Monday, October 12, 2026
Advertisement
  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য
    • জাতীয়
    • বিনোদন
    • আন্তর্জাতিক শেয়ারবাজার
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
No Result
View All Result
  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য
    • জাতীয়
    • বিনোদন
    • আন্তর্জাতিক শেয়ারবাজার
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
No Result
View All Result
No Result
View All Result

ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী

October 11, 2026
0 0
Share on FacebookShare on Twitter
  • Facebook
  • WhatsApp
  • Twitter
  • Pinterest
  • LinkedIn

শেয়ারবাজার বিডি রিপোর্ট: শিল্পখাতে নবায়নযোগ‌্য জ্বালানি শক্তির ব‌্যবহার বৃদ্ধি, বিদ‌্যুৎ সাশ্রয়, কার্বন নিঃসরণ হ্রাস, পরিবেশবান্ধব উৎপাদন ব‌্যবস্থা গড়ে তোলার মাধ‌্যমে টেকসই উন্নয়নের পথে এক নতুন মাইল ফলক ও দৃষ্টান্ত স্থাপন করেছে টেক জায়ান্ট ওয়ালটন। সূর্যের আলো বা সৌরশক্তিকে কাজে লাগিয়ে শতভাগ পরিবেশবান্ধব সৌরবিদ‌্যুৎ উৎপাদন, সঞ্চয়, জাতীয় গ্রিডে সঞ্চালনের পাশাপাশি বাসাবাড়িতে ব‌্যবহৃত দৈনন্দিন ইলেকট্রিক ও ইলেকট্রনিক পণ‌্য পরিচালনায় এক সমন্বিত ‘সোলার ইকো-সিস্টেম‘ প্রযুক্তি ব‌্যবস্থা উন্মোচন করেছে ওয়ালটন।

এই সোলার ইকোসিস্টেম ব‌্যবস্থায় নিজস্ব কারখানায় রূফটপ, ফ্লোটিং বা ভাসমান সোলার পাওয়ার প্রকল্প বাস্তবায়নের মাধ‌্যমে ৩২ মেগাওয়াট সক্ষমতার সৌরবিদ‌্যুত উৎপাদন করছে ওয়ালটন। যা দেশের বড় এক জেলা শহরের মোট বিদ‌্যুত চাহিদার সমান। ওয়ালটনের উৎপাদিত সৌরবিদ‌্যুতের বড় অংশ নিজস্ব উৎপাদন কার্যক্রমে ব‌্যবহারের মাধ‌্যমে কারখনার জ্বালানি সাশ্রয় করার পাশাপাশি নেট মিটারিং ব‌্যবস্থার মাধ‌্যমে জাতীয় গ্রিডেও বছরে গড়ে প্রায় ১১৫০ মেগাওয়াট-ঘন্টা সৌরবিদ‌্যুৎ সরবরাহ করছে।

সোলার ইকোসিস্টেম ব‌্যবস্থায় ওয়ালটন শুধু শতভাগ পরিববেশবান্ধব সৌরবিদ‌্যুত উৎপাদনই করছে না; বাসাবাড়ির শীতাতপ নিয়ন্ত্রণ ব‌্যবস্থা, খাদ‌্য সংরক্ষণ, বিনোদন, রান্নাবান্না, আলোকসজ্জ্বা, কাপড় ধোয়া ইত‌্যাদি দৈনন্দিন কাজে জ্বালানি সাশ্রয়ী সোলার প‌্যানেল, ইনভার্টার, ব‌্যাটারিসহ সৌরশক্তি নির্ভর পণ‌্যও উৎপাদন করছে।
শনিবার (১০ অক্টোবর, ২০২৬) রাজধানীর বসুন্ধরায় ওয়ালটন করপোরেট অফিসে এক জমকালো আয়োজনে প্রধান অতিথি হিসেবে ‘ওয়ালটন সোলার ইকো-সিস্টেম’ এর উন্মোচন করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী ।

