শেয়ারবাজার বিডি রিপোর্ট: আজ বিকেলে প্রকাশিত হচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ২ কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) ও ডিভিডেন্ড (লভ্যাংশ)। কোম্পানিগুলোর পর্ষদ সভায় সমাপ্ত সময়ের নিরীক্ষিত ও অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ডিভিডেন্ড ঘোষণা এবং ইপিএস প্রকাশ করা হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানি দুইটি হচ্ছে-
অ্যাসোসিয়েটেড অক্সিজেন লিমিটেড: কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) আজ ৪ জানুয়ারি, ২০২৪ তারিখ বিকেল সাড়ে ৩ টায় অনুষ্ঠিত হবে।
সভায় কোম্পানিটির ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশিাপাশি ডিভিডেন্ড ঘোষণা করা হবে।
এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি: কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) আজ ৪ জানুয়ারি, ২০২৪ তারিখ বিকেল ৫টায় অনুষ্ঠিত হবে।
সভায় কোম্পানিটির ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত সময়ে প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশিাপাশি ইপিএস প্রকাশ করা হবে।
য়
শেয়ারবাজার বিডি ডটকম/আর আর



















