শেয়ারবাজারবিডি রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানির পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) আজ সোমবার অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানি ২টির মধ্যে- ইস্টার্ন হাউজিংয়ের পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) আজ ৯ সেপ্টেম্বর, ২০২৪ তারিখ বিকেল সাড়ে ৩ টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ডিভিডেন্ড ঘোষণা করা হবে।
এছাড়া কনফিডেন্স সিমেন্ট পিএলসির পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) আজ ৯ সেপ্টেম্বর, ২০২৪ তারিখ বিকেল ৩ টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ডিভিডেন্ড ঘোষণা করা হবে।
শেয়ারবাজারবিডি ডটকম/এম.



















