শেয়ারবাজারবিডি রিপোর্ট: সপ্তাহের ব্যবধানে (১১ আগস্ট থেকে ১৫ আগস্ট, ২০২৪ তারিখ পর্যন্ত) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বাজার মূলধন বেড়েছে ৫ হাজার কোটি টাকা। ডিএসই‘র বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
আলোচ্য সপ্তাহের শেষ কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৮ হাজার ৯৬৪ কোটি ৪০ লাখ টাকা। আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসই’র বাজার মূলধন ছিল ৭ লাখ ৩ হাজার ৯১৩ কোটি ৮ লাখ টাকা। সে অনুযায়ী বাজার মূলধন বেড়েছে ৫ হাজার ৫১ কোটি ৩১ লাখ টাকা।
সপ্তাহের ব্যবধানে ডিএসই‘র টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৬ হাজার ৪১১ কোটি ১১ লাখ টাকা। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৩ হাজার ৩৩৯ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট। সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ৩ হাজার ৭১ কোটি ২৬ লাখ টাকা বা ৫৩.৫৭ শতাংশ।
শেয়ারবাজারবিডি ডটকম/এম.



















