Sunday, November 22, 2026
Advertisement
  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য
    • জাতীয়
    • বিনোদন
    • আন্তর্জাতিক শেয়ারবাজার
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
No Result
View All Result
  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য
    • জাতীয়
    • বিনোদন
    • আন্তর্জাতিক শেয়ারবাজার
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
No Result
View All Result
No Result
View All Result

খেলাপি ঋণ কমাতে কঠোর হচ্ছে বাংলাদেশ ব্যাংক, লক্ষ্য ২০ শতাংশ

November 22, 2026
0 0
Share on FacebookShare on Twitter
  • Facebook
  • WhatsApp
  • Twitter
  • Pinterest
  • LinkedIn

শেয়ারবাজার বিডি রিপোর্ট: দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের লাগাম টানতে কঠোর পদক্ষেপ নিচ্ছে বাংলাদেশ ব্যাংক। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে খেলাপি ঋণের হার ২০ শতাংশে নামিয়ে আনতে ঋণ আদায় জোরদার, বিশেষ নিষ্পত্তি সুবিধা কার্যকর, ব্যাংকগুলোর ওপর নজরদারি বৃদ্ধি এবং আইনি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।

এ লক্ষ্যে গত ২০ নভেম্বর জারি করা এক সার্কুলারে সব তফসিলি ব্যাংককে বিশেষ এককালীন ঋণ নিষ্পত্তি সুবিধা কাজে লাগিয়ে খেলাপি ঋণ আদায় বাড়ানোর নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

চলতি বছরের ২৯ জুন চালু হওয়া এ সুবিধার আওতায় নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে মন্দ ও ক্ষতিজনক শ্রেণিতে থাকা ঋণ এককালীন অর্থ পরিশোধের মাধ্যমে নিষ্পত্তি করা যাবে। এ ক্ষেত্রে ব্যাংকের পরিচালনা পর্ষদের অনুমোদন নিয়ে আরোপিত ও অনারোপিত সুদ মওকুফের সুযোগও রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের কর্মপরিকল্পনা অনুযায়ী, ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে খেলাপি ঋণের হার ২০ শতাংশ এবং ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে ১০ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তবে গত সেপ্টেম্বর শেষে দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫ লাখ ৯৭ হাজার ১৫৪ কোটি ৯৩ লাখ টাকা। মোট বিতরণ করা ঋণের ৩২ দশমিক ১৭ শতাংশই এখন খেলাপি। গত ১৬ নভেম্বর জাতীয় সংসদে এ তথ্য জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বাসসকে বলেন, খেলাপি ঋণ কমানো কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম প্রধান অগ্রাধিকার। এ লক্ষ্যে ঋণ আদায় বাড়ানো এবং ব্যাংক খাতে শৃঙ্খলা ও সুশাসন নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের পরিকল্পনায় খেলাপি ঋণের হার ১০ শতাংশের বেশি—এমন ব্যাংকগুলোর সঙ্গে প্রতি তিন মাসে বৈঠকের ব্যবস্থা রাখা হয়েছে। এসব ব্যাংককে ঋণ আদায় ও সম্পদের মান উন্নয়নে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা জমা দিতে হচ্ছে। পাশাপাশি প্রতিটি ব্যাংকের শীর্ষ ২০ খেলাপি গ্রাহকের কাছ থেকে ঋণ আদায়ের অগ্রগতিও পর্যালোচনা করা হচ্ছে।

নতুন করে খেলাপি ঋণ তৈরি ঠেকাতে ঋণঝুঁকি ব্যবস্থাপনা শক্তিশালী করার উদ্যোগও নেওয়া হয়েছে। ২০২৭ সালের মধ্যে আন্তর্জাতিক আর্থিক প্রতিবেদন মান অনুযায়ী সম্ভাব্য ঋণক্ষতি নিরূপণ পদ্ধতি চালুর প্রস্তুতি চলছে। এর মাধ্যমে ঋণের সম্ভাব্য ঝুঁকি আগেভাগে চিহ্নিত করে প্রয়োজনীয় সঞ্চিতি সংরক্ষণ করতে পারবে ব্যাংকগুলো। এ ছাড়া খেলাপি ঋণ আদায়ে কর্মকর্তাদের প্রণোদনা, নিয়মিত ঋণ পরিশোধকারীদের সুবিধা পর্যালোচনা এবং ব্যাংকগুলোর বিশেষায়িত ঋণ আদায় ইউনিট শক্তিশালী করার পরিকল্পনা রয়েছে।

খেলাপি ও ঝুঁকিপূর্ণ সম্পদ আদায়ে আইনি সংস্কারের অংশ হিসেবে ‘ডিস্ট্রেসড অ্যাসেট ম্যানেজমেন্ট অ্যাক্ট, ২০২৬’ প্রণয়ন এবং অর্থঋণ আদালত আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে দুর্বল সুশাসন ও ঋণ কেন্দ্রীভবনের ঝুঁকিতে থাকা ব্যাংকগুলোর সম্পদের মান যাচাইয়ে বিশেষ পর্যালোচনা জোরদার করা হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের এসব উদ্যোগের লক্ষ্য হলো খেলাপি ঋণ আদায় বাড়ানো, নতুন করে ঋণখেলাপি হওয়া ঠেকানো এবং ব্যাংক খাতের আর্থিক ভিত্তি শক্তিশালী করা।

