শেয়ারবাজারবিডি রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ইন্টারন্যাশনাল লিজিংয়ের পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) আজ রোববার অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, ইন্টারন্যাশনাল লিজিংয়ের পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) আজ ৯ জুন, ২০২৪ তারিখ বিকাল ৩ টায় অনুষ্ঠিত হবে।
আলোচ্য সভায় কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত নিরীক্ষিত এবং ৩১ মার্চ, ২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ইপিএস প্রকাশ এবং ডিভিডেন্ড ঘোষণা করবে বলে জানা গেছে।
শেয়ারবাজারবিডি ডটকম/এ.


















