শেয়ারবাজার বিডি রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেডের গত ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত সময়ের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুয়ায়ী কোম্পানিটির লোকসান বেড়েই চলছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, আলোচিত সময়ের তৃতীয় প্রান্তিকে (জুলাই’২৩-সেপ্টেম্বর’২৩) কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি লোকসান (Consolidated EPS) হয়েছে ১ টাকা ৪২ পয়সা। গত বছরের একই সময়ে ছিলো ৮২ পয়সা।
অপরদিকে, ৯ মাসে (জুনুয়ারি,২২-সেপ্টেম্বর,২৩) কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত লোকসান (EPS) হয়েছে ৭ টাকা ৩৯ পয়সা। যা গত বছরের একই সময়ে ছিল ৫ টাকা ৪৬ পয়সা।
গত ৩০ সেপ্টেম্বর, ২০২৩ শেষে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি সম্পদ (এনএভি) দাঁড়িয়েছে ২৩ টাকা ২৫ পয়সা।
শেয়ারবাজার বিডি ডটকম/ররর


















