Sunday, November 29, 2026
Advertisement
  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য
    • জাতীয়
    • বিনোদন
    • আন্তর্জাতিক শেয়ারবাজার
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
No Result
View All Result
  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য
    • জাতীয়
    • বিনোদন
    • আন্তর্জাতিক শেয়ারবাজার
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
No Result
View All Result
No Result
View All Result

বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম, ব্যারেলপ্রতি ছাড়াল ৯০ ডলার

July 20, 2026
0 0
Share on FacebookShare on Twitter
  • Facebook
  • WhatsApp
  • Twitter
  • Pinterest
  • LinkedIn

শেয়ারবাজার বিডি রিপোর্ট: মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাত আরও তীব্র হওয়ায় আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৯০ ডলার ছাড়িয়েছে। হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন ব্যাহত হওয়ার আশঙ্কায় সোমবার দাম বেড়ে এক মাসের বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে।

সোমবার সিঙ্গাপুর সময় সকালে ব্রেন্ট ক্রুডের দাম ২ দশমিক ৩৭ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯০ দশমিক ১৯ ডলারে ওঠে। এটি ১১ জুনের পর সর্বোচ্চ। গত সপ্তাহে ব্রেন্টের দাম প্রায় ১৬ শতাংশ বেড়েছে, যা এপ্রিলের পর সবচেয়ে বড় সাপ্তাহিক উল্লম্ফন।

একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ২ দশমিক ৭ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৪ দশমিক ২০ ডলারে পৌঁছায়। এটিও এক মাসের বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ।

সপ্তাহান্তে যুক্তরাষ্ট্র টানা নবম দিনের মতো ইরানে হামলা চালায়। অন্যদিকে কুয়েত ও বাহরাইন আরও ইরানি হামলার খবর দেয়। এ পরিস্থিতিতে উপসাগরীয় অঞ্চলে সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান আইএনজির বিশ্লেষকেরা বলেছেন, উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা কমার কোনো লক্ষণ নেই। যুক্তরাষ্ট্র ও ইরান একে অপরের ওপর প্রাণঘাতী হামলা চালিয়ে যাচ্ছে। এই পরিস্থিতি অব্যাহত থাকলে গোটা উপসাগরীয় অঞ্চলে বড় ধরনের সংঘাতের ঝুঁকি তৈরি হতে পারে।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) দাবি করেছে, হরমুজ প্রণালির দক্ষিণাংশ দিয়ে চলাচলের সময় দুটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ ঘটে এবং সেগুলো অচল হয়ে পড়ে। তাদের অভিযোগ, যুক্তরাষ্ট্রের উৎসাহে জাহাজ দুটি ‘অনিরাপদ’ পথ ব্যবহার করছিল। তবে এ দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

সাম্প্রতিক দিনগুলোতে উভয় পক্ষই হরমুজ প্রণালির জাহাজ চলাচলকে কেন্দ্র করে কঠোর অবস্থান নিয়েছে। যুক্তরাষ্ট্র বলছে, তারা ইরানের বন্দরগুলোর ওপর নৌ অবরোধ কার্যকর করছে। অন্যদিকে ইরান জানিয়েছে, প্রণালিতে তাদের নির্ধারিত নিয়ম অমান্য করা জাহাজগুলোকেই লক্ষ্যবস্তু করা হচ্ছে।

যুক্তরাজ্যের ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, ওমানের কুমজার উপকূলের উত্তর-পশ্চিমে একটি জাহাজে আগুন লাগার খবর পাওয়া গেছে। তবে এর কারণ নিশ্চিত হওয়া যায়নি।

এলএসইজি’র তথ্য অনুযায়ী, রোববার হরমুজ প্রণালি অতিক্রম করেছে মাত্র চারটি জাহাজ। আগের দিন এ সংখ্যা ছিল আটটি। শুক্রবারের পর থেকে অন্তত তিনটি তেলপণ্যবাহী ট্যাংকার ও একটি অতি বৃহৎ অপরিশোধিত তেলবাহী জাহাজ (ভিএলসিসি) প্রণালিতে প্রবেশ করেছে তেল বোঝাই করার জন্য।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত দীর্ঘায়িত হলে জ্বালানি সরবরাহ আরও ব্যাহত হতে পারে। এতে বৈশ্বিক তেলের বাজারে অস্থিরতা এবং মূল্যবৃদ্ধির চাপ আরও বাড়তে পারে।

শেয়ারবাজার বিডি

  • Facebook
  • WhatsApp
  • Twitter
  • Pinterest
  • LinkedIn
Tags: বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দামব্যারেলপ্রতি ছাড়াল ৯০ ডলার

Related Posts

আন্তজার্তিক

ক্ষমতা ছাড়ার আগে আরও ৪ মাস প্রধানমন্ত্রী থাকতে চান নেতানিয়াহু!

