শেয়ারবাজারবিডি রিপোর্ট: সপ্তাহের প্রথম কার্যদিবস ১৫ সেপ্টেম্বর, ২০২৪ তারিখ (রোববার) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনের মধ্যে দিয়ে লেনদেন চলছে, তবে বেশিরভাগ শেয়ারের দর এ সময় বেড়েছে। সকাল ১১ টা ৪৮ মিনিট পর্যন্ত ডিএসইতে ২৭৪ কোটি ১৪ লাখ ৬৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজার বিশ্লেষণে দেখা গেছে, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১৯.৪৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৭০৭ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪.৭৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২৪০ পয়েন্টে এবং ডিএস ৩০ সূচক ১৩.৮২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ৮৬ পয়েন্টে। ডিএসইতে ৩৯১ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৭৫ টির, কমেছে ১৪৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৭ টির।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পতনে লেনদেন চলছে। এ সময় পর্যন্ত সিএসইতে ১ কোটি ২৯ লাখ ৮৯ হাজার ৭২৭ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
শেয়ারবাজারবিডি ডটকম/আল.

















