শেয়ারবাজারবিডি রিপোর্ট: আজ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ২৭ জুন, ২০২৪ তারিখ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানের মধ্যে দিয়ে লেনদেন চলছে। বেড়েছে বেশিরভাগ শেয়ারের দর। আজ সকাল ১১ টা ৬ মিনিট পর্যন্ত ডিএসইতে ১৯৯ কোটি ৩৪ লাখ ৩৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজার বিশ্লেষণ করে দেখা গেছে, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ২৪.৭৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৩২৭ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৭.২৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৭৩ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯১৩ পয়েন্টে। ডিএসইতে ৩৮৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২১৯ টির, কমেছে ৯৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৮ টির।
এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে চলছে লেনদেন। এ সময় পর্যন্ত সিএসইতে ১ কোটি ৬৭ লাখ ৮৩ হাজার ৩০৫ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
শেয়ারবাজারবিডি ডটকম/এস.

