আন্তজার্তিক

৮ দিনের মধ্যে সরকার গঠনের ঘোষণা আইজেনকটের

আন্তজার্তিক

বাংলাদেশসহ বিভিন্ন দেশের ওপর নতুন শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের

আন্তজার্তিক

ক্তরাষ্ট্রকে সংঘাতের মানচিত্র বদলে দেওয়ার হুঁশিয়ারি গালিবাফের

আন্তজার্তিক

এআইয়ের লাগাম টানতে বৈশ্বিক উদ্যোগ চান জাতিসংঘ মহাসচিব

আন্তজার্তিক

বিশ্ববাজারে তিন সপ্তাহ ধরে কমছে ব্রেন্ট ও ডব্লিউটিআই তেলের দাম

Load More
  • Trending
  • Comments
  • Latest

উত্তরা ব্যাংকের এমডির বিরুদ্ধে গুরুতর দুর্নীতির অভিযোগ: শাস্তির দাবি কর্মকর্তা-কর্মচারীদের

যমুনা ব্যাংক: অনিয়মের সাথে পাল্লা দিয়ে বাড়ছে খেলাপি ঋণ,  কি আছে আমানতকারীদের ভাগ্যে (পর্ব-১)

আজকের স্বর্ণের দাম: ৭ জুন ২০২৬

রিং শাইনের সম্পদ নিলামে তুলছে বেপজা

সক্রিয় হচ্ছে অ্যাপেক্স ওয়েভিং

বাংলাদেশকে তুলে ধরা হবে বিজনেস সামিটে : এফবিসিসিআই সভাপতি

খেজুরের দামেও উত্তাপ

অপ্রদর্শিত আয় পুঁজিবাজারে বিনিয়োগসহ চার প্রস্তাব

খুলছে জট, চালুর পথে তৃতীয় টার্মিনাল

বাংলাদেশে আসছেন শাকিরা!

ক্ষমতা ছাড়ার আগে আরও ৪ মাস প্রধানমন্ত্রী থাকতে চান নেতানিয়াহু!

ফিফায় সাইবার হামলা, তথ্য চুরির দায় স্বীকার হ্যাকার গ্রুপের

Recent News

খুলছে জট, চালুর পথে তৃতীয় টার্মিনাল

বাংলাদেশে আসছেন শাকিরা!

ক্ষমতা ছাড়ার আগে আরও ৪ মাস প্রধানমন্ত্রী থাকতে চান নেতানিয়াহু!

ফিফায় সাইবার হামলা, তথ্য চুরির দায় স্বীকার হ্যাকার গ্রুপের

SharebazarBD

যোগাযোগ:
ফোন: +৮৮০ ১৭১৭-৭৭৯৭২২

সব সংবাদ

  • Uncategorized
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • অর্থনীতি
  • আইপিও
  • আজকের সংবাদ
  • আন্তজার্তিক
  • আন্তর্জাতিক শেয়ারবাজার
  • এসএমই মার্কেট
  • কোম্পানি সংবাদ
  • খেলাধুলা
  • জাতীয়
  • প্রধান সংবাদ
  • প্রাইস সেনসেটিভ ইনফরমেশন (PSI)
  • বাজার বিশ্লেষণ
  • বিনোদন
  • ব্রেকিং
  • রাজনীতি
  • সম্পাদকীয়
  • সর্বশেষ
  • সাক্ষাৎকার
  • স্বাস্থ্য বার্তা

আজকের সংবাদ

খুলছে জট, চালুর পথে তৃতীয় টার্মিনাল

বাংলাদেশে আসছেন শাকিরা!

  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য

© 2026 SharebazarBD - News Portal of Bangladesh based on Economy by SharebazarBD.

No Result
View All Result
  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য
    • জাতীয়
    • বিনোদন
    • আন্তর্জাতিক শেয়ারবাজার
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • খেলাধুলা

© 2026 SharebazarBD - News Portal of Bangladesh based on Economy by SharebazarBD.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?