শেয়ারবাজারবিডি রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩ প্রতিষ্ঠানের বোর্ড সভা আজ রোববার অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রতিষ্ঠানগুলো হলো:
এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেড- কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) আজ ৪ আগস্ট, ২০২৪ তারিখ বিকাল ৩ টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ইপিএস প্রকাশ করা হবে।
আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ড- ফান্ডটির ট্রাস্টি সভা আজ ৪ আগস্ট, ২০২৪ তারিখ বিকেল ৩ টা ১০ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় প্রতিষ্ঠানটির ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ইপিইউ প্রকাশ করা হবে।
ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচুয়াল ফান্ড ওয়ান- ফান্ডটির ট্রাস্টি সভা আজ ৪ আগস্ট, ২০২৪ তারিখ বিকেল ৩ টায় অনুষ্ঠিত হবে। সভায় প্রতিষ্ঠানটির ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ইপিইউ প্রকাশ করা হবে।
শেয়ারবাজারবিডি ডটকম/এম.



















