শেয়ারবাজারবিডি রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানির পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) আজ বুধবার অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানি ২টির মধ্যে- বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের বোর্ড সভা আজ ১৪ আগস্ট, ২০২৪ তারিখ বিকেল ৩ টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ইপিএস প্রকাশ করা হবে।
এছাড়া ডেল্টা লাইফের বোর্ড সভা আজ ১৪ আগস্ট, ২০২৪ তারিখ বিকেল ৪ টায় অনুষ্ঠিত হবে। আলোচ্য সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ডিভিডেন্ড ঘোষণা করা হবে।
শেয়ারবাজারবিডি ডটকম/এ.



















