শেয়ারবাজারবিডি রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো) লিমিটেডের অগ্রাধিকারমূলক (প্রেফারেন্স) শেয়ার ইস্যুর সম্মতি দিয়েছে বিএসইসি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটি ৬০৭ কোটি ৬৯ লাখ ৩৫ হাজার ১৩০ টাকা সমপরিমান মূল্যের অগ্রাধিকারমূলক (প্রেফারেন্স) শেয়ার ইস্যু করবে। যার কর পরবর্তী নিট মুনাফা হবে ১৫ শতাংশ।
এছাড়া প্রেফারেন্স শেয়ারটি হবে ই-রিডিমেবল, নন-কমিউলেটিভ এবং এ প্রেফারেন্স শেয়ার বাংলাদেশ সরকারের পক্ষে ইস্যু করা হবে। এর প্রতিনিধিত্ব করবে সচিব, বিদ্যুৎ বিভাগ এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।
শেয়ারবাজারবিডি ডটকম/এম.



















