Saturday, November 28, 2026
Advertisement
  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য
    • জাতীয়
    • বিনোদন
    • আন্তর্জাতিক শেয়ারবাজার
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
No Result
View All Result
  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য
    • জাতীয়
    • বিনোদন
    • আন্তর্জাতিক শেয়ারবাজার
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
No Result
View All Result
No Result
View All Result

হরমুজ প্রণালি ইরানের কাছে ‘পারমাণবিক অস্ত্রের’ সমান: দিমিত্রি মেদভেদেভ

July 5, 2026
0 0
Share on FacebookShare on Twitter
  • Facebook
  • WhatsApp
  • Twitter
  • Pinterest
  • LinkedIn

শেয়ারবাজার বিডি রিপোর্ট: হরমুজ প্রণালির ওপর ইরানের নিয়ন্ত্রণ দেশটির জন্য ‘পারমাণবিক অস্ত্রের’ মতোই এক শক্তিশালী হাতিয়ার বলে মন্তব্য করেছেন রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ।

আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মেদভেদেভের মতে, এ গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে জাহাজ চলাচল নিয়ন্ত্রণের ক্ষমতাই তেহরানের কৌশলগত সক্ষমতার বড় প্রমাণ।

ইরান সফর শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মেদভেদেভ বলেন, মধ্যপ্রাচ্যে আরও বড় সংঘাত ছড়িয়ে পড়লে তেহরান বাব এল-মান্দেব প্রণালিতেও জাহাজ চলাচল আটকে দিতে পারে। এমন পদক্ষেপ বিশ্বজুড়ে জ্বালানি তেল ও বাণিজ্যিক পণ্য পরিবহন পুরোপুরি স্থবির করে দিতে পারে বলে সতর্ক করেন তিনি।

রাশিয়ার সাবেক এই প্রেসিডেন্ট ও অন্যতম শীর্ষস্থানীয় নেতা বলেন, ‘আমি আশা করি, পরিস্থিতি এত দূর গড়াবে না। তবে মধ্যপ্রাচ্যে যারা যুদ্ধ ও সংঘাত উসকে দিতে চাইছে, তাদের সবারই এ বিষয় মাথায় রাখা উচিত।’

সম্প্রতি ইরানের ওপর চালানো মার্কিন হামলার তীব্র সমালোচনা করেন মেদভেদেভ। কোনো রকম উসকানি ছাড়াই এ হামলা করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, যখন দুই পক্ষের মধ্যে আলোচনা চলছিল, তখন যুক্তরাষ্ট্রের জন্য ইরান কোনো ধরনের হুমকি তৈরি করছিল না।

মেদভেদেভ আরও বলেন, এ হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে তৈরি হওয়া উদ্বেগ দূর করতে রাশিয়া এর আগেই একটি শান্তিপূর্ণ সমাধানের প্রস্তাব দিয়েছিল বলে তিনি দাবি করেন।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সাম্প্রতিক সমঝোতা স্মারকের বিষয়ে মেদভেদেভ বলেন, সংঘাতের চেয়ে যেকোনো আলোচনা বা সমঝোতা সব সময়ই শ্রেয়। তবে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানো অত্যন্ত কঠিন হবে বলে তিনি সতর্ক করেন। বিশেষ করে তেহরানের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং ইরানের পুনর্গঠনে অর্থায়নের মতো বিষয়গুলোতে একমত হওয়া সহজ হবে না।

হরমুজ প্রণালি ও ইরানের বন্দর আব্বাস শহর ঘুরে বিবিসির প্রতিনিধি কী দেখলেন
মেদভেদেভ বলেন, পশ্চিমা নিষেধাজ্ঞার শিকার দেশগুলো যাতে তাদের ওপর আরোপ করা নিষেধাজ্ঞার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারে, সে জন্য এক যৌথ প্ল্যাটফর্ম তৈরির বিষয়ে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে তাঁর আলোচনা হয়েছে। রাশিয়া শুরু থেকেই এসব নিষেধাজ্ঞাকে অবৈধ বলে আসছে।

মেদভেদেভ আরও বলেন, বেশ কয়েক বছর আগে তেহরানের পক্ষ থেকেই প্রথম এই প্রস্তাব দেওয়া হয়েছিল। নিষেধাজ্ঞাকবলিত দেশগুলোকে নিয়ে এটি একটি আনুষ্ঠানিক চুক্তি বা সংস্থায় রূপ নিতে পারে।

