শেয়ারবাজারবিডি রিপোর্ট: সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ৯ জুলাই, ২০২৪ তারিখ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনের মধ্যে দিয়ে লেনদেন চলছে। এ সময় পর্যন্ত কমেছে বেশিরভাগ শেয়ারের দরও। আজ সকাল ১১টা ৪০ মিনিট পর্যন্ত ডিএসইতে ৩৯৭ কোটি ৭০ লাখ ৯২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজার বিশ্লেষণ করে দেখা গেছে, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১২.১৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৫৫২ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ০.৮৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২১৪ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৫.০৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৯৫৪ পয়েন্টে। ডিএসইতে ৩৯১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৫০ টির, কমেছে ১৮০ টির এবং অপরিবর্তিত রয়েছে ৬১ টির।
এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে চলছে লেনদেন। এ সময় পর্যন্ত সিএসইতে ২ কোটি ৯৯ লাখ ৩০ হাজার ১৮২ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
শেয়ারবাজারবিডি ডটকম/এম.

















