Friday, November 27, 2026
Advertisement
  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য
    • জাতীয়
    • বিনোদন
    • আন্তর্জাতিক শেয়ারবাজার
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
No Result
View All Result
  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য
    • জাতীয়
    • বিনোদন
    • আন্তর্জাতিক শেয়ারবাজার
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
No Result
View All Result
No Result
View All Result

অনুসন্ধানী সাংবাদিক হাফিজুর রহমান শফিকের মুক্তির দাবিতে কদমতলী থানা প্রেসক্লাবের মানববন্ধন

রবিবারের মধ্যে মুক্তি না মিললে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

July 24, 2026
0 0
Share on FacebookShare on Twitter
  • Facebook
  • WhatsApp
  • Twitter
  • Pinterest
  • LinkedIn

নিজস্ব প্রতিবেদক: অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের জেরে গ্রেপ্তার হওয়া দৈনিক ঢাকা প্রতিদিন-এর বিশেষ প্রতিনিধি হাফিজুর রহমান শফিকের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে কদমতলী থানা প্রেসক্লাব। একই সঙ্গে রবিবারের মধ্যে তাঁকে মুক্তি না দেওয়া হলে শাহবাগ থানা, ফায়ার সার্ভিস সদর দপ্তর ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি পালনের ঘোষণা দেন সাংবাদিক নেতারা।

শুক্রবার (২৫ জুলাই) সকাল সাড়ে ১১টায় রাজধানীর কদমতলীর রায়েরবাগ বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন কদমতলী থানা প্রেসক্লাবের সাবেক সভাপতি কাঞ্চন চৌধুরী সুমন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় প্রেসক্লাবের সদস্য ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের নেতা এইচ এম আল-আমিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দৈনিক সবুজ বাংলাদেশের সম্পাদক মোহাম্মদ মাসুদ, কদমতলী থানা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক সকালের সময়-এর সিটি রিপোর্টার ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসান, জাতীয় সাংবাদিক সংস্থার সহকারী মহাসচিব সরকার জামাল, দৈনিক মানবকণ্ঠের সাংবাদিক ও কদমতলী সাংবাদিক ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কে এম সোলায়মান, কদমতলী থানা প্রেসক্লাবের সাবেক আইন বিষয়ক সম্পাদক মো. ওয়াহিদুন নবী বিপ্লব, স্বাধীন সংবাদ পত্রিকার সম্পাদক আনোয়ার হোসেন আকাশ, শ্যামপুর-কদমতলী-যাত্রাবাড়ী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান আলী, সাংবাদিক ও কলামিস্ট এইচ এম হাকিম, কদমতলী থানা সাংবাদিক ক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক ও আরটিভির সাংবাদিক রনি মজুমদার, সাবেক অর্থ সম্পাদক বাবলু শেখ, আয়েশা আক্তার, জসিম উদ্দিন, জাকির হোসেন, পনির আহম্মেদ, জাহিদ হাসান, ইভা রহমানসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, অনুসন্ধানী সাংবাদিকতার কারণে একজন সাংবাদিককে গ্রেপ্তার করা মতপ্রকাশের স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা এবং গণতান্ত্রিক মূল্যবোধের জন্য উদ্বেগজনক। কোনো সংবাদ বা প্রতিবেদনে কারও আপত্তি থাকলে প্রচলিত আইনি প্রক্রিয়ায় প্রতিকার চাওয়ার সুযোগ রয়েছে। কিন্তু একটি অনুসন্ধানী প্রতিবেদনের জেরে সরাসরি মামলা ও গ্রেপ্তারের ঘটনায় সাংবাদিক সমাজ গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করছে।

কদমতলী থানা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক সকালের সময়-এর সিটি রিপোর্টার ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসান বলেন, “সাংবাদিক দমনে ব্যবহৃত সব কালাকানুন অবিলম্বে বাতিল করতে হবে। আজ শুধু সাংবাদিক হাফিজুর রহমান শফিককে গ্রেপ্তার করা হয়নি, গ্রেপ্তার করা হয়েছে সাংবাদিকতার স্বাধীনতাকেও। স্বাধীন গণমাধ্যমকে ভয়ভীতি দেখিয়ে কখনোই সত্যকে থামিয়ে রাখা যাবে না। আমরা অবিলম্বে শফিকের নিঃশর্ত মুক্তি এবং সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাচ্ছি।”

প্রধান অতিথি এইচ এম আল-আমিন বলেন, একজন অনুসন্ধানী সাংবাদিকের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারের ঘটনায় গণমাধ্যমকর্মীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। সাংবাদিকদের বিরুদ্ধে অযৌক্তিক মামলা ও হয়রানি বন্ধ করে স্বাধীনভাবে সংবাদ প্রকাশের পরিবেশ নিশ্চিত করতে হবে।

বিশেষ অতিথি মোহাম্মদ মাসুদ বলেন, সংবাদ প্রকাশের কারণে কোনো সাংবাদিককে ভয়ভীতি দেখানো বা গ্রেপ্তার করা গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা ও সাংবিধানিক অধিকারের পরিপন্থী। সত্য প্রকাশে সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।