শেয়ারবাজার বিডি

  • Facebook
  • WhatsApp
  • Twitter
  • Pinterest
  • LinkedIn
Tags: খেলাপি ঋণ কমাতে কঠোর হচ্ছে বাংলাদেশ ব্যাংকলক্ষ্য ২০ শতাংশ

Related Posts

অর্থনীতি

পোশাক কারখানায় প্রবেশে শ্রমিকদের পরিচয়পত্র যাচাই বাধ্যতামূলক

অর্থনীতি

যেকোনো ব্র্যান্ডের পুরনো এসি বদলে ৩০% পর্যন্ত ছাড়ে ওয়ালটনের ইনভার্টার এসি ক্রয়ের সুযোগ

অর্থনীতি

শীত উপলক্ষ্যে ওয়ালটনের নতুন প্রিমিয়াম মডেলের গিজার, ইলেকট্রিক কেটলি ও রুম হিটার উন্মোচন

অর্থনীতি

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম

অর্থনীতি

ভ্যাট রিটার্ন জমার সময় বাড়াল এনবিআর, যেভাবে আবেদন করবেন

অর্থনীতি

টাকার বিপরীতে বাড়ল ইউরো ও পাউন্ডের দাম, অপরিবর্তিত ডলার

Load More
  • Trending
  • Comments
  • Latest

উত্তরা ব্যাংকের এমডির বিরুদ্ধে গুরুতর দুর্নীতির অভিযোগ: শাস্তির দাবি কর্মকর্তা-কর্মচারীদের

যমুনা ব্যাংক: অনিয়মের সাথে পাল্লা দিয়ে বাড়ছে খেলাপি ঋণ,  কি আছে আমানতকারীদের ভাগ্যে (পর্ব-১)

আজকের স্বর্ণের দাম: ৭ জুন ২০২৬

রিং শাইনের সম্পদ নিলামে তুলছে বেপজা

সক্রিয় হচ্ছে অ্যাপেক্স ওয়েভিং

বাংলাদেশকে তুলে ধরা হবে বিজনেস সামিটে : এফবিসিসিআই সভাপতি

খেজুরের দামেও উত্তাপ

অপ্রদর্শিত আয় পুঁজিবাজারে বিনিয়োগসহ চার প্রস্তাব

বোর্ড সভার তারিখ জানিয়েছে প্যারামাউন্ট টেক্সটাইল

এজিএম এর তারিখ জানিয়েছে এম.এল. ডাইং

পোশাক কারখানায় প্রবেশে শ্রমিকদের পরিচয়পত্র যাচাই বাধ্যতামূলক

১৬ বছরের কম বয়সীদের সামাজিক মাধ্যম ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের

Recent News

বোর্ড সভার তারিখ জানিয়েছে প্যারামাউন্ট টেক্সটাইল

এজিএম এর তারিখ জানিয়েছে এম.এল. ডাইং

পোশাক কারখানায় প্রবেশে শ্রমিকদের পরিচয়পত্র যাচাই বাধ্যতামূলক

১৬ বছরের কম বয়সীদের সামাজিক মাধ্যম ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের

SharebazarBD

যোগাযোগ:
ফোন: +৮৮০ ১৭১৭-৭৭৯৭২২

সব সংবাদ

  • Uncategorized
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • অর্থনীতি
  • আইপিও
  • আজকের সংবাদ
  • আন্তজার্তিক
  • আন্তর্জাতিক শেয়ারবাজার
  • এসএমই মার্কেট
  • কোম্পানি সংবাদ
  • খেলাধুলা
  • জাতীয়
  • প্রধান সংবাদ
  • প্রাইস সেনসেটিভ ইনফরমেশন (PSI)
  • বাজার বিশ্লেষণ
  • বিনোদন
  • ব্রেকিং
  • রাজনীতি
  • সম্পাদকীয়
  • সর্বশেষ
  • সাক্ষাৎকার
  • স্বাস্থ্য বার্তা

আজকের সংবাদ

বোর্ড সভার তারিখ জানিয়েছে প্যারামাউন্ট টেক্সটাইল

এজিএম এর তারিখ জানিয়েছে এম.এল. ডাইং

  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য

© 2026 SharebazarBD - News Portal of Bangladesh based on Economy by SharebazarBD.

No Result
View All Result
  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য
    • জাতীয়
    • বিনোদন
    • আন্তর্জাতিক শেয়ারবাজার
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • খেলাধুলা

© 2026 SharebazarBD - News Portal of Bangladesh based on Economy by SharebazarBD.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?