শেয়ারবাজারবিডি রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেডের গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য কোন ডিভিডেন্ড (লভ্যাংশ) ঘোষণা করা হয়নি অর্থাৎ কোম্পানিটির আলোচিত সময়ে নো ডিভিডেন্ড (লভ্যাংশ) ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছ।
তথ্য অনুযায়ী, আলোচিত অর্থবছরে কোম্পানিটির সমন্বিতভাবে শেয়ার প্রতি লোকসান (Consolidated EPS) হয়েছে ৩৫ টাকা ১৭ পয়সা (নেগেটিভ)। গত বছর একই সময়ে লোকসান ছিল ১১ টাকা ৯৫ পয়সা (নেগেটিভ)।
উল্লেখ, আগামী ১০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা এজিএম অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৮ জুলাই।
শেয়ারবাজারবিডি ডটকম/এম.



















