শেয়ারবাজারবিডি রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত পূবালী ব্যাংকের গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত অর্থবছরের ডিভিডেন্ডের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও একাউন্টে পাঠানো হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটি আলোচ্য অর্থবছরের বোনাস শেয়ার সিডিবিএলের মাধ্যমে শেয়ারহোল্ডারদের বিও একাউন্টে পাঠিয়েছে।
গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি সাড়ে ১২ শতাংশ ক্যাশ এবং সাড়ে ১২ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছিল।
শেয়ারবাজারবিডি ডটকম/এ.



















