Sunday, November 22, 2026
Advertisement
  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য
    • জাতীয়
    • বিনোদন
    • আন্তর্জাতিক শেয়ারবাজার
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
No Result
View All Result
  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য
    • জাতীয়
    • বিনোদন
    • আন্তর্জাতিক শেয়ারবাজার
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
No Result
View All Result
No Result
View All Result

শেয়ার লেনদেনের নিষ্পত্তির সময় কমছে

November 19, 2026
0 0
Share on FacebookShare on Twitter
  • Facebook
  • WhatsApp
  • Twitter
  • Pinterest
  • LinkedIn

শেয়ারবাজার বিডি রিপোর্ট: আগামী বছরের প্রথম সোমবার, অর্থাৎ ৪ জানুয়ারি থেকে শেয়ার লেনদেন নিষ্পত্তির সময় বর্তমানের ‘টি+২’ থেকে কমিয়ে ‘টি+১’-এ আনার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। গতকাল বুধবার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি কার্যালয়ে সংস্থাটির চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত হয়েছে।

সিদ্ধান্তটি কার্যকর হলে কোনো বিনিয়োগকারী যেদিন শেয়ার কিনবেন, পরদিনই শেয়ার বুঝে পাবেন। অন্যদিকে বিক্রি করলে পরদিনই অর্থ বুঝে পাবেন। বর্তমানের ‘টি+২’ ব্যবস্থায় তৃতীয় দিনে শেয়ার বা শেয়ার বিক্রির অর্থ বুঝে পাওয়া যায়।

দায়িত্ব গ্রহণের পর থেকে বিএসইসির চেয়ারম্যান মাসুদ খান শেয়ারবাজারের লেনদেন সময় কমানোর বিষয়ে তাগিদ দিয়ে আসছেন। এ বিষয়ে স্টক এক্সচেঞ্জ ও ব্রোকারেজ হাউসগুলোর শেয়ার কেনাবেচা ও কমিশন আয় বাড়বে বলে আশা করছে।

বিএসইসির বর্তমান শীর্ষ নেতৃত্ব মনে করছে, এর মাধ্যমে দেশের শেয়ারবাজারের দক্ষতা প্রমাণ হবে। লেনদেন নিষ্পত্তির সময় কমিয়ে আনার কারণে বিনিয়োগকারীরা দ্রুত শেয়ার বা অর্থ বুঝে পাবেন।
তবে বিদ্যমান ব্যবস্থায় লেনদেন নিষ্পত্তি দ্রুততর করতে ব্যাংকের চেকে শেয়ার কেনাবেচার সুযোগ কমবে। তাৎক্ষণিক অর্থ লেনদেন ব্যবস্থা আরটিজিএসে যুক্ত হতে হবে বলেও জানান সংশ্লিষ্টরা। আবার বিদেশি বিনিয়োগকারী শেয়ার বিক্রি করলে তা বুঝে পেতে সময় বেশি লাগতে পারে। সে ক্ষেত্রে ব্রোকারেজ হাউসগুলোর পক্ষ থেকে ‘শেয়ার লেন্ডিং অ্যান্ড বোরোয়িং’ ব্যবস্থার মাধ্যমে সমস্যা সমাধানের প্রস্তাব করেছে।

লেনদেন নিষ্পত্তি সময় ‘টি+১’-এ নামিয়ে আনা সংক্রান্ত বৈঠকে বিএসইসির চেয়ারম্যান ছাড়াও অংশ নেন সংস্থাটির কমিশনার নাফিজ আল তারিক, হোসেন সাদাত, ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার, ভারপ্রাপ্ত সিআরও শফিকুল ইসলাম ভূঁইয়াসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ব্রোকারেজ হাউসগুলোর মধ্যে লংকাবাংলা, সিটি, ব্র্যাক ইপিএল, ইউসিবি ও আইডিএলসির প্রধান নির্বাহীরা অংশ নেন। বিদেশি বিনিয়োগকারীদের কাস্টডিয়ান সেবা প্রদানকারী স্ট্যান্ডার্ড চার্টার্ড, এইচএসবিসি, সিটিএনএ এবং ব্যাংক অব সিলনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন বলে জানা গেছে।
বৈঠকে অংশ নেওয়া শীর্ষ এক ব্রোকারেজ হাউসের সিইও সমকালকে বলেন, এ সিদ্ধান্ত কার্যকর করতে কিছু চ্যালেঞ্জ আছে। বিশেষত ব্যাংকিং চ্যানেলে অর্থ হস্তান্তর এবং বিদেশিদের শেয়ার বিক্রির ক্ষেত্রে শেয়ার বুঝে পাওয়া নিয়ে কিছু সমস্যা আছে। ব্রোকারেজ হাউস নিজস্ব ব্যবস্থায় সর্বোচ্চ পাঁচ দিনের জন্য শেয়ার ধার করে লেনদেন নিষ্পত্তি করবে। এ ক্ষেত্রে কোনো খরচ হলে তা গ্রাহক ও ব্রোকারেজ হাউস ভাগ করে নেবে। যদিও এভাবে শেয়ার হস্তান্তরে আইনগত এখতিয়ার নিয়ে প্রশ্ন আছে।

