শেয়ারবাজারবিডি রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামীকাল রোববার অনুষ্ঠিত হবে। আলোচ্য সভায় কোম্পানি দুইটির পরিচালনা পর্ষদ ঘোষণাকৃত ডিভিডেন্ডের অনুমোদন ও সম্মতি নিবে শেয়ারহোল্ডারদের কাছ থেকে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলোর মধ্যে লিন্ডে বিডির এজিএম আগামীকাল ২৩ জুন, ২০২৪ তারিখ সকাল ১১ টায় ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হবে। কোম্পানিটি রেকর্ড ডেট নির্ধারণ করেছে ১৩ জুন, ২০২৪।
এছাড়া ব্যাংক এশিয়ার এজিএম আগামীকাল ২৩ জুন, ২০২৪ তারিখ সকাল ১১ টায় ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হবে। কোম্পানিটি এর আগে রেকর্ড ডেট নির্ধারণ করেছিলো ২০ মে, ২০২৪।
কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেয়ার ঘোষণা দিয়েছে।
শেয়ারবাজারবিডি ডটকম/এ.



















