শেয়ারবাজারবিডি রিপোর্ট: পুঁজিবাজারে বিমা খাতে তালিকাভুক্ত সিকদার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) স্থগিত করা হয়েছে।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, পূর্ব ঘোষণা অনুযায়ী আগামীকাল বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় কোম্পানিটির এজিএম অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে অনিবার্য কারণবশত তা স্থগিত করা হয়েছে।
কোম্পানিটি পরবর্তীতে এজিএমের নতুন তারিখ জানিয়ে দিবে বলে জানানো হয়েছে।
শেয়ারবাজারবিডি ডটকম/এম আর.



















