শেয়ারবাজার বিডি রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি এম.এল. ডাইং লিমিটেডের ২৫তম বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ ও স্থান ঘোষণা করা হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটির ২৫তম এজিএম আগামী ২৪ ডিসেম্বর ২০২৬, বৃহস্পতিবার সকাল ১০টা ৩০ মিনিটে হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। সভাটি সরাসরি ময়মনসিংহের ভালুকায় স্কয়ার মাস্টার বাড়ি, জামিরদিয়ায় অবস্থিত ‘তেপান্তর হোটেল অ্যান্ড রিসোর্ট হল’ এ অনুষ্ঠিত হবে। পাশাপাশি শেয়ারহোল্ডাররা ভার্চুয়াল মাধ্যমেও সভায় অংশ নিতে পারবেন।
শেয়ারবাজার বিডি



















