শেয়ারবাজার বিডি রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ ল্যাম্পস লিমিটেডের পরিচালনা পর্ষদ প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো নেগেটিভ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, সমাপ্ত সময়ের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (EPS) হয়েছে ৬ টাকা ৬০ পয়সা। গত বছর একই সময়ে আয় ছিল ১ টাকা ৬৫ পয়সা।
কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ১০ টাকা ৫৮ পয়সা (নেগেটিভ)।
গত ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৭৬ টাকা ৮৫ পয়সা।
শেয়ারবাজার বিডি ডটকম/ররর

