সেসময় উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি‘র চেয়ারম‌্যান এস এম শামছুল আলম, ভাইস-চেয়ারম‌্যান এস এম আশরাফুল আলমম, ম‌্যানেজিং ডিরেক্টর এস এম মাহবুবুল আলম, পরিচালক এস এম রেজাউল আলম, এস এম মঞ্জুরুল আলম অভি এবং তাহমিনা আফরোজ তান্না। উদ্বোধনের পরে ওয়ালটনের সোলার ইকোসিস্টেমের সৌরবিদ্যুত উৎপাদন প‌্যানেল, সোলার পাওয়ার ক‌্যাবলস, স্টোরেজ ইনভার্টার ব‌্যাটারি, সোলার হাই-ব্রিড প্রযুক্তিনির্ভর ফ্রিজ, এসি ও স্মার্ট টিভিসহ সৌরবিদ‌্যুত চালিত ওয়াশিং মেশিন, ইলেকট্রিক কুকার, ওভেন, রাইস কুকার, বিএলডিসি ফ‌্যান, সোলার বেজড প‌্যাডেস্টাল ও টেবিল ফ‌্যান, বাল্ব, স্ট্রিট লাইটসহ ইত‌্যাদি পণ‌্যের সর্বাধুনিক প্রযুক্তি ও জ্বালানি সাশ্রয় সম্পর্কে জেনে সন্তোষ প্রকাশ করেন অর্থমন্ত্রী। তিনি সোলার হাইব্রিড প্রযুক্তিনির্ভর এয়ার কন্ডিশনার, রেফ্রিজারেটর ও স্মার্ট টেলিভিশনে সৌরবিদ্যুৎ ও প্রচলিত গ্রিড বিদ্যুতের সমন্বিত ব্যবহারের মাধ‌্যমে বিদ্যুৎ সাশ্রয়ে নতুন সুযোগ তৈরি করায় ওয়ালটনের ভূয়সী প্রশংসা করেন।

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, সোলার পরিবেশবান্ধব বিদ্যুৎ। সোলারের মাধ্যমে ওয়ালটন যেটা করছে, সেটা সারা বাংলাদেশে হতে যাচ্ছে। সোলারের মাধ্যমে আগামি এক দুই বছরে দেশে বড় অংকের বিদ্যুৎ উৎপাদন হবে। এরফলে কম খরচে জনগণের চাহিদা মেটানো সম্ভব হবে। বিদেশ থেকে জ্বালানি আমদানি কমবে। ফলে আমাদের বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে। পর নির্ভরশীলতা কমে যাবে। সোলারের মাধ্যমে শুধু বাতি নয়, ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন, ওভেন থেকে শুরু করে সব ধরনের ইলেকট্রনিক্স পণ্য ব্যবহার করা যাবে। আমরা আশা করছি দেশের সব মানুষ সৌরশক্তি ব্যবহারের বিষয়ে এগিয়ে আসবেন।

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির চেয়ারম্যান এস এম শামসুল আলম বলেন, ওয়ালটন সোলার ইকোসিস্টেম’ গ্রাহকদের বিদ্যুৎ বিল সাশ্রয়, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি, কার্বন নিঃস্বরণ হ্রাস এবং সবুজ ও আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ভাইস-চেয়ারম্যান এস এম আশরাফুল আলম বলেন, ওয়ালটন সোলার ইকোসিস্টেম পরিবেশবান্ধব সৌরবিদ‌্যুত উৎপাদন, সঞ্চয় ও জাতীয় গ্রিডে সঞ্চালনের পাশাপাশি গৃহস্থালির দৈনন্দিন কাজে সৌরশক্তি নির্ভর অ‌্যাপ্লায়েন্স উৎপাদন সক্ষমতার এক সমন্বিত প্রযুক্তি ব‌্যবস্থা। সোলার ইকোসিস্টেম আমাদের ব্যবসায় নতুন সম্ভাবনা তৈরি করবে। এর মাধ্যমে কোম্পানির আর্থিক সক্ষমতা ও মৌলভিত্তি আরও শক্তিশালী করে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের জন্য দীর্ঘমেয়াদি মূল্য সৃষ্টিই আমাদের লক্ষ্য।

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ম্যানেজিং ডিরেক্টর এস এম মাহবুবুল আলম বলেন, সৌরবিদ্যুৎ উৎপাদন, সংরক্ষণ ও কার্যকর ব্যবহারের সমন্বিত প্রযুক্তিব্যবস্থা হলো ওয়ালটন সোলার ইকোসিস্টেম। আমাদের লক্ষ্য শুধু ‘মেড ইন বাংলাদেশ’ নয়; বরং বাংলাদেশেই প্রযুক্তির উদ্ভাবন ও উন্নয়ন ঘটিয়ে বিশ্ববাজারে দেশের সক্ষমতা তুলে ধরা।

