শেয়ারবাজারবিডি রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানির পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) আজ শনিবার অনুষ্ঠিত হবে। বোর্ড সভার পর কোম্পানি দুইটি শেয়ার প্রতি আয় (ইপিএস) প্রকাশ ও ডিভিডেন্ড (লভ্যাংশ) ঘোষণা করবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানি দুইটির মধ্যে- স্ট্যান্ডার্ড ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) আজ ২৭ জুলাই, ২০২৪ তারিখ সকাল সাড়ে ১১ টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ইপিএস প্রকাশ করা হবে।
এছাড়া বার্জার পেইন্টসের পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) আজ ২৭ জুলাই, ২০২৪ তারিখ বেলা সাড়ে ১২ টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩১ মার্চ, ২০২৪ তারিখে সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ডিভিডেন্ড ঘোষণা করা হবে।
শেয়ারবাজারবিডি ডটকম/এম.



















