Wednesday, November 25, 2026
Advertisement
  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য
    • জাতীয়
    • বিনোদন
    • আন্তর্জাতিক শেয়ারবাজার
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
No Result
View All Result
  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য
    • জাতীয়
    • বিনোদন
    • আন্তর্জাতিক শেয়ারবাজার
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
No Result
View All Result
No Result
View All Result

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো

November 5, 2026
0 0
Share on FacebookShare on Twitter
  • Facebook
  • WhatsApp
  • Twitter
  • Pinterest
  • LinkedIn

শেয়ারবাজার বিডি রিপোর্ট: পর্তুগাল জাতীয় দলের কোচ হোর্হে জেসুসের সঙ্গে দ্বন্দ্ব, দলের ক্যাম্প ছেড়ে যাওয়ায় সৃষ্ট বিতর্ক এরপর পর্তুগিজ ফুটবল ফেডারেশনের থেকে পাওয়া নিষেধাজ্ঞা-সবশেষে এবার আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন তারকা ক্রিস্টিয়ানো রোনালদো।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বিবৃতিতে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন সিআরসেভেন।

৪১ বছর বয়সি এই পর্তুগিজ মহাতারকা দেশের জার্সিতে রেকর্ডের পর রেকর্ড গড়ে অবসরের ঘোষণা দিলেন। জাতীয় দলের হয়ে দীর্ঘ বর্ণাঢ্য ক্যারিয়ারে ২৩২টি ম্যাচ খেলে ১৪৬টি গোল করেছেন তিনি। যেটি পর্তুগালের ফুটবল ইতিহাসে সর্বোচ্চ গোলের রেকর্ড। এছাড়া তার নেতৃত্বেই ২০১৬ সালে ইতিহাসে প্রথমবারের মতো ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছিল পর্তুগাল।

তবে জাতীয় দলের হয়ে রোনালদোর একটি অপ্রাপ্তি হয়ত আজীবন তাড়া করে বেড়াবে রোনালদোকে। সেটি হলো একটি বিশ্বকাপ জিততে না পারার কষ্ট। জাতীয় দলের হয়ে এখনো বিশ্বকাপের সেই সোনালী ট্রফিতে চুমু আঁকা হয়নি তার। শিরোপা না জিততে পারলেও অবশ্য বিশ্বকাপের কীর্তিতে নাম আছে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী তারকার। যৌথভাবে বিশ্বকাপের সর্বোচ্চ ছয়টি আসরে খেলার কীর্তি গড়েছেন সিআরসেভেন। এছাড়া ছয় বিশ্বকাপে গোল করার অনন্য রেকর্ডও তার। এত এত অর্জনের ভিড়েও যেন বিশাল বড় এক শূন্যতা আর অতৃপ্তি নিয়েই দেশের হয়ে আর না খেলার সিদ্ধান্ত নিলেন রোনালদো।

সাম্প্রতিক সময়ে দলে খেলার সুযোগ না পাওয়া নিয়ে কোচের সঙ্গে রোনালদোর দূরত্ব চরমে পৌঁছায়। সর্বশেষ আন্তর্জাতিক ফিফা উইন্ডোতে নরওয়ের বিপক্ষে উয়েফা নেশনস লিগের ম্যাচে মাঠে নামার সুযোগ না পেয়ে চরম ক্ষুব্ধ হন তিনি। ম্যাচের শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই কোচের ওপর রাগ করে সোজা ড্রেসিংরুমে চলে যান রোনালদো।

এমনকি মাঠে সেদিন তাকে সামনাসামনি দেখতে আসা হাজার হাজার সমর্থকের অভিবাদনের জবাব দিতে সতীর্থদের সঙ্গে মাঠের চারপাশেও যাননি তিনি। পরের ম্যাচের একাদশেও না থাকার কথা জানতে পেরে পর্তুগালের ক্যাম্প ছেড়েও চলে যান রোনারদো। পরে ফিফা উইন্ডো শেষে লম্বা একটি বিবৃতিতে সেসময় ঘটে যাওয়া ঘটনার বর্ণনা দেন রোনালদো। বিবৃতিতে তিনি দাবি করেন, কোচ দুইবার তার সঙ্গে কথা রাখেননি।

রোনালদোর দাবি ছিল, কোচ তাকে ম্যাচ চলাকালীন কথা দিয়েছিলেন যে, বদলি খেলোয়াড় হিসেবে তাকে মাঠে নামানো হবে। কোচের এমন আশ্বাসের পর তিনি ওয়ার্ম-আপ করাও শুরু করেছিলেন। কিন্তু ম্যাচের শেষ মুহূর্তে এসে হোর্হে জেসুস নিজের সিদ্ধান্ত বদলে ফেলেন এবং তাকে মাঠে নামাননি।

