শেয়ারবাজারবিডি রিপোর্ট: আজ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ০৬ জুন, ২০২৪ তারিখ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ব্যাপক পতনে লেনদেন চলছে। কমেছে বেশিরভাগ শেয়ারের দরও। আজ সকাল সাড়ে ১১টা পর্যন্ত ডিএসইতে ২০৪ কোটি ২৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসইর বাজার বিশ্লেষণে এ তথ্য জানা গেছে।
বাজার বিশ্লেষণ করে দেখা গেছে, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৩১.৬৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ১৯২ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৬.৯২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১২৮ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৫.০৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৮৪৯ পয়েন্টে। ডিএসইতে ৩৭৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪৭ টির, কমেছে ২৮২ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৮ টির।
এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পতনে চলছে লেনদেন। এ সময় পর্যন্ত সিএসইতে ১ কোটি ৪২ লাখ ৩১ হাজার ২৫৩ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
শেয়ারবাজারবিডি ডটকম/এ.

















