Sunday, November 29, 2026
Advertisement
  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য
    • জাতীয়
    • বিনোদন
    • আন্তর্জাতিক শেয়ারবাজার
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
No Result
View All Result
  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য
    • জাতীয়
    • বিনোদন
    • আন্তর্জাতিক শেয়ারবাজার
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
No Result
View All Result
No Result
View All Result

বিএসইসি‘র চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণে মাসরুর রিয়াজের অপারগতা প্রকাশ

August 17, 2024
0 0
Share on FacebookShare on Twitter
  • Facebook
  • WhatsApp
  • Twitter
  • Pinterest
  • LinkedIn

শেয়ারবাজারবিডি রিপোর্ট: পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউটিরিজ এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণে অপারগতা প্রকাশ করেছেন ড. এম মাসরুর রিয়াজ। আজ শনিবার (১৭ আগস্ট) এক বিবৃতিতে এ তথ্য জানান মাসরুর রিয়াজ।

বিএসইসির চেয়ারম্যান পদে তাকে নিয়োগ দেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ দিয়ে মাসরুর বলেন, এই মুহূর্তে তিনি শুধু অর্থনীতিবিদ হিসেবেই কাজ করতে চান।

বিবৃতিতে তিনি বলেন, ‘দেশের এই গুরুত্বপূর্ণ সময়ে আমি মনে করি আমার বর্তমান অবস্থান থেকে একজন অর্থনীতিবিদ হিসাবে দেশের এবং অর্থনীতির জন্য আরও বড় পরিসরে কাজ করতে পারব। একজন অর্থনীতিবিদ হিসেবে সামগ্রিক অর্থনীতি, বিশেষ করে বাণিজ্য, বিনিয়োগ, এবং আর্থিক খাত সংক্রান্ত নীতি বিশ্লেষণ, সংস্কার কৌশল এবং সংলাপের মাধ্যমে দেশের অর্থনীতির কল্যাণে কার্যকর নীতি প্রণয়ন ও সংস্কার বাস্তবায়নের ক্ষেত্রে ভূমিকা রাখার সুযোগ রয়েছে। এসব বিবেচনায় আমি সবিনয়ে বিএসইসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছি।’

অন্তর্বর্তীকালীন সরকারের রাষ্ট্র মেরামতের প্রচেষ্টায় নিজের অবস্থান থেকে সর্বাত্মক সহযোগিতা করে যাবেন বলেও উল্লেখ করেন এই অর্থনীতিবিদ।

দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর মঙ্গলবার (১৩ আগস্ট) মাসরুর রিয়াজকে বিএসইসির চেয়ারম্যান নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

ড. মাসরুর রিয়াজ আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কর্মকর্তা ছিলেন। বর্তমানে তিনি গবেষণা প্রতিষ্ঠান পলিসি এক্সচেঞ্জ-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

উল্লেখ্য, সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তনের পরিপ্রেক্ষিতে গত রোববার (১১ আগস্ট) বিএসইসির চেয়ারম্যান পদ থেকে অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম পদত্যাগ করেন। পরদিন পদত্যাগ করেন সংস্থাটির দুই কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ ও ড. রুমানা ইসলাম।

শেয়ারবাজারবিডি ডটকম/এম.

  • Facebook
  • WhatsApp
  • Twitter
  • Pinterest
  • LinkedIn
Tags: বিএসইসি‘র চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণে মাসরুর রিয়াজের অপারগতা প্রকাশ

Related Posts

প্রধান সংবাদ

ডিএসইতে সূচক ও লেনদেন বেড়েছে, কমেছে বাজার মূলধন

আজকের সংবাদ

ডিএসইতে পিই রেশিও কমেছে দশমিক ১১ শতাংশ

আজকের সংবাদ

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে যারা

আজকের সংবাদ

সাপ্তাহিক দর পতনের শীর্ষে যারা

আজকের সংবাদ

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে যারা

আজকের সংবাদ

আইপিও বিধিমালায় একাধিক পরিবর্তন আনছে বিএসইসি

Load More
  • Trending
  • Comments
  • Latest

উত্তরা ব্যাংকের এমডির বিরুদ্ধে গুরুতর দুর্নীতির অভিযোগ: শাস্তির দাবি কর্মকর্তা-কর্মচারীদের

যমুনা ব্যাংক: অনিয়মের সাথে পাল্লা দিয়ে বাড়ছে খেলাপি ঋণ,  কি আছে আমানতকারীদের ভাগ্যে (পর্ব-১)

আজকের স্বর্ণের দাম: ৭ জুন ২০২৬

রিং শাইনের সম্পদ নিলামে তুলছে বেপজা

সক্রিয় হচ্ছে অ্যাপেক্স ওয়েভিং

বাংলাদেশকে তুলে ধরা হবে বিজনেস সামিটে : এফবিসিসিআই সভাপতি

খেজুরের দামেও উত্তাপ

অপ্রদর্শিত আয় পুঁজিবাজারে বিনিয়োগসহ চার প্রস্তাব

খুলছে জট, চালুর পথে তৃতীয় টার্মিনাল

বাংলাদেশে আসছেন শাকিরা!

ক্ষমতা ছাড়ার আগে আরও ৪ মাস প্রধানমন্ত্রী থাকতে চান নেতানিয়াহু!

ফিফায় সাইবার হামলা, তথ্য চুরির দায় স্বীকার হ্যাকার গ্রুপের

Recent News

খুলছে জট, চালুর পথে তৃতীয় টার্মিনাল

বাংলাদেশে আসছেন শাকিরা!

ক্ষমতা ছাড়ার আগে আরও ৪ মাস প্রধানমন্ত্রী থাকতে চান নেতানিয়াহু!

ফিফায় সাইবার হামলা, তথ্য চুরির দায় স্বীকার হ্যাকার গ্রুপের

SharebazarBD

যোগাযোগ:
ফোন: +৮৮০ ১৭১৭-৭৭৯৭২২

সব সংবাদ

  • Uncategorized
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • অর্থনীতি
  • আইপিও
  • আজকের সংবাদ
  • আন্তজার্তিক
  • আন্তর্জাতিক শেয়ারবাজার
  • এসএমই মার্কেট
  • কোম্পানি সংবাদ
  • খেলাধুলা
  • জাতীয়
  • প্রধান সংবাদ
  • প্রাইস সেনসেটিভ ইনফরমেশন (PSI)
  • বাজার বিশ্লেষণ
  • বিনোদন
  • ব্রেকিং
  • রাজনীতি
  • সম্পাদকীয়
  • সর্বশেষ
  • সাক্ষাৎকার
  • স্বাস্থ্য বার্তা

আজকের সংবাদ

খুলছে জট, চালুর পথে তৃতীয় টার্মিনাল

বাংলাদেশে আসছেন শাকিরা!

  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য

© 2026 SharebazarBD - News Portal of Bangladesh based on Economy by SharebazarBD.

No Result
View All Result
  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য
    • জাতীয়
    • বিনোদন
    • আন্তর্জাতিক শেয়ারবাজার
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • খেলাধুলা

© 2026 SharebazarBD - News Portal of Bangladesh based on Economy by SharebazarBD.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?