শেয়ারবাজারবিডি রিপোর্ট: সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ১০ জুলাই, ২০২৪ তারিখ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানের মধ্যে দিয়ে লেনদেন চলছে। এ সময় পর্যন্ত কমেছে বেশিরভাগ শেয়ারের দর। আজ সকাল ১১টা ৩০ মিনিট পর্যন্ত ডিএসইতে ৪৩৬ কোটি ৭৫ লাখ ৬৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজার বিশ্লেষণ করে দেখা গেছে, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৯.২৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৬০৩ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ০.৭৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২২৪ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৪.৬১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯৬৯ পয়েন্টে। ডিএসইতে ৩৮৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৬৮ টির, কমেছে ১৮২ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬ টির।
এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে চলছে লেনদেন। এ সময় পর্যন্ত সিএসইতে ৩ কোটি ৯ লাখ ৯ হাজার ৩৮১ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
শেয়ারবাজারবিডি ডটকম/এম.

















