Monday, November 23, 2026
Advertisement
  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য
    • জাতীয়
    • বিনোদন
    • আন্তর্জাতিক শেয়ারবাজার
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
No Result
View All Result
  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য
    • জাতীয়
    • বিনোদন
    • আন্তর্জাতিক শেয়ারবাজার
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
No Result
View All Result
No Result
View All Result

তিশার নতুন অধ্যায়

November 21, 2024
0 0
Share on FacebookShare on Twitter
  • Facebook
  • WhatsApp
  • Twitter
  • Pinterest
  • LinkedIn

শেয়ারবাজারবিডি ডেস্ক: চাইলেই ফিরে আসা যায়– বরং আরও ভালোভাবে এর প্রমাণও দিয়েছেন তিনি। ফিরে এসে নতুন নতুন কাজ দিয়ে আলো ছড়িয়েছেন। বলছি, ছোটপর্দার অভিনেত্রী ও মডেল তাসনুভা তিশার কথা। মা হওয়ার পর হঠাৎই অভিনয় থেকে দূরে চলে যান তিনি।

দীর্ঘ বিরতির পর চলতি বছরের মার্চে শুটিংয়ে ফেরেন এ অভিনেত্রী। ওই সময় একটি ওয়েব সিরিজ দিয়ে খুলেছিলেন কাজের খাতা। এ ছাড়া বেশকিছু ঈদ নাটকে দেখা যায় তাঁকে। এখন অভিনয়ের উঠোনে নিয়মিত এ তারকা অভিনেত্রী। বিরতি শেষে ফিরেই কিছু কাজ তাঁকে নতুন করে আলোচনায় এনেছে।

তাসনুভা তিশা বলেন, ‘মাঝে অনেক দিন ধরে কাজ করছিলাম না। গত বছরের নভেম্বরে সর্বশেষ শুট করেছিলাম। সন্তানসম্ভবা ছিলাম বলে কাজ থেকে বিরতি নিতে হয়েছে। অভিনয় ক্যারিয়ারে এত বড় বিরতি কখনও নেইনি। বিরতির পরে শুটিংয়ে ফিরেছিলাম। জুলাইয়ে শিক্ষার্থীদের আন্দোলনে একের পর এক নাটকের শুটিং বাতিল হচ্ছিল। এ কারণে ছাত্র আন্দোলনের কারণে কাজ কম হয়েছে। আসলে কাজ থেকে বিরতি নেওয়া খুবই প্রয়োজন। তাহলে নতুন উদ্যোগে কাজ শুরু করা যায়। এর প্রমাণ আমি আগেও পেয়েছি।

তিনি আরও যোগ করে বলেন, ‘দীর্ঘ বিরতি নিয়েছি বলে দর্শকের আগ্রহ নিয়েই বেশি ভেবেছি, দর্শক আমাকে কতটা গ্রহণ করবেন। এ জন্য ঠিক পরীক্ষার সময়ের মতো সচেতন হয়ে নিজেকে ফিট করেই শুটিংয়ে নেমেছি। দর্শক আমাকে আগের মতো ভালোবাসা দিয়েছেন। ভক্তরাও কাজ নিয়ে আলোচনা করছেন। খুব ভালো লাগছে।

সম্প্রতি বঙ্গে মুক্তি পেয়েছে তাঁর অভিনীত ওয়েব কনটেন্ট ‘সেকশন ৩০২’। এ ছাড়াও ইউটিউবে ট্রেন্ডিংয়ে রয়েছে তাঁর একাধিক নাটক। সব মিলিয়ে সময়টা ভালো যাচ্ছে তাঁর। মিডিয়ায় অনেক জুটিই সফল হয়েছেন। অনেক দিন ধরে অভিনয় করছেন, কিন্তু কোনো অভিনেতার সঙ্গে জুটি গড়ে ওঠেনি। এখন এ নিয়ে আলাদা করে কিছু ভাবছেন? ‘‘কোনো অভিনেতার সঙ্গে আলাদা করে জুটি করে তোলা নিয়ে কখনও ভাবিনি। সত্যি যে গত কয়েক মাসে আরশ খানের বিপরীতে কাজ বেশি করা হয়ে গেছে। ‘পাগলপুর’ ‘আরও কিছুটা সময়’, ‘তবুও জীবন’, ‘তোমার জন্য মায়া হয়’, ‘অল্পস্বল্প প্রেম’, ‘তুমি ফুলের মতো’, ‘যদি ভালোবাসো’, ‘মেয়েটার ছেলেটা’, ‘শীতল মেঘের প্রেম’সহ আরও কয়েকটি নাটকে একসঙ্গে অভিনয় করেছি। এজন্য হয়তো মনে হতে পারে, আমি এখনও আরশের সঙ্গে কাজে বেশি আগ্রহী। দর্শকের কারণেই জুটি তৈরি হয়। তাদের ভালোলাগাকে নির্মাতারা প্রাধান্য দিয়েছেন বলেই আমাদের জুটি হয়েছে। আর দর্শকের পছন্দের কথা ভেবেইতো আমরা কাজ করি। কিন্তু সত্যি এটাই, শুরু থেকেই সবার সঙ্গে কাজ করতে চেয়েছি, এখনও চাই। বললেন তিশা।