ক্যাম্প ছেড়ে দলের নিয়ম ভাঙার অপরাধে পরবর্তীতে পর্তুগাল ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে আন্তর্জাতিক ফুটবলে কিছুদিনের নিষেধাজ্ঞা ও আর্থিক জরিমানার মুখোমুখি হতে হয় রোনালদোকে।

শেয়ারবাজার বিডি

  • Facebook
  • WhatsApp
  • Twitter
  • Pinterest
  • LinkedIn
Tags: আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো

Related Posts

খেলাধুলা

কোপা আমেরিকার আয়োজক আবারও যুক্তরাষ্ট্র! দক্ষিণ আমেরিকার টুর্নামেন্ট উত্তরেই কেন?

খেলাধুলা

প্রতিপক্ষের মাথায় বল ছুড়ে হলুদ কার্ড দেখলেন মেসি

খেলাধুলা

আনচেলত্তি যুগের ছন্দে ফিরেছে রিয়াল মাদ্রিদ

খেলাধুলা

জোহানেসবার্গে হার এড়াতে লড়বে বাংলাদেশ

খেলাধুলা

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিচ্ছেন মেসি

খেলাধুলা

দেড়শ বছরের ইতিহাস ভেঙ্গে লিটনের বিশ্বরেকর্ড

Load More
  • Trending
  • Comments
  • Latest

উত্তরা ব্যাংকের এমডির বিরুদ্ধে গুরুতর দুর্নীতির অভিযোগ: শাস্তির দাবি কর্মকর্তা-কর্মচারীদের

যমুনা ব্যাংক: অনিয়মের সাথে পাল্লা দিয়ে বাড়ছে খেলাপি ঋণ,  কি আছে আমানতকারীদের ভাগ্যে (পর্ব-১)

আজকের স্বর্ণের দাম: ৭ জুন ২০২৬

রিং শাইনের সম্পদ নিলামে তুলছে বেপজা

সক্রিয় হচ্ছে অ্যাপেক্স ওয়েভিং

বাংলাদেশকে তুলে ধরা হবে বিজনেস সামিটে : এফবিসিসিআই সভাপতি

খেজুরের দামেও উত্তাপ

অপ্রদর্শিত আয় পুঁজিবাজারে বিনিয়োগসহ চার প্রস্তাব

ক্তরাষ্ট্রকে সংঘাতের মানচিত্র বদলে দেওয়ার হুঁশিয়ারি গালিবাফের

বাংলাদেশি পণ্যে জিএসপি সুবিধা অব্যাহত রাখতে চায় কানাডা

৬ ফান্ডে থাকছে না এলআর গ্লোবাল

লংকাবাংলা ফাইন্যান্সের তিন প্রান্তিক প্রকাশ

Recent News

ক্তরাষ্ট্রকে সংঘাতের মানচিত্র বদলে দেওয়ার হুঁশিয়ারি গালিবাফের

বাংলাদেশি পণ্যে জিএসপি সুবিধা অব্যাহত রাখতে চায় কানাডা

৬ ফান্ডে থাকছে না এলআর গ্লোবাল

লংকাবাংলা ফাইন্যান্সের তিন প্রান্তিক প্রকাশ

SharebazarBD

যোগাযোগ:
ফোন: +৮৮০ ১৭১৭-৭৭৯৭২২

সব সংবাদ

  • Uncategorized
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • অর্থনীতি
  • আইপিও
  • আজকের সংবাদ
  • আন্তজার্তিক
  • আন্তর্জাতিক শেয়ারবাজার
  • এসএমই মার্কেট
  • কোম্পানি সংবাদ
  • খেলাধুলা
  • জাতীয়
  • প্রধান সংবাদ
  • প্রাইস সেনসেটিভ ইনফরমেশন (PSI)
  • বাজার বিশ্লেষণ
  • বিনোদন
  • ব্রেকিং
  • রাজনীতি
  • সম্পাদকীয়
  • সর্বশেষ
  • সাক্ষাৎকার
  • স্বাস্থ্য বার্তা

আজকের সংবাদ

ক্তরাষ্ট্রকে সংঘাতের মানচিত্র বদলে দেওয়ার হুঁশিয়ারি গালিবাফের

বাংলাদেশি পণ্যে জিএসপি সুবিধা অব্যাহত রাখতে চায় কানাডা

  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য

© 2026 SharebazarBD - News Portal of Bangladesh based on Economy by SharebazarBD.

No Result
View All Result
  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য
    • জাতীয়
    • বিনোদন
    • আন্তর্জাতিক শেয়ারবাজার
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • খেলাধুলা

© 2026 SharebazarBD - News Portal of Bangladesh based on Economy by SharebazarBD.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?