ওয়ালটনের সোলার ইকোসিস্টমে আওতায় নবায়নযোগ‌্য জ্বালানি নির্ভর শতভাগ পরিবেশান্ধব প্রযুক্তিপণ‌্য পণ‌্য উৎপাদনের মাধ‌্যমে ওয়ালটন বাংলাদেশের হাই-টেক শিল্পখাতের প্রযুক্তিগত উৎকর্ষতা, অগ্রগতি ও সক্ষমতাকে এক অনন‌্য উচ্চতায় নিয়ে গেছে বলে মনে করেন তিনি।
অনুষ্ঠানে জানানো হয়, ওয়ালটনের সোলার ইকোসিস্টেম ব‌্যবস্থায় হাইব্রিড প্রযুক্তিতে চলবে এসি, ফ্রিজ ও টিভি। পর্যাপ্ত সূর্যালোক থাকলে ব্যাটারি ছাড়াই সরাসরি সৌরবিদ্যুতে চলবে হাইব্রিড প্রযুক্তি নির্ভর ওয়ালটনের সোলার ফ্রিজ, এসি ও স্মার্ট টিভি। সৌরবিদ্যুতের সরবরাহ প্রয়োজনের তুলনায় কম হলে স্বয়ংক্রিয়ভাবে গ্রিড থেকে ঘাটতি বিদ্যুৎ গ্রহণের মাধ‌্যমে চালু থাকবে হাইব্রিড ফ্রিজ, এসি ও টিভি। ফলে সৌরবিদ্যুতের প্রাপ্যতা অনুযায়ী গ্রিড বিদ্যুতের ব্যবহার কমানো সম্ভব।

এনার্জি স্টোরেজ সিস্টেম বা ইএসএস প্রযুক্তির সমন্বয়ে ওয়ালটন সোলার ইকোসিস্টেম ব‌্যবস্থায় সৌরবিদ‌্যুত নির্ভর নতুন মডেলের ওয়াশিং মেশিন, কুকার ও ওভেন যুক্ত করা হয়েছে। দিনের বেলায় সৌর প্যানেল থেকে উৎপাদিত বিদ্যুৎ ব্যাটারিতে সংরক্ষণ করে পরবর্তী সময়ে বিভিন্ন গৃহস্থালি কাজে ব্যবহার করা যায়। এই ব্যবস্থার সঙ্গে সমন্বয় করে ওয়াশিং মেশিন, ইলেকট্রিক কুকার, মাইক্রোওয়েভ ওভেন, রাইস কুকার এবং বিএলডিসি ফ্যানের মতো পণ্যও পরিচালনা করা যাবে।
ওয়ালটনের ইনভার্টার ব‌্যাটারিত সোলার চার্জার ও এসি চার্জার সমন্বিত থাকায় সৌরবিদ্যুৎ ও গ্রিড—উভয় উৎস থেকে ব্যাটারি চার্জ করা যায়।

ওয়ালটনের সোলার ইকোসিস্টেমের আওতায় নতুন মডেলের তাকিওন ই-বাইকে সংযুক্ত করা হয়েছে ইন্টেলিজেন্ট ব্যাকআপ পাওয়ার সাপ্লাই সিস্টেম স্মার্ট, পরিবেশবান্ধব ও বহুমুখী এনার্জি সল্যুশন সমৃদ্ধ ব্যাটারি। এই প্রযুক্তির ব্যাটারি ই-বাইককে একটি মোবাইল এনার্জি স্টোরেজ সিস্টেমে রূপান্তর করে, যা পরিবহন, সৌরশক্তি সংরক্ষণ ও জরুরি বিদ্যুৎ সরবরাহের সুবিধা একসঙ্গে প্রদান করে।
এছাড়া সোলার ইকোসিস্টের সমন্বিত ব‌্যবস্থায় সৌরবিদ‌্যুতের নিরাপদ ও স্বাভাবিক সঞ্চালনের বিষয়টি মাথায় রেখে ওয়ালটন এনেছে ফটোভোলটাইক বা সোলার ক‌্যাবল। UV রশ্মি, আর্দ্রতা ও বিভিন্ন প্রতিকূল পরিবেশে ব্যবহারের উপযোগী ওয়ালটন সোলার ক‌্যাবলসে নমনীয় টিনড কপার কন্ডাক্টর এবং বিশেষ ইনসুলেশন ব্যবহৃত হয়েছে। এর মাধ্যমে সৌরবিদ্যুৎ ব্যবস্থায় নিরাপদ ও দীর্ঘস্থায়ী বিদ্যুৎ সংযোগের সুবিধা পাওয়া যায়।

