শেয়ারবাজারবিডি রিপোর্ট: আজ সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবার ৮ জুলাই, ২০২৪ তারিখ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনের মধ্যে দিয়ে লেনদেন চলছে। এ সময় পর্যন্ত কমেছে বেশিরভাগ শেয়ারের দরও। আজ বেলা ১টা ১২ মিনিট পর্যন্ত ডিএসইতে ৬০৬ কোটি ৮৬ লাখ ৬১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজার বিশ্লেষণ করে দেখা গেছে, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১৫.৮১ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৫৪৩ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩.২৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২১১ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৮.৬৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৯৫৫ পয়েন্টে। ডিএসইতে ৩৯৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৩০ টির, কমেছে ২২৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫ টির।
এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে চলছে লেনদেন। এ সময় পর্যন্ত সিএসইতে ৫ কোটি ৩০ লাখ ৬৮ হাজার ৪৬৪ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
শেয়ারবাজারবিডি ডটকম/এম.

















