Sunday, November 29, 2026
Advertisement
  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য
    • জাতীয়
    • বিনোদন
    • আন্তর্জাতিক শেয়ারবাজার
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
No Result
View All Result
  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য
    • জাতীয়
    • বিনোদন
    • আন্তর্জাতিক শেয়ারবাজার
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
No Result
View All Result
No Result
View All Result

ক্ষমতা ছাড়ার আগে আরও ৪ মাস প্রধানমন্ত্রী থাকতে চান নেতানিয়াহু!

November 29, 2026
0 0
Share on FacebookShare on Twitter
  • Facebook
  • WhatsApp
  • Twitter
  • Pinterest
  • LinkedIn

শেয়ারবাজার বিডি রিপোর্ট: ইসরাইলের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আরও তিন থেকে চার মাস ক্ষমতায় থাকতে চান। এরপর প্রধানমন্ত্রীর দায়িত্ব গাদি আইজেনকোটের কাছে হস্তান্তর করতে চান তিনি। আজ রোববার (২৯ নভেম্বর) দুই নেতার অনুষ্ঠিতব্য বৈঠকের আগে ইসরাইলের বিভিন্ন সংবাদমাধ্যমে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

ইসরাইলি সংবাদমাধ্যম মারিভ এক প্রতিবেদনে জানিয়েছে, জাতীয় ঐক্যের সরকার গঠন নিয়ে আলোচনায় নেতানিয়াহু এ প্রস্তাব দিতে পারেন।

নাম প্রকাশে অনিচ্ছুক রাজনৈতিক সূত্রের বরাতে সংবাদমাধ্যমটি বলেছে, ইরানের সঙ্গে সম্ভাব্য উত্তেজনার বিষয়টি সামনে রেখে কিছুদিন ক্ষমতায় থাকতে চান তিনি।

তবে শনিবার প্রকাশ্যে দেওয়া প্রস্তাবে এ শর্তের কথা উল্লেখ করেননি নেতানিয়াহু। ওই প্রস্তাবে ক্ষমতা ভাগাভাগির চুক্তির আওতায় আইজেনকোটকে প্রথমে প্রধানমন্ত্রীর দায়িত্ব দেওয়ার কথা বলেছিলেন তিনি।

ইসরাইলের আরেক দৈনিক ইয়েদিওথ আহরোনোথ জানিয়েছে, ইরানের সঙ্গে সম্ভাব্য সংঘাত মোকাবিলার জন্য অনির্দিষ্টকাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকতে চান নেতানিয়াহু। পরিস্থিতি সামাল দেওয়ার পর তিনি ক্ষমতা ছাড়তে রাজি হতে পারেন। তবে নেতানিয়াহুর এ প্রস্তাবের তীব্র বিরোধিতা করছেন আইজেনকোট।

দৈনিক হারেৎজও লিকুদ পার্টির একটি সূত্রের বরাতে জানিয়েছে, ইরান থেকে অস্তিত্বের জন্য হুমকি তৈরি হয়েছে—এমন যুক্তি দেখিয়ে আইজেনকোটের ক্ষমতাগ্রহণ পিছিয়ে দিতে চাইবেন নেতানিয়াহু।

জাতীয় ঐক্যের সরকার গঠন নিয়ে আলোচনার জন্য দুই নেতা রোববার বৈঠকে বসতে সম্মত হন।

এর আগে নেতানিয়াহুর প্রস্তাবের আন্তরিকতা প্রমাণের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন আইজেনকোট। তার অভিযোগ, নেতানিয়াহুর দল লিকুদ পার্টি প্রায় তিন সপ্তাহ ধরে সরকার গঠনের আলোচনা ইচ্ছাকৃতভাবে ঝুলিয়ে রেখেছে।

এদিকে লিকুদের সঙ্গে জাতীয় ঐক্যের সরকার গঠন করা হবে, নাকি আরব দলগুলোর সমর্থন নিয়ে সরকার গঠনের চেষ্টা করা হবে—এ নিয়ে আইজেনকোটের রাজনৈতিক জোটের মধ্যেই মতবিরোধ রয়েছে।

ইসরাইলের ১২০ আসনের পার্লামেন্ট নেসেটে আইজেনকোটের জোটের আসনসংখ্যা ৪৮। সরকার গঠনের জন্য প্রয়োজন অন্তত ৬১টি আসন। অন্যদিকে, আরব দলগুলোর হাতে রয়েছে ১৯টি আসন।

সরকার গঠনের জন্য আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত সময় পেয়েছেন আইজেনকোট। নির্ধারিত সময়ের মধ্যে সরকার গঠন করতে না পারলে তিনি ইসরাইলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের কাছে একবারের জন্য অতিরিক্ত ১৪ দিন সময় চাইতে পারবেন।

শেয়ারবাজার বিডি

  • Facebook
  • WhatsApp
  • Twitter
  • Pinterest
  • LinkedIn
Tags: ক্ষমতা ছাড়ার আগে আরও ৪ মাস প্রধানমন্ত্রী থাকতে চান নেতানিয়াহু!