বক্তারা আরও বলেন, শফিকের বিরুদ্ধে দায়ের করা মামলাটি নিরপেক্ষ ও স্বচ্ছভাবে তদন্ত করতে হবে। একই সঙ্গে তাঁর অনুসন্ধানী প্রতিবেদনে উত্থাপিত দুর্নীতির অভিযোগগুলোও গুরুত্বের সঙ্গে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।

সমাবেশ থেকে হাফিজুর রহমান শফিকের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে বক্তারা ঘোষণা দেন, রবিবারের মধ্যে তাঁকে মুক্তি না দিলে পরবর্তী কর্মসূচি হিসেবে শাহবাগ থানা, ফায়ার সার্ভিস সদর দপ্তর এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি পালন করা হবে।

মানববন্ধনের শেষ পর্যায়ে সাংবাদিক নেতারা বলেন, স্বাধীন গণমাধ্যম গণতন্ত্রের অন্যতম প্রধান স্তম্ভ। তাই সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা, হয়রানিমূলক মামলা প্রত্যাহার, স্বাধীন সাংবাদিকতার পরিবেশ বজায় রাখা এবং হাফিজুর রহমান শফিকের বিরুদ্ধে দায়ের করা মামলার সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাঁর দ্রুত নিঃশর্ত মুক্তি নিশ্চিত করতে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানানো হচ্ছে।

  • Facebook
  • WhatsApp
  • Twitter
  • Pinterest
  • LinkedIn

Related Posts

জাতীয়

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকারের সম্মানে পাকিস্তানের প্রধানমন্ত্রীর নৈশভোজ

জাতীয়

তাপমাত্রা কমছে, বাড়ছে শীতের অনুভূতি

জাতীয়

প্রধানমন্ত্রীর উদ্বোধনে শুরু হচ্ছে প্রাণিসম্পদ সপ্তাহ

জাতীয়

প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

জাতীয়

একনেকে ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

জাতীয়

ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন

Load More
  • Trending
  • Comments
  • Latest

উত্তরা ব্যাংকের এমডির বিরুদ্ধে গুরুতর দুর্নীতির অভিযোগ: শাস্তির দাবি কর্মকর্তা-কর্মচারীদের

যমুনা ব্যাংক: অনিয়মের সাথে পাল্লা দিয়ে বাড়ছে খেলাপি ঋণ,  কি আছে আমানতকারীদের ভাগ্যে (পর্ব-১)

আজকের স্বর্ণের দাম: ৭ জুন ২০২৬

রিং শাইনের সম্পদ নিলামে তুলছে বেপজা

সক্রিয় হচ্ছে অ্যাপেক্স ওয়েভিং

বাংলাদেশকে তুলে ধরা হবে বিজনেস সামিটে : এফবিসিসিআই সভাপতি

খেজুরের দামেও উত্তাপ

অপ্রদর্শিত আয় পুঁজিবাজারে বিনিয়োগসহ চার প্রস্তাব

আইপিও বিধিমালায় একাধিক পরিবর্তন আনছে বিএসইসি

আমদানি-রপ্তানির মূল্য যাচাইয়ে নতুন নির্দেশনা কেন্দ্রীয় ব্যাংকের

বোর্ড সভার তারিখ জানিয়েছে ইনটেক

ফের বাড়ল ভোজ্যতেলের দাম

Recent News

আইপিও বিধিমালায় একাধিক পরিবর্তন আনছে বিএসইসি

আমদানি-রপ্তানির মূল্য যাচাইয়ে নতুন নির্দেশনা কেন্দ্রীয় ব্যাংকের

বোর্ড সভার তারিখ জানিয়েছে ইনটেক

ফের বাড়ল ভোজ্যতেলের দাম

SharebazarBD

যোগাযোগ:
ফোন: +৮৮০ ১৭১৭-৭৭৯৭২২

সব সংবাদ

  • Uncategorized
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • অর্থনীতি
  • আইপিও
  • আজকের সংবাদ
  • আন্তজার্তিক
  • আন্তর্জাতিক শেয়ারবাজার
  • এসএমই মার্কেট
  • কোম্পানি সংবাদ
  • খেলাধুলা
  • জাতীয়
  • প্রধান সংবাদ
  • প্রাইস সেনসেটিভ ইনফরমেশন (PSI)
  • বাজার বিশ্লেষণ
  • বিনোদন
  • ব্রেকিং
  • রাজনীতি
  • সম্পাদকীয়
  • সর্বশেষ
  • সাক্ষাৎকার
  • স্বাস্থ্য বার্তা

আজকের সংবাদ

আইপিও বিধিমালায় একাধিক পরিবর্তন আনছে বিএসইসি

আমদানি-রপ্তানির মূল্য যাচাইয়ে নতুন নির্দেশনা কেন্দ্রীয় ব্যাংকের

  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য

© 2026 SharebazarBD - News Portal of Bangladesh based on Economy by SharebazarBD.

No Result
View All Result
  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য
    • জাতীয়
    • বিনোদন
    • আন্তর্জাতিক শেয়ারবাজার
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • খেলাধুলা

© 2026 SharebazarBD - News Portal of Bangladesh based on Economy by SharebazarBD.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?