শেয়ারবাজারবিডি রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি পিপলস লিজিং এন্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) আগামীকাল মঙ্গলবার অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির বোর্ড সভা আগামীকাল ৯ জুলাই, ২০২৪ তারিখ বিকাল সাড়ে ৩ টায় অনুষ্ঠিত হবে।
এর আগে কোম্পানিটির বোর্ড সভা গত ৫ ডিসেম্বর, ২০২৩ তারিখ বিকাল সাড়ে ৩ টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পরিবর্তীতে তা স্থগিত করা হয়েছিল।
সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২২ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ডিভিডেন্ড ঘোষণা করা হবে।
শেয়ারবাজারবিডি ডটকম/এ.



















