শেয়ারবাজারবিডি রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত এনআরবি ব্যাংক লিমিটেডের প্রস্তাবিত নাম পরিবর্তনের অনুমোদন দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রমতে, কোম্পানির নাম এনআরবি ব্যাংক লিমিটেডের পরিবর্তে এনআরবি ব্যাংক পিএলসি নামকরণের সিদ্ধান্ত নেয়া হয়েছে। যার অনুমোদন দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড (ডিএসই)।
আগামী ১৭ সেপ্টেম্বর, ২০২৪ তারিখ থেকে কোম্পানিটির নাম ‘এনআরবি ব্যাংক পিএলসি’ কার্যকর হবে। এবং নাম ছাড়া কোম্পানির অন্যান্য তথ্য অপরিবর্তিত থাকবে৷
শেয়ারবাজারবিডি ডটকম/আল.



