টি+১ কার্যকরে ঝুঁকি ব্যবস্থাপনাকে কম গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানান বৈঠকে উপস্থিত একজন কর্মকর্তা। অপর একটি সূত্র জানায়, লেনদেন নিষ্পত্তি সময় কমিয়ে আনার পাশাপাশি আগামী ১৭ ডিসেম্বর থেকে শেয়ার কেনাবেচায় ‘ডে-নিটিং’ ব্যবস্থা চালু করতে পারে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। ‘ডে-নিটিং’ হলো, একই শেয়ার একই দিনে বহুবার কেনাবেচা করার সুযোগ। বিদ্যমান নিয়মে দেশের শেয়ারবাজারে কোনো বিনিয়োগকারীর অ্যাকাউন্টে থাকা শেয়ার বিক্রি করে একবার কিনতে পারেন। নতুন যতবার ইচ্ছা কেনাবেচা করতে পারবেন।

প্রসঙ্গত, উন্নত বিশ্বের শেয়ারবাজারগুলোর মধ্যে যুক্তরাষ্ট্র, কানাডাসহ বিশ্বের প্রথম সারির বড় শেয়ারবাজার ২০২৪ সালে টি+১ নিষ্পত্তি ব্যবস্থা চালু করে। যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) ২০২৩ সালের ১৫ ফেব্রুয়ারি টি+১ বাস্তবায়নের চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। এর ১৫ মাস পর ২০২৪ সালের ২৮ মে কার্যকর করে।
অন্যদিকে, কানাডা ২০২৩ সালের ১৪ মার্চ এ পরিবর্তনের ঘোষণা দিয়ে প্রায় ১৪ মাসের মধ্যে ২০২৪ সালের ২৭ মে টি+১ চালু করে। ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য ও সুইজারল্যান্ডে ২০২৭ সালের ১১ অক্টোবর থেকে এ ব্যবস্থা চালুর সিদ্ধান্ত হয়েছে। যুক্তরাজ্যে ২০২২ সালের ডিসেম্বরে এ বিষয়ে টাস্কফোর্স গঠনের মাধ্যমে প্রস্তুতি শুরু হয় এবং ইউরোপীয় ইউনিয়ন ২০২৫ সালের ফেব্রুয়ারিতে আনুষ্ঠানিক প্রস্তাব প্রকাশ করে।

নাম প্রকাশ অনিচ্ছুক দেশের অন্যতম এক ব্রোকারেজ হাউসের সিইওসহ শেয়ারবাজারের গুরুত্বপূর্ণ একাধিক প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা বলছেন, সম্ভাব্য সব ঝুঁকি কমানোর ব্যবস্থা না করে অনেকটা তাড়াহুড়ো ‘টি+১’ ব্যবস্থা কার্যকর করার চেষ্টা হচ্ছে। উন্নত বিশ্বের আর্থিক ও শেয়ার লেনদেন ব্যবস্থা উন্নত হওয়ার পরও কোনো কোনো দেশ তিন বছরের বেশি সময় নিয়েছে। তাদের তুলনায় আমাদের প্রযুক্তিগত দুর্বলতা আছে, পাশাপাশি ঝুঁকি ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন আছে।

বিনিয়োগকারীদের দীর্ঘমেয়াদি বিনিয়োগ মানসিকতা থেকে বের হয়ে ‘ডে-ট্রেডিং’ বা কিনেই বিক্রি করে নেওয়ার মানসিকতাকে উৎসাহিত করা হচ্ছে বলে অভিযোগ করেন এক ব্রোকারেজ হাউসের এমডি। তিনি বলেন, এ বাজারের ৯০ শতাংশ ব্যক্তি বিনিয়োগকারীনির্ভর, যাদের বাস্তব বিনিয়োগ দক্ষতা কম। তাদের বিনিয়োগের পরিবর্তে ‘শেয়ার ব্যবসায়’ নামানো হচ্ছে। এতে ব্রোকারেজ হাউসগুলো বেশি বেশি শেয়ার কেনাবেচা করে বেশি কমিশন আয় করার চিন্তা করছে। বাস্তবে তা হবে না। আগেও লেনদেন নিষ্পত্তির সময় কমানো হয়েছিল, তা কারও জন্য ভালো হয়নি।