ইরানের নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজার আনুষ্ঠানিকতার ফাঁকে গত শুক্রবার তেহরানে পেজেশকিয়ানের সঙ্গে বৈঠক করেন মেদভেদেভ। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিশেষ দূত হিসেবে মস্কোর পক্ষ থেকে শোক জানাতে তিনি ইরান সফরে যান।

শেয়ারবাজার বিডি

  • Facebook
  • WhatsApp
  • Twitter
  • Pinterest
  • LinkedIn
Tags: হরমুজ প্রণালি ইরানের কাছে ‘পারমাণবিক অস্ত্রের’ সমান: দিমিত্রি মেদভেদেভ

Related Posts

আন্তজার্তিক

বাংলাদেশসহ বিভিন্ন দেশের ওপর নতুন শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের

আন্তজার্তিক

ক্তরাষ্ট্রকে সংঘাতের মানচিত্র বদলে দেওয়ার হুঁশিয়ারি গালিবাফের

আন্তজার্তিক

এআইয়ের লাগাম টানতে বৈশ্বিক উদ্যোগ চান জাতিসংঘ মহাসচিব

আন্তজার্তিক

বিশ্ববাজারে তিন সপ্তাহ ধরে কমছে ব্রেন্ট ও ডব্লিউটিআই তেলের দাম

আন্তজার্তিক

পুতিনের পর চীনে পৌঁছেছেন ট্রাম্প

আন্তজার্তিক

জেনসেন হুয়াংকে আর সিইও পদে ফেরাবে না এনভিডিয়া

Load More
  • Trending
  • Comments
  • Latest

উত্তরা ব্যাংকের এমডির বিরুদ্ধে গুরুতর দুর্নীতির অভিযোগ: শাস্তির দাবি কর্মকর্তা-কর্মচারীদের

যমুনা ব্যাংক: অনিয়মের সাথে পাল্লা দিয়ে বাড়ছে খেলাপি ঋণ,  কি আছে আমানতকারীদের ভাগ্যে (পর্ব-১)

আজকের স্বর্ণের দাম: ৭ জুন ২০২৬

রিং শাইনের সম্পদ নিলামে তুলছে বেপজা

সক্রিয় হচ্ছে অ্যাপেক্স ওয়েভিং

বাংলাদেশকে তুলে ধরা হবে বিজনেস সামিটে : এফবিসিসিআই সভাপতি

খেজুরের দামেও উত্তাপ

অপ্রদর্শিত আয় পুঁজিবাজারে বিনিয়োগসহ চার প্রস্তাব

আইপিও বিধিমালায় একাধিক পরিবর্তন আনছে বিএসইসি

আমদানি-রপ্তানির মূল্য যাচাইয়ে নতুন নির্দেশনা কেন্দ্রীয় ব্যাংকের

বোর্ড সভার তারিখ জানিয়েছে ইনটেক

ফের বাড়ল ভোজ্যতেলের দাম

Recent News

আইপিও বিধিমালায় একাধিক পরিবর্তন আনছে বিএসইসি

আমদানি-রপ্তানির মূল্য যাচাইয়ে নতুন নির্দেশনা কেন্দ্রীয় ব্যাংকের

বোর্ড সভার তারিখ জানিয়েছে ইনটেক

ফের বাড়ল ভোজ্যতেলের দাম

SharebazarBD

যোগাযোগ:
ফোন: +৮৮০ ১৭১৭-৭৭৯৭২২

সব সংবাদ

  • Uncategorized
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • অর্থনীতি
  • আইপিও
  • আজকের সংবাদ
  • আন্তজার্তিক
  • আন্তর্জাতিক শেয়ারবাজার
  • এসএমই মার্কেট
  • কোম্পানি সংবাদ
  • খেলাধুলা
  • জাতীয়
  • প্রধান সংবাদ
  • প্রাইস সেনসেটিভ ইনফরমেশন (PSI)
  • বাজার বিশ্লেষণ
  • বিনোদন
  • ব্রেকিং
  • রাজনীতি
  • সম্পাদকীয়
  • সর্বশেষ
  • সাক্ষাৎকার
  • স্বাস্থ্য বার্তা

আজকের সংবাদ

আইপিও বিধিমালায় একাধিক পরিবর্তন আনছে বিএসইসি

আমদানি-রপ্তানির মূল্য যাচাইয়ে নতুন নির্দেশনা কেন্দ্রীয় ব্যাংকের

  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য

© 2026 SharebazarBD - News Portal of Bangladesh based on Economy by SharebazarBD.

No Result
View All Result
  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য
    • জাতীয়
    • বিনোদন
    • আন্তর্জাতিক শেয়ারবাজার
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • খেলাধুলা

© 2026 SharebazarBD - News Portal of Bangladesh based on Economy by SharebazarBD.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?