শেয়ারবাজার বিডি রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত পাঁচ কোম্পানির শেয়ার লেনদেন সোমবার আজ (২৩ নভেম্বর) বন্ধ থাকবে। কোম্পানিগুলো হলো- গোল্ডেন হারভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজ, জেএমআই সিরিঞ্জস, খুলনা পাওয়ার কোম্পানি (কেপিসিএল), লিগ্যাসি ফুটওয়্যার ও উসমানিয়া গ্লাস শিট।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানি পাঁচটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে সোমবার। এ কারণে এর আগে কোম্পানিগুলোর শেয়ার স্পট মার্কেটে লেনদেন হয়েছে।
রেকর্ড ডেটসংক্রান্ত কারণে সোমবার কোম্পানি পাঁচটির শেয়ার লেনদেন বন্ধ থাকবে। তবে মঙ্গলবার থেকে স্বাভাবিক নিয়মে লেনদেন শুরু হবে।
শেয়ারবাজার বিডি


