শেয়ারবাজার বিডি

  • Facebook
  • WhatsApp
  • Twitter
  • Pinterest
  • LinkedIn
Tags: ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী

Related Posts

অর্থনীতি

রিজার্ভ বেড়ে দাঁড়াল ৩৬ দশমিক ২১ বিলিয়ন ডলারে

অর্থনীতি

নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলের শাখাসমূহ নিয়ে ডাচ্-বাংলা ব্যাংকের স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত

অর্থনীতি

বিদেশযাত্রায় মানি চেঞ্জার থেকে একবারে ৩ হাজার ডলার কেনার সুযোগ

অর্থনীতি

গ্রাহকদের চাহিদা মতো টাকা দিতে ন্যাশনাল ব্যাংককে নির্দেশ

অর্থনীতি

১৫ বছরের জন্য চট্টগ্রাম বন্দরের এনসিটি চালাবে ডিপি ওয়ার্ল্ড

অর্থনীতি

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.১২ বিলিয়ন ডলার

Load More
  • Trending
  • Comments
  • Latest

উত্তরা ব্যাংকের এমডির বিরুদ্ধে গুরুতর দুর্নীতির অভিযোগ: শাস্তির দাবি কর্মকর্তা-কর্মচারীদের

যমুনা ব্যাংক: অনিয়মের সাথে পাল্লা দিয়ে বাড়ছে খেলাপি ঋণ,  কি আছে আমানতকারীদের ভাগ্যে (পর্ব-১)

আজকের স্বর্ণের দাম: ৭ জুন ২০২৬

রিং শাইনের সম্পদ নিলামে তুলছে বেপজা

সক্রিয় হচ্ছে অ্যাপেক্স ওয়েভিং

বাংলাদেশকে তুলে ধরা হবে বিজনেস সামিটে : এফবিসিসিআই সভাপতি

খেজুরের দামেও উত্তাপ

অপ্রদর্শিত আয় পুঁজিবাজারে বিনিয়োগসহ চার প্রস্তাব

ইউসিবির রাইট শেয়ার বিনিয়োগকারীদের একাউন্টে জমা

সাইবার নিরাপত্তা নিয়ে অক্টোবরজুড়ে বিশেষ কর্মসূচি নিয়েছে ডিএসই

দুর্গাপূজার ছুটির আগে শনিবারও চালু থাকবে ডিএসইর লেনদেন

রিজার্ভ বেড়ে দাঁড়াল ৩৬ দশমিক ২১ বিলিয়ন ডলারে

Recent News

ইউসিবির রাইট শেয়ার বিনিয়োগকারীদের একাউন্টে জমা

সাইবার নিরাপত্তা নিয়ে অক্টোবরজুড়ে বিশেষ কর্মসূচি নিয়েছে ডিএসই

দুর্গাপূজার ছুটির আগে শনিবারও চালু থাকবে ডিএসইর লেনদেন

রিজার্ভ বেড়ে দাঁড়াল ৩৬ দশমিক ২১ বিলিয়ন ডলারে

SharebazarBD

যোগাযোগ:
ফোন: +৮৮০ ১৭১৭-৭৭৯৭২২

সব সংবাদ

  • Uncategorized
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • অর্থনীতি
  • আইপিও
  • আজকের সংবাদ
  • আন্তজার্তিক
  • আন্তর্জাতিক শেয়ারবাজার
  • এসএমই মার্কেট
  • কোম্পানি সংবাদ
  • খেলাধুলা
  • জাতীয়
  • প্রধান সংবাদ
  • প্রাইস সেনসেটিভ ইনফরমেশন (PSI)
  • বাজার বিশ্লেষণ
  • বিনোদন
  • ব্রেকিং
  • রাজনীতি
  • সম্পাদকীয়
  • সর্বশেষ
  • সাক্ষাৎকার
  • স্বাস্থ্য বার্তা

আজকের সংবাদ

ইউসিবির রাইট শেয়ার বিনিয়োগকারীদের একাউন্টে জমা

সাইবার নিরাপত্তা নিয়ে অক্টোবরজুড়ে বিশেষ কর্মসূচি নিয়েছে ডিএসই

  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য

© 2026 SharebazarBD - News Portal of Bangladesh based on Economy by SharebazarBD.

No Result
View All Result
  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য
    • জাতীয়
    • বিনোদন
    • আন্তর্জাতিক শেয়ারবাজার
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • খেলাধুলা

© 2026 SharebazarBD - News Portal of Bangladesh based on Economy by SharebazarBD.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?