কাজের কথার পাশাপাশি অভিনয় নিয়েও আগামীর ভাবনার কথা জানিয়ে তিনি বলেন, ‘আগামীতে ভালো গল্প আর ব্যতিক্রমী চরিত্রে অভিনয় করার ইচ্ছা রয়েছে। পরিচিতি বা জনপ্রিয়তাকে পুঁজি করে যে কোনো কাজ করা নিয়ে আমার আপত্তি আছে। এককথায় আমি পরিপূর্ণ শিল্পী হয়ে উঠতে চাই।

 

শেয়ারবাজারবিডি ডটকম/এম আর.

  • Facebook
  • WhatsApp
  • Twitter
  • Pinterest
  • LinkedIn
Tags: তিশার নতুন অধ্যায়

Related Posts

কোম্পানি সংবাদ

বিনিয়োগকারীদের হতাশ করল ফরচুন সুজ

কোম্পানি সংবাদ

এশিয়াটিক ল্যাবরেটরিজের প্রথম প্রান্তিক প্রকাশ

আজকের সংবাদ

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো গুজব ও বিভ্রান্তিকর তথ্যের বিষয়ে বিএসইসির সতর্কবার্তা

আজকের সংবাদ

টি+১ ট্রেডিং চালুর সিদ্ধান্তের জন্য বিএসইসিকে ডিবিএ’র ধন্যবাদ

কোম্পানি সংবাদ

লংকাবাংলা ফাইন্যান্সের ডিভিডেন্ড ঘোষণা

কোম্পানি সংবাদ

লিগ্যাসি ফুটওয়্যারের প্রথম প্রান্তিক প্রকাশ

Load More
  • Trending
  • Comments
  • Latest

উত্তরা ব্যাংকের এমডির বিরুদ্ধে গুরুতর দুর্নীতির অভিযোগ: শাস্তির দাবি কর্মকর্তা-কর্মচারীদের

যমুনা ব্যাংক: অনিয়মের সাথে পাল্লা দিয়ে বাড়ছে খেলাপি ঋণ,  কি আছে আমানতকারীদের ভাগ্যে (পর্ব-১)

আজকের স্বর্ণের দাম: ৭ জুন ২০২৬

রিং শাইনের সম্পদ নিলামে তুলছে বেপজা

সক্রিয় হচ্ছে অ্যাপেক্স ওয়েভিং

বাংলাদেশকে তুলে ধরা হবে বিজনেস সামিটে : এফবিসিসিআই সভাপতি

খেজুরের দামেও উত্তাপ

অপ্রদর্শিত আয় পুঁজিবাজারে বিনিয়োগসহ চার প্রস্তাব

বিনিয়োগকারীদের হতাশ করল ফরচুন সুজ

গ্যাস সংকটে এখনো বন্ধ আরএকে সিরামিকসের উৎপাদন লাইন-৩

আজ স্পট মার্কেটে যাচ্ছে ৮ কোম্পানি

আজ পাঁচ কোম্পানির শেয়ার লেনদেন বন্ধ

Recent News

বিনিয়োগকারীদের হতাশ করল ফরচুন সুজ

গ্যাস সংকটে এখনো বন্ধ আরএকে সিরামিকসের উৎপাদন লাইন-৩

আজ স্পট মার্কেটে যাচ্ছে ৮ কোম্পানি

আজ পাঁচ কোম্পানির শেয়ার লেনদেন বন্ধ

SharebazarBD

যোগাযোগ:
ফোন: +৮৮০ ১৭১৭-৭৭৯৭২২

সব সংবাদ

  • Uncategorized
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • অর্থনীতি
  • আইপিও
  • আজকের সংবাদ
  • আন্তজার্তিক
  • আন্তর্জাতিক শেয়ারবাজার
  • এসএমই মার্কেট
  • কোম্পানি সংবাদ
  • খেলাধুলা
  • জাতীয়
  • প্রধান সংবাদ
  • প্রাইস সেনসেটিভ ইনফরমেশন (PSI)
  • বাজার বিশ্লেষণ
  • বিনোদন
  • ব্রেকিং
  • রাজনীতি
  • সম্পাদকীয়
  • সর্বশেষ
  • সাক্ষাৎকার
  • স্বাস্থ্য বার্তা

আজকের সংবাদ

বিনিয়োগকারীদের হতাশ করল ফরচুন সুজ

গ্যাস সংকটে এখনো বন্ধ আরএকে সিরামিকসের উৎপাদন লাইন-৩

  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য

© 2026 SharebazarBD - News Portal of Bangladesh based on Economy by SharebazarBD.

No Result
View All Result
  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য
    • জাতীয়
    • বিনোদন
    • আন্তর্জাতিক শেয়ারবাজার
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • খেলাধুলা

© 2026 SharebazarBD - News Portal of Bangladesh based on Economy by SharebazarBD.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?