Related Posts

আন্তজার্তিক

৮ দিনের মধ্যে সরকার গঠনের ঘোষণা আইজেনকটের

আন্তজার্তিক

বাংলাদেশসহ বিভিন্ন দেশের ওপর নতুন শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের

আন্তজার্তিক

ক্তরাষ্ট্রকে সংঘাতের মানচিত্র বদলে দেওয়ার হুঁশিয়ারি গালিবাফের

আন্তজার্তিক

এআইয়ের লাগাম টানতে বৈশ্বিক উদ্যোগ চান জাতিসংঘ মহাসচিব

আন্তজার্তিক

বিশ্ববাজারে তিন সপ্তাহ ধরে কমছে ব্রেন্ট ও ডব্লিউটিআই তেলের দাম

আন্তজার্তিক

পুতিনের পর চীনে পৌঁছেছেন ট্রাম্প

Load More
  • Trending
  • Comments
  • Latest

উত্তরা ব্যাংকের এমডির বিরুদ্ধে গুরুতর দুর্নীতির অভিযোগ: শাস্তির দাবি কর্মকর্তা-কর্মচারীদের

যমুনা ব্যাংক: অনিয়মের সাথে পাল্লা দিয়ে বাড়ছে খেলাপি ঋণ,  কি আছে আমানতকারীদের ভাগ্যে (পর্ব-১)

আজকের স্বর্ণের দাম: ৭ জুন ২০২৬

রিং শাইনের সম্পদ নিলামে তুলছে বেপজা

সক্রিয় হচ্ছে অ্যাপেক্স ওয়েভিং

বাংলাদেশকে তুলে ধরা হবে বিজনেস সামিটে : এফবিসিসিআই সভাপতি

খেজুরের দামেও উত্তাপ

অপ্রদর্শিত আয় পুঁজিবাজারে বিনিয়োগসহ চার প্রস্তাব

খুলছে জট, চালুর পথে তৃতীয় টার্মিনাল

বাংলাদেশে আসছেন শাকিরা!

ক্ষমতা ছাড়ার আগে আরও ৪ মাস প্রধানমন্ত্রী থাকতে চান নেতানিয়াহু!

ফিফায় সাইবার হামলা, তথ্য চুরির দায় স্বীকার হ্যাকার গ্রুপের

Recent News

খুলছে জট, চালুর পথে তৃতীয় টার্মিনাল

বাংলাদেশে আসছেন শাকিরা!

ক্ষমতা ছাড়ার আগে আরও ৪ মাস প্রধানমন্ত্রী থাকতে চান নেতানিয়াহু!

ফিফায় সাইবার হামলা, তথ্য চুরির দায় স্বীকার হ্যাকার গ্রুপের

SharebazarBD

যোগাযোগ:
ফোন: +৮৮০ ১৭১৭-৭৭৯৭২২

সব সংবাদ

  • Uncategorized
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • অর্থনীতি
  • আইপিও
  • আজকের সংবাদ
  • আন্তজার্তিক
  • আন্তর্জাতিক শেয়ারবাজার
  • এসএমই মার্কেট
  • কোম্পানি সংবাদ
  • খেলাধুলা
  • জাতীয়
  • প্রধান সংবাদ
  • প্রাইস সেনসেটিভ ইনফরমেশন (PSI)
  • বাজার বিশ্লেষণ
  • বিনোদন
  • ব্রেকিং
  • রাজনীতি
  • সম্পাদকীয়
  • সর্বশেষ
  • সাক্ষাৎকার
  • স্বাস্থ্য বার্তা

আজকের সংবাদ

খুলছে জট, চালুর পথে তৃতীয় টার্মিনাল

বাংলাদেশে আসছেন শাকিরা!

  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য

© 2026 SharebazarBD - News Portal of Bangladesh based on Economy by SharebazarBD.

No Result
View All Result
  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য
    • জাতীয়
    • বিনোদন
    • আন্তর্জাতিক শেয়ারবাজার
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • খেলাধুলা

© 2026 SharebazarBD - News Portal of Bangladesh based on Economy by SharebazarBD.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?