শেয়ারবাজারবিডি রিপোর্ট: আজ সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ৭ জুলাই, ২০২৪ তারিখ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানের মধ্যে দিয়ে লেনদেন চলছে। এ সময় পর্যন্ত বেড়েছে বেশিরভাগ শেয়ারের দরও। আজ বেলা ১২টা ৪২ মিনিট পর্যন্ত ডিএসইতে ৫৭৪ কোটি ৯২ লাখ ১৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজার বিশ্লেষণ করে দেখা গেছে, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৩৭.৮৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৫৩৫ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩.২২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২১১ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৮.০৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯৫৯ পয়েন্টে। ডিএসইতে ৩৯৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৬০ টির, কমেছে ৯৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮ টির।
এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে চলছে লেনদেন। এ সময় পর্যন্ত সিএসইতে ৯৭ কোটি ৭৮ লাখ ৯৭ হাজার ৪১২ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
শেয়ারবাজারবিডি ডটকম/এস.

