শেয়ারবাজার বিডি

  • Facebook
  • WhatsApp
  • Twitter
  • Pinterest
  • LinkedIn
Tags: শেয়ার লেনদেনের নিষ্পত্তির সময় কমছে

Related Posts

আজকের সংবাদ

কোম্পানি সংবাদ

এশিয়াটিক ল্যাবরেটরিজের প্রথম প্রান্তিক প্রকাশ

আজকের সংবাদ

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো গুজব ও বিভ্রান্তিকর তথ্যের বিষয়ে বিএসইসির সতর্কবার্তা

আজকের সংবাদ

টি+১ ট্রেডিং চালুর সিদ্ধান্তের জন্য বিএসইসিকে ডিবিএ’র ধন্যবাদ

কোম্পানি সংবাদ

লংকাবাংলা ফাইন্যান্সের ডিভিডেন্ড ঘোষণা

কোম্পানি সংবাদ

লিগ্যাসি ফুটওয়্যারের প্রথম প্রান্তিক প্রকাশ

Load More
  • Trending
  • Comments
  • Latest

উত্তরা ব্যাংকের এমডির বিরুদ্ধে গুরুতর দুর্নীতির অভিযোগ: শাস্তির দাবি কর্মকর্তা-কর্মচারীদের

যমুনা ব্যাংক: অনিয়মের সাথে পাল্লা দিয়ে বাড়ছে খেলাপি ঋণ,  কি আছে আমানতকারীদের ভাগ্যে (পর্ব-১)

আজকের স্বর্ণের দাম: ৭ জুন ২০২৬

রিং শাইনের সম্পদ নিলামে তুলছে বেপজা

সক্রিয় হচ্ছে অ্যাপেক্স ওয়েভিং

বাংলাদেশকে তুলে ধরা হবে বিজনেস সামিটে : এফবিসিসিআই সভাপতি

খেজুরের দামেও উত্তাপ

অপ্রদর্শিত আয় পুঁজিবাজারে বিনিয়োগসহ চার প্রস্তাব

যেকোনো ব্র্যান্ডের পুরনো এসি বদলে ৩০% পর্যন্ত ছাড়ে ওয়ালটনের ইনভার্টার এসি ক্রয়ের সুযোগ

খেলাপি ঋণ কমাতে কঠোর হচ্ছে বাংলাদেশ ব্যাংক, লক্ষ্য ২০ শতাংশ

জাতীয় এসএমই পণ্য মেলায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

Recent News

যেকোনো ব্র্যান্ডের পুরনো এসি বদলে ৩০% পর্যন্ত ছাড়ে ওয়ালটনের ইনভার্টার এসি ক্রয়ের সুযোগ

খেলাপি ঋণ কমাতে কঠোর হচ্ছে বাংলাদেশ ব্যাংক, লক্ষ্য ২০ শতাংশ

জাতীয় এসএমই পণ্য মেলায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

SharebazarBD

যোগাযোগ:
ফোন: +৮৮০ ১৭১৭-৭৭৯৭২২

সব সংবাদ

  • Uncategorized
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • অর্থনীতি
  • আইপিও
  • আজকের সংবাদ
  • আন্তজার্তিক
  • আন্তর্জাতিক শেয়ারবাজার
  • এসএমই মার্কেট
  • কোম্পানি সংবাদ
  • খেলাধুলা
  • জাতীয়
  • প্রধান সংবাদ
  • প্রাইস সেনসেটিভ ইনফরমেশন (PSI)
  • বাজার বিশ্লেষণ
  • বিনোদন
  • ব্রেকিং
  • রাজনীতি
  • সম্পাদকীয়
  • সর্বশেষ
  • সাক্ষাৎকার
  • স্বাস্থ্য বার্তা

আজকের সংবাদ

যেকোনো ব্র্যান্ডের পুরনো এসি বদলে ৩০% পর্যন্ত ছাড়ে ওয়ালটনের ইনভার্টার এসি ক্রয়ের সুযোগ

  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য

© 2026 SharebazarBD - News Portal of Bangladesh based on Economy by SharebazarBD.

No Result
View All Result
  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য
    • জাতীয়
    • বিনোদন
    • আন্তর্জাতিক শেয়ারবাজার
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • খেলাধুলা

© 2026 SharebazarBD - News Portal of Bangladesh based on Economy by SharebazarBD.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?