদ জানাই।’

মধ্যপ্রাচ্যের সংঘাত যাতে আরও বিস্তৃত না হয়, সে লক্ষ্যে বিশ্বশক্তিগুলো যখন কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, তখন ট্রাম্পের এই মন্তব্য এসেছে।

একই অনুষ্ঠানে ট্রাম্প আবারও ইরানকে ৬০ দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এই সময়ের মধ্যে ওয়াশিংটনের সঙ্গে চূড়ান্ত চুক্তি না হলে এমন পদক্ষেপ নেওয়া হবে, যা তেহরানের পছন্দ হবে না।

তিনি বলেন, কূটনৈতিক সমাধানেই তিনি আস্থা রাখেন, তবে আলোচনা ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রস্তুত।

ট্রাম্প বলেন, ‘৬০ দিনের মধ্যে আমাদের একটি চুক্তিতে পৌঁছাতে হবে। অন্যথায় আমরা এমন কিছু করব, যা তাদের ভালো লাগবে না।’ তবে তিনি যোগ করেন, ‘পরিস্থিতি শেষ পর্যন্ত সে পর্যায়ে যাবে বলে তিনি মনে করেন না।’

ওয়াশিংটন ও তেহরান সম্প্রতি স্বাক্ষরিত সমঝোতা স্মারককে স্থায়ী চুক্তিতে রূপ দিতে কারিগরি পর্যায়ের আলোচনার প্রস্তুতি নিচ্ছে। এমন সময়েই ট্রাম্পের এই সতর্কবার্তা এলো।

শেয়ারবাজার বিডি

  • Facebook
  • WhatsApp
  • Twitter
  • Pinterest
  • LinkedIn
Tags: চলতি বছরই তুরস্ক ও চীন সফরে যাবেন ট্রাম্প

Related Posts

আন্তজার্তিক

সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালালো হুথি বিদ্রোহীরা

আন্তজার্তিক

ফ্লাইট বন্ধ করলে বিমানবন্দর অচল: প্রতিবেশীদের ইরানের হুমকি

আন্তজার্তিক

হরমুজ খুলতে যুক্তরাষ্ট্রকে ইরানের কড়া বার্তা

আন্তজার্তিক

ট্রাম্প-শি বৈঠকে নতুন বোয়িং চুক্তি পিছিয়ে দিতে পারে চীন

আন্তজার্তিক

বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

আন্তজার্তিক

‘বাইরের কেউ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ঠিক করে দিতে পারে না’

Load More
  • Trending
  • Comments
  • Latest

উত্তরা ব্যাংকের এমডির বিরুদ্ধে গুরুতর দুর্নীতির অভিযোগ: শাস্তির দাবি কর্মকর্তা-কর্মচারীদের

যমুনা ব্যাংক: অনিয়মের সাথে পাল্লা দিয়ে বাড়ছে খেলাপি ঋণ,  কি আছে আমানতকারীদের ভাগ্যে (পর্ব-১)

আজকের স্বর্ণের দাম: ৭ জুন ২০২৬

রিং শাইনের সম্পদ নিলামে তুলছে বেপজা

সক্রিয় হচ্ছে অ্যাপেক্স ওয়েভিং

বাংলাদেশকে তুলে ধরা হবে বিজনেস সামিটে : এফবিসিসিআই সভাপতি

খেজুরের দামেও উত্তাপ

অপ্রদর্শিত আয় পুঁজিবাজারে বিনিয়োগসহ চার প্রস্তাব

২৩ দিনে রেমিট্যান্সে এলো ৯৮ হাজার ৯০৩ কোটি টাকার বেশি

সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালালো হুথি বিদ্রোহীরা

দেশে চার নতুন ডিজিটাল ব্যাংকের অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক

ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ, তাঁর সম্পদের পরিমাণ কত

Recent News

২৩ দিনে রেমিট্যান্সে এলো ৯৮ হাজার ৯০৩ কোটি টাকার বেশি

সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালালো হুথি বিদ্রোহীরা

দেশে চার নতুন ডিজিটাল ব্যাংকের অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক

ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ, তাঁর সম্পদের পরিমাণ কত

SharebazarBD

যোগাযোগ:
ফোন: +৮৮০ ১৭১৭-৭৭৯৭২২

সব সংবাদ

  • Uncategorized
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • অর্থনীতি
  • আইপিও
  • আজকের সংবাদ
  • আন্তজার্তিক
  • আন্তর্জাতিক শেয়ারবাজার
  • এসএমই মার্কেট
  • কোম্পানি সংবাদ
  • খেলাধুলা
  • জাতীয়
  • প্রধান সংবাদ
  • প্রাইস সেনসেটিভ ইনফরমেশন (PSI)
  • বাজার বিশ্লেষণ
  • বিনোদন
  • ব্রেকিং
  • রাজনীতি
  • সম্পাদকীয়
  • সর্বশেষ
  • সাক্ষাৎকার
  • স্বাস্থ্য বার্তা

আজকের সংবাদ

২৩ দিনে রেমিট্যান্সে এলো ৯৮ হাজার ৯০৩ কোটি টাকার বেশি

সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালালো হুথি বিদ্রোহীরা

  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য

© 2026 SharebazarBD - News Portal of Bangladesh based on Economy by SharebazarBD.

No Result
View All Result
  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য
    • জাতীয়
    • বিনোদন
    • আন্তর্জাতিক শেয়ারবাজার
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • খেলাধুলা

© 2026 SharebazarBD - News Portal of Bangladesh based on Economy by SharebazarBD.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?