শেয়ারবাজারবিডি রিপোর্ট: আগামীকাল সোমবার ১ জুলাই, ২০২৪ তারিখ ‘ব্যাংক হলিডে’র কারণে ব্যাংকের পাশাপাশি দেশের দুই স্টক এক্সচেঞ্জ ডিএসই ও সিএসই‘র সব ধরনের লেনদেন বন্ধ থাকবে অর্থাৎ বন্ধ থাকবে দেশের পুঁজিবাজার। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, আগামীকাল ব্যাংক হলিডে’র কারণে তফসিলি ব্যাংকের সব ধরনের লেনদেন বন্ধ থাকবে। এদিকে ব্যাংকের লেনদেন বন্ধ থাকায় ডিএসই ও সিএসই‘তে কোনো প্রকার লেনদেন হবে না।
নিয়ম অনুযায়ী, বছরে দুই দিন ব্যাংক হলিডে থাকে। এর মধ্যে একদিন হলো ৩০ জুন এবং আরেক দিন হলো ৩১ ডিসেম্বর। পুরো বছরের আর্থিক হিসাব চূড়ান্ত করা হয় অলোচ্য দিনে। এ হিসেবে ৩০ জুন ব্যাংকগুলোর ছয় মাসের আর্থিক হিসাব শেষ করে। সারাদেশের বিভিন্ন শাখা থেকে পাঠানো হিসাব একত্রিত করে অর্ধবার্ষিক ব্যালেন্স শিট প্রস্তুত করে থাকে। হিসাব বিবরণী প্রস্তুত করার কারণে পরদিন ১ জুলাই ব্যাংক হলিডে পালন করা হয়।
প্রতি বছরে বাংলাদেশ ব্যাংক যে ছুটির তালিকা ঠিক করে সেখানে এই দুইদিনকে ‘ব্যাংক হলিডে’ ঘোষণা করে। তবে বাংলাদেশ ব্যাংকসহ সব ব্যাংকের প্রধান কার্যালয় ও গুরুত্বপূর্ণ শাখা খোলা থাকবে।
উল্লেখ, আগামীকাল পুঁজিবাজার বন্ধ থাকলেও দাপ্তরিক কার্যক্রম চলবে দুই স্টক এক্সচেঞ্জেই। পর দিন ০২ জুলাই, ২০২৪ তারিখ (মঙ্গলবার) যথারীতি সাধারণ নিয়মে খোলা থাকবে ব্যাংক খাত এবং বাণিজ্যিক ব্যাংকের মত একই সূচিতে চলবে বাংলাদেশ ব্যাংক। এছাড়াও যথা নিয়মে চলবে দেশের দুই স্টক এক্সচেঞ্জ ডিএসই ও সিএসই‘র লেনদেন।
শেয়ারবাজারবিডি ডটকম/এম.



















