শেয়ারবাজারবিডি রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩ প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা)/ট্রাস্টি সভা আজ মঙ্গলবার অনুষ্ঠিত হবে। প্রতিষ্ঠানগুলোর সভায় নিরীক্ষিত ও অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রতিষ্ঠানগুলো হলো:
এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড: প্রতিষ্ঠানটির ট্রাস্টি সভা আজ ২ জুলাই, ২০২৪ তারিখ বিকাল ৩ টায় অনুষ্ঠিত হবে।
সভায় প্রতিষ্ঠানটির ৩১ মার্চ, ২০২৪ তারিখে সমাপ্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
এআইবিএল ফার্স্ট ইসলামিক মিউচুয়াল ফান্ড: প্রতিষ্ঠানটির ট্রাস্টি সভা আজ ২ জুলাই, ২০২৪ তারিখ বিকাল ৩ টা ২০ মিনিটে অনুষ্ঠিত হবে।
সভায় প্রতিষ্ঠানটির ৩১ মার্চ, ২০২৪ তারিখে সমাপ্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট: কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) আজ ২ জুলাই, ২০২৪ তারিখ বিকাল সাড়ে ৩ টায় অনুষ্ঠিত হবে।
সভায় কোম্পানিটির ৩১ মার্চ, ২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ইপিএস প্রকাশ করা হবে।
শেয়ারবাজারবিডি ডটকম/এম